Home আঞ্চলিক খুমেক হাসপাতালের জরুরী বিভাগে নির্মিত জীবাণুনাশক টানেলে বাসা বেধেছে নানা জীবাণু

খুমেক হাসপাতালের জরুরী বিভাগে নির্মিত জীবাণুনাশক টানেলে বাসা বেধেছে নানা জীবাণু

6

স্টাফ রিপোর্টার:


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে নির্মিত ‘করোনা জীবাণুনাশক টানেলটি নিজেই দীর্ঘ ৩মাস ধরে অসুস্থ। জীবণুনাশকের পরিবর্তে উল্টো হররোজ বিপদ বাড়াচ্ছে বলে মনে করছেন সচেতনরা। করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সরকারি অফিসে জীবাণুনাশক টানেল স্থাপনের সুপারিশের ভিত্তিতে গেল ১৬ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের প্রধান গেটে আই.ই.বি খুলনা কেন্দ্রের অর্থায়নে এবং সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলুর সার্বিক সহযোগিতায় নির্মিত হয় এ টানেলটি।

কিন্তু চালুর দুই দিনের মাথায় টানেলটি সম্পুর্ণ অকেজো হয়ে যায়। তারপর কেটে যায় প্রায় ৩ মাস; কিন্তু টালেনটি চালু বা অপসারণ আজও হয়নি। অযতেœ আর অবহেলায় পড়ে থাকা টানেলটিতে বর্তমানে বিভিন্ন রোগের জীবাণু বাসা বেঁধেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ধুলাবালুতে একাকার টানেলটি।

জরুরী বিভাগের সামনে এধরনের অকেজো একটি টানেলটির কারণে প্রতিদিনে হাসপাতালে আসা সুস্থ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেন খুমেক-এর মেডিসিন বিভাগে কর্মরত একজন চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও বলেন এটির প্রয়োজনীয়তা না থাকলে অবিলম্বে অপসারণ করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা জরুরী।


এ ব্যাপারে কথা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজা সেকেন্দারের সাথে তিনি বলেন, টানেল মুলতঃ উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। ব্লিচিং পাউডার মানুষের স্কীন ডিজিজ সৃষ্টি করে। তিনি বলেন এটি যারা তৈরী করে দিয়েছেন আমরা তাদের সাথে একাধিক বার যোগাযোগ করেছি। প্রকৌশলীর ব্যস্ততার কারনে এটি চালু বা অপসারন সম্ভব হচ্ছে না। তবে কাল (রোববার) আবারো কথা বলবো বলে জানান।


উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুলতানা রাজিয়া গনমাধ্যমকে বলেন টানেলের রাসায়নিকের সংস্পর্শে এলে স্বল্পমেয়াদে ও দীর্ঘমেয়াদে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। ‘চামড়ায় জ্বালাপোড়া, ত্বকের বিভিন্ন ধরণের রোগ থেকে শুরু করে চোখের সমস্যা এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি হতে পারে এই ধরণের কেমিক্যালের সংস্পর্শে এলে।

দীর্ঘদিন ধরে বারবার সংস্পর্শে আসতে থাকলে আরো জটিল সমস্যা তৈরি হতে পারে।” ব্লিচিং পাউডারের মূল উপাদান কোরিন, এবং কোরিন মানুষের জন্য বিভিন্ন ধরণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেন সুলতানা রাজিয়া। বাংলাদেশের বাস্তবতায় জীবাণুনাশক টানেলের ধারণা বাস্তবায়ন করতে গেলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী।

বাংলাদেশের মানুষের সচেতনতার সমালোচনা করে বিবিসিকে লেনিন চৌধুরী বলেন, “একজন মানুষ শপিং মলে গিয়ে অনেক মানুষের সংস্পর্শে আসার পর বের হওয়ার সময় টানেলের মধ্যে দিয়ে বের হয়ে এসে নিজেকে জীবাণুমুক্ত মনে করতে পারেন, যেটি সম্পূর্ণ ভুল ধারণা এবং এর ফলে উল্টো বিপদ তৈরি হতে পারে।’

জরুরী ভিত্তিতে খুমেক হাসপাতালে নির্মিত টানেলটি সচল বা অপসারণ এখন সময়ের দাবী।