স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা থানাধিন মোহাম্মদ নগরের ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে পার্শ্ববর্তী পার্থ চক্রবর্তীর নির্মানাধিন বিল্ডিংয়ের কেয়ারটেকার শিবপদ ম-ল (৫৫)। সে দাকোপ থানার কামারখোলা গ্রামের বিজয় কৃষ্ণ ম-লের ছেলে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার দিকে খাবার দেয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে বিল্ডিংয়ের পিছনে টিনের ছাপড়া ঘরে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে শিবপদ। অসুস্থ শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম আসামি শিবপদ ম-লকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ৭আগস্ট সকাল ১০টার দিকে পিতার কাছ থেকে ১০টাকা নিয়ে শিশুটি চিপস্ কিনতে বাড়ি থেকে বের হয়। সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে এলে তাকে ভাত খেতে বললে সে ভাত খায়নি। শুধু পানি খেয়ে বাথরুমে যায়। পরে সে কান্নকাটি করতে থাকলে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, পার্শ্ববর্তী শিবপদ ম-ল তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে লবণচরা থানায় শিবপদ ম-লের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যার নং-১১।











































