Home আঞ্চলিক কোটা আন্দোলনে নিহতদের স্মরণে খুলনাবিএনপির গায়েবানা জানাযা বুধবার জোহর বাদ

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে খুলনাবিএনপির গায়েবানা জানাযা বুধবার জোহর বাদ

37


।। খবর বিজ্ঞপ্তি।।
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ বুধবার (১৭ জুলাই) কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে জোহর বাদ কেডি ঘোষ রোডস্থ খুলনা বিএনপি অফিসের সামনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১৬ জুলাই) বিএনপি মিডিয়া সেল এ কর্মসুচির কথা নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে গায়েবানা জানাযা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এদিকে গায়েবানা জানাযায় মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনের আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।