স্টাফ রিপোর্টার
নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা রূপালী ব্যাংকের কর্মকর্তা কেবিএম সিরাজুদ্দৌলা টিটু (৫৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রূপালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার। ঈদের ছুটিতে খুলনায় আসেন। রাতে কর্মস্থলে রওয়ানা হওয়ার কথা ছিলো। সে নিরালা আবাসিক এলাকার ২১নম্বর রোডের ডা. নুরুল ইসলাম সরদারের বাাড়ির ২য় তলার ভাড়াটিয়া।
আহতের সঙ্গে থাকা মো. নুর ইসলাম জানান, শনিবার দুপুর পৌনে ২টার দিকে নিরালা মোড়ে বাজার করে ব্যাংক কর্মকর্তা টিটু ও তিনি বাসায় ফিরছিলেন। এসময় আবাসিক এলাকার পার্কের সামনে পৌছালে পেছোন থেকে ৩টি মোটর সাইকেলযোগে ৬জন সন্ত্রাসী তার ওপরে হামলা চালায়। তাকে ক্রিকেট স্ট্যাম্প ও লোহার রড দিয়ে এলোপাথারী পেটানো শুরু করে। তাকে বাঁচানোর চেষ্টা করি এবং ৯৯৯-এ ফোন দেই। আমাদের চিৎকারে আশপাশের লেঅকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত গরীব নেওয়াজ কিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সন্ত্রাসী হামলায় এব্যাংক কর্মকর্তার ডান হাত ও পা ভেঙ্গে গেছে।
আহত ব্যাংক কর্মকর্তা জানান, খুলনায় কর্মরত থাকাকালীন ২০১৭ সালে প্রমোশনজনিত বিষয় নিয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। আদালত তার পক্ষে রুল জারি করেন। এবিষয় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাকে ময়মনসিংহে বদলি করে দেয়। ৫ আগস্ট তিনি খুলনার রূপালী ব্যাংক সামস ভবন শাখার ডিজিএমকে লিগ্যাল নোটিশ দেন। তাকে এ বিষয় নিয়ে নানাভাবে হুমকি দেয়া হয়েছিলো। হতে পারে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তার ওপরে এ হামলা চালানো হয়েছে।











































