Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

147
পানকৌড়ি পাখির মুখোমুখি এক খয়রা কাস্তেচরা

খুবির রিসার্চ ইনডৌমেন্ট ফান্ডে স্থাপত্য ডিসিপ্লিনের আরডিসিইউ এর পক্ষ থেকে ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনডৌমেন্ট ফান্ডে ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা প্রদান করা হয়। ১৫ জুলাই (সোমবার) বেলা ১.৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান এবং আরডিসিইউ-এর গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এ চেক হস্তান্তর করেন।
এসময় উপাচার্য বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। আরডিসিইউ-এর এই সহযোগীতা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় বিশেষ করে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে আরও জোরালো ভূমিকা রাখবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রফেসর ড. রুমানা আসাদ, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমউদ্দিন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

জাপানের চিত্র প্রদর্শনীতে খুবি’র ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের দুইজন শিক্ষকের চিত্রকর্ম প্রদর্শন
খবর বিজ্ঞপ্তি
জাপানে অনুষ্ঠিতব্য দশম কাহাল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ২০২৪ এ খুলনা বিশ^বিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো: তরিকত ইসলাম ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে বিশে^র দশটি দেশের চিত্রশিল্পীদের নির্বাচিত ৫৪ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। গত ১৪ জুলাই জাপানের সাইতামা শহরে কাহাল গ্যালারীর এই চিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহবুদ্দিন আহমেদ। বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে ভারত, নেপাল, ফ্রান্স, বেলজিয়াম, স্লোভাকিয়া, মঙ্গোলিয়া, ইংল্যান্ড, আফ্রিকাসহ প্রভৃতি দেশের চিত্রশিল্পীর নির্বাচিত চিত্রকর্ম স্থান পায়। প্রদর্শনীটির জুরি বোর্ডের সদস্য ছিলেন জাপনের মি. ফুকুজাওয়া, ফ্রান্সের মি. এ্যালেক্স ওজমোস ব্রাখা এবং বাংলাদেশের কামরুল হাসান লিপু। দশম কাহাল চিত্র প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার কে ‘কাহাল সম্মাননা ২০২৪’ প্রদান করা হয়। প্রদশনীটি চলবে আগামী ২১ জুলাই ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

আজ থেকে খুলনায় বৃক্ষমেলা শুরু
তথ্য বিবরণী
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫ দিনব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আজ (মঙ্গলবার) ১৬ জুলাই খুলনা সাকির্ট হাউজ মাঠে শুরু হবে। বিকেল চারটায় এ মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। এর আগে বৃক্ষমেলা উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

জুন মাসে জেলায় ১৫০ মহানগরীতে ১৮১টি মামলা দায়ের
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা সোমবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সভায় জানান, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে হত্যার বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। যারা আপরাধ ও সন্ত্রাসী কাজের সাথে যুক্ত তাদেরকে কোনভাবে পৃষ্ঠপোষকতা করা যাবে না। সীমান্তবর্তী জেলাগুলোর মাদকের বিস্তার তুলনামূলকভাবে বেশি। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ তৎপর আছে। অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের জন্য সহজ হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এ জেড এম তৈমুর রহমান সভায় জানান, খুলনায় নগরপরিবহনের মতো গণপরিবহনসেবা না থাকায় ইজিবাইক-মাহিন্দ্রার মতো অপ্রচলিত যান সেই জায়গা দখল করেছে। নগরীতে অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সা বন্ধে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কেএমপি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল সভায় জানান, জুলাই মাসের ২৩ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছধরা বন্ধ রয়েছে। সে কারণে জেলার ২৩ হাজার আটজন জেলেকে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। খুলনার কোন কোন মাছ বাজারে চাষ নিষিদ্ধ বিদেশি মাগুর ও পিরানহা বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অসাধু ব্যবসায়ীদের অতিমুনাফা লাভের চেষ্টা জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যরোধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা প্রয়োজন। মাদকের অপব্যবহার তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। মাদক, বাল্যবিয়ে ও যৌতুকের মতো অভিশাপ সমাজ থেকে দূর করতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সভায় চলমান বর্ষা মৌসুমে খুলনা নগরীর ড্রেনগুলো পরিস্কার রাখতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জুন মাসে ১৫০টি মামলা দায়ের হয়েছে যা বিগত মে মাসে দায়ের হওয়া মামলার চেয়ে চারটি বেশি। মহানগরী অধিক্ষেত্রে জুন মাসে ১৮১টি মামলা দায়ের হয়েছে যা বিগত মে মাসের দায়ের হওয়া মামলা থেকে ৩৬টি কম।

সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে জয়ী হলে চন্ডীবরপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করবো- চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নির্বাচনে জয়ী হলে চন্ডীবরপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার ঘোষনা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন। ইউনিয়নের মানুষের পাশে থেকে তাঁদের ভাগ্যোন্নয়নে শরিক হতে চাই। আমাদের পরিবারের সদস্যরা ইউনিয়নের মানুষকে সবসময় সেবা দেওয়ার চেষ্টা করে থাকেন। তার অংশ হিসেবে আমার বড়ভাই মোঃ বখতিয়ার হোসেনও চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে জনগণকে সেবা দিয়েছেন। জেলার ঐতিহ্যবাহী এ ইউনিয়নের উন্নয়নের জন্য যা যা করা দরকার তা নড়াইল-২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ তারুণ্যের অহংকার মাশরাফী বিন মোর্ত্তজার সহযোগিতা নিয়ে সম্পন্ন করতে চাই। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা পাকাকরণসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও পড়ালেখার মানোন্নয়ন ঘটাতে চাই। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন, আমি আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। তখনও চেষ্টা করছি ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত করতে। আমি এবার নির্বাচনে জয়ী হলে চন্ডীবরপুর ইউনিয়ন হবে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত। ইউনিয়ন পরিষদকে করব ঘুষ ও দূর্নীতিমুক্ত। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইউনিয়নের মানুষের সেবা করে যেতে। আসন্ন নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামি ২৭ জুলাই। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা-সমালোচনা। নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভোটারদের আস্থাভাজন মোঃ সাজ্জাদ হোসেন নিয়মিতভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের সাথে নিয়ে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ করে চলেছেন।রতডাঙ্গা গ্রাম তথা চন্ডীবরপুর ইউনিয়নের কৃতি সন্তান সাজ্জাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। সুখে.দু:খে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ কারণেই ভোটারদেরও পছন্দের শীর্ষে রয়েছেন তিনি (মোঃ সাজ্জাদ হোসেন) বলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মন্তব্য করেছেন।রতডাঙ্গা গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক নারী-পুরুষ ভোটার বলেন, আমরা সুখে-দুখে, বিপদে-আপদে সবসময় সাজ্জাদ হোসেনকে পাশে পাই। আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সাজ্জাদ হোসেন বিগত দিনে যখন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখনও তিনি ইউনিয়নের জনগণের জন্য কাজ করেছেন এখনও করবেন বলে আমরা আশাবাদী। মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য সাজ্জাদ হোসেনের বিকল্প নেই বলে তারা জানান।উল্লেখ্য মোঃ সাজ্জাদ হোসেন ২০১১ সালে বিপূল ভোটে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে জয়ী হয়ে ২০১৬ সাল পর্যন্ত কর্মদক্ষতা দিয়ে সাফল্যের সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মোংলা বন্দরে সবুজ বনায়ন সৃষ্টিতে ৬হাজার বৃক্ষরোপণ কর্তৃপক্ষের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সবুজ বনায়ন সৃষ্টিতে মোংলা বন্দরে ৬হাজার গাছ রোপন করছে কর্তৃপক্ষ। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫জুলাই) বেলা ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এ সময় উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ, কে, এম আনিসুর রহমান ও পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামানসহ অন্যান্যরা।

বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন বলেন, নতুন-পুরাতন বন্দর এলাকা, বন্দরের খুলনা এরিয়াসহ বন্দর সদর দপ্তর ও পশুর চ্যানেলের পাশের ২৯টি শিল্প এলাকায় ৬হাজার গাছ লাগানো হচ্ছে। এই গাছ তাপমাত্রার তীব্রতাকে রোধ করবে। জলবায়ু পরিবর্তনে আবওয়ার যে বিরুপ প্রতিক্রিয়ায় ঝড়-বৃষ্টি তা রোধ করতে সাহায্য করবে। দেশের সবাই একটি করে গাছ লাগালে আমরা সবুজ বাংলাকে আরো সমৃদ্ধি করতে পারবো। তিনি আরো বলেন, এই মোংলা বন্দরের উন্নয়নের মাধ্যমে দক্ষিণাঞ্চল তথা দেশের উন্নয়ন আরো সমৃদ্ধ হবে। সকলের সহযোগিতায় আমরা মোংলা বন্দরকে এগিয়ে নিয়ে যেতে চাই।

যশোরে কোটা বিরোধী আন্দোলন অব্যাহত, মিছিলে হামলার অভিযোগ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এমনকী মাসুম নামে এক সংগঠককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টায় পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে যায়। এর আগে শহরের মুজিব সড়কে আন্দোলনকারীরা প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়।
অবস্থান চলাকালে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক রাশেদ খান অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। তারা কয়েকটি মোটরসাইকেলে এসে মিছিলে থাকা শিক্ষার্থীদের হেলমেট দিয়ে মারধর করে এবং তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় এম এম কলেজের শিক্ষার্থী ও সংগঠক মাসুমকে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। পরে তিনি কল ব্যাক করে জানান, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন। বলেই ফোনকল কেটে দেন।
আন্দোলনকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। একইসাথে সব ধরনের কোটার সংস্কার চান। স্কুল, কলেজ, চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ফলে দাবি না হওয়ায় পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

ক্যাম্পাসে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ জবাব দিতে আমরা প্রস্তুত: ওবায়দুল কাদের
ঢাকা অফিস
রোববার রাতে ক্যাম্পাসে যে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ হয়েছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে। আমরা দেখি, কারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে আসে। আমরাও মোকাবিলা করতে প্রস্তুত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটাবিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন, এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয়-সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল।

তিনি আরও বলেন, কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন, সে বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলা সমীচীন নয়। বারবার আন্দোলনকারীদের স্মরণ করিয়ে দিয়েছি। আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান আমরা শুনেছি। এত দিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। এর সঙ্গে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে। সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। কাজেই আমাদের যে আশঙ্কা, সেটা গতকাল রাতেই আরও স্পষ্ট হয়েছে, তাদের মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানে সত্য বলেই প্রমাণিত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ভুলে গেলে চলবে না, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছে সর্বোচ্চ। মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। আমরা মনে করি, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে চিহ্নিত অপশক্তি সরকারবিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। তাদের কারসাজিতে তাদের ক্রীড়নকেরা গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগান উচ্চারণ করেছে। তারা সমগ্র ছাত্রসমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করেছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য আন্দোলনের নেপথ্যে থাকা মতলববাজ কুশীলবেরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিক্রীত করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি–পুতিরা পাবে—এ কথা তিনি যথার্থই বলেছেন। ত্রিশ লাখ শহিদের রক্তস্নাত বাংলাদেশের পবিত্র মাটিতে রাজাকারের ঠাঁই দেব না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন আমরা মেনে নেব না। একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ করব।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মহান আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জা বোধ করে না? যারা রাষ্ট্রের মূল চেতনাকে অবজ্ঞা করে, তারা কীভাবে মেধাবী ছাত্র হয়? তারা কীভাবে জাতি কিংবা ছাত্রসমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে?’

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় আলবদর-রাজাকারদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার হত্যা করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি আরও বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছি। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যেকোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করব—এটাই আমাদের অঙ্গীকার।

ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ, ইডেনে ছাত্রফ্রন্টের সুমি আহত
ঢাকা অফিস
ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের হামলায় সেখানকার ছাত্রফ্রন্ট সভাপতি শাহিনুর সুমিসহ অন্তত ৫-৭ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি ছিল। সেখানে ইডেন কলেজ থেকে তারা কয়েকজন আসার সময় ছাত্রলীগের ২০-৩০ জন এদের গায়ে গরম পানি ঢেলে দেয় ও মারপিট করে। এ সময় ছাত্রলীগের হামলায় সুমিসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে সুমিকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে সুমির চিকিৎসা চলছে। এ ঘটনায় ছাত্রলীগের বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের রাজাকার বলা সরকারের ‘রাষ্ট্রীয় অপরাধ’: আ স ম রব
ঢাকা অফিস
নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র-সমাজকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা এবং আন্দোলনকারীদের উপর হামলা ও মামলা বন্ধের দাবি জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের ‘রাষ্ট্রীয় অপরাধ।’

সোমবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ন্যায় সংগত অধিকার আদায়ে আলোকিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের ‘রাজাকার’ আখ্যায়িত করে সরকারের ধৃষ্টতাপূর্ণ, অপরিণামদর্শী ও উসকানিমূলক বক্তব্য—পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের ‘রাষ্ট্রীয় অপরাধ।’

তিনি বলেন, নতুন প্রজন্মের চিন্তা জগতের মূল লক্ষ্য- রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্রে বিনির্মাণ করা। তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তখন সরকার ‘মতাদর্শিক বুদ্ধিহীনতায়’ জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে, দুর্নীতি ও লুণ্ঠনে সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ করে গড়ে তুলেছে।

বিবৃতিতে আ স ম রব বলেন, সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে গেছে। এ সরকার কোনোক্রমেই মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যত দীর্ঘকাল ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্রও ততো ‘মহাদুর্যোগে’ পড়বে।

তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ ঘটেছে তা বিবেচনায় না নিয়ে, অতীতের মতো শান্তি-শৃঙ্খলার নামে সরকার যদি শক্তি প্রয়োগে সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায়, তাহলে পরিণামে ‘মহাপ্রলয়’ ঘনিয়ে আসবে।


জামিন পেলেন মিল্টন সমাদ্দার
ঢাকা অফিস
প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মানবপাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি। সবগুলো মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই।

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা করা হয়। পরে তাকে রিমান্ডেও নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সরকার অনেক শক্তিশালী, দেশকে অস্থিতিশীল করতে দেব না: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা অফিস
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার অনেক শক্তিশালী, আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দেব না। দেখুন গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, রাষ্ট্রবিরোধী স্লোগান। একইসঙ্গে সেখানে সরকারবিরোধী, প্রধানমন্ত্রীবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে, কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এটি সরকারবিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতসহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে। তাদের পরিকল্পিত কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা যেটি বলেছিলাম সেটি তারা গতকাল স্পষ্ট করেছে। এটি আসলে কালকের স্লোগান এবং কালকের যে সমস্ত ঔদ্ধত্বপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটাবিরোধী আন্দোলন নয়। এটি রাষ্ট্রবিরোধী, সরকারবিরোধী আন্দোলনে রুপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কতিপয় নেতা এবং বাইরে থেকে বিএনপি-জামায়াতসহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে।

তিনি বলেন, সরকার স্পষ্ট করে বলেছে আদালতে বিচারাধীন কোনো বিষয়ে সরকার সিদ্ধান্ত দিতে পারে না। আদালতে এটি নিষ্পত্তি হওয়ার পর আদালত যেভাবে নিষ্পত্তি করবে সরকারকে সেভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, এটি স্পষ্ট।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সংবিধান জানে, দেশের আইন জানে, আপনারা সবাই জানেন- এটি স্পষ্ট। এরপরও এ ধরনের স্লোগান দেওয়া এবং আন্দোলন করা এবং কালকের স্লোগান, কালকের বক্তব্য একেবারে দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে এটির মধ্যে রাজনীতি ঢুকেছে।

তিনি বলেন, রাজনীতিকদের রাজনৈতিক অপশক্তির পরিকল্পনামাফিক কিছু ব্যক্তিবিশেষ এখানে যে নেতৃত্ব দিচ্ছে, ইন্ধন দিচ্ছে সেটি গতকাল স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দেব না। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। আমরা কোনো রাজনৈতিক অপশক্তিকে কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দেব না।

ইতিহাস জানে না, তাই এ স্লোগান দিতে তাদের লজ্জা হয় না: প্রধানমন্ত্রী
ঢাকা অফিস
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ইতিহাস জানে না, তাই রাজাকার স্লোগান দিতে তাদের লজ্জা হয় না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের কথা উল্লেখ করেন তিনি।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়-বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে? তারা কী শিক্ষা পেয়েছে?

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

নিজ নিজ কর্মস্থলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ নিয়ে শেখ হাসিনা বলেন, ওপর থেকে নীচ পর্যন্ত জবাবদিহিতা না থাকলে কাজ সঠিকভাবে শেষ হয় না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, সব মন্ত্রণালয়ের নীচ দিকেও অনিয়ম-দুর্নীতি হয়। এজন্য নজরদারি রাখতে হবে। সরকারি কাজে দুর্নীতি বন্ধ করতে হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করলে পুরস্কৃত করা হবে।

‘রাজাকার’ স্লোগানের ব্যাখ্যা শেয়ার করলেন আসিফ নজরুল
ঢাকা অফিস
‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা।
রাজাকার শব্দ নিয়ে সরকারি দলের নেতারা বিভিন্ন বিরূপ মন্তব্য করলেও ‘রাজাকার’ শব্দটি শিক্ষার্থীরা কেন বলেছেন তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল আদ্বিত্য পিয়াস নামে সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

যেখানে বলা হয়েছে, ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার।’

আমরা জানি রাজাকার শব্দটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ। তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলছে কেন?

উত্তর : ‘কেউ একজন’ আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছেন সেই প্রতিবাদে সীমাহীন দুঃখকষ্টে বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত, অধিকারবঞ্চিত শিক্ষার্থী সমাজের নিজেদেরকে এই ‘রাজাকার’ বলাটা যে একটা শক্তিশালী আয়রনি, অনেক বড় একটা প্রতিবাদ এই সামান্য বিষয়টি আমাদের আশপাশের অনেক বলদ বুঝবে না। এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞানও তো থাকতে হয়!

কোটাবিরোধী আন্দোলনে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার দিবাগত মধ্যরাতে। এদিন বিকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় মুক্তিযোদ্ধা এবং রাজাকার ইস্যুতে। সরকারের একটি কথার প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের রাজাকার ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিষয়টি একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের হলে হলে। রাতে হঠাৎ করেই সরকারপ্রধানের মন্তব্যের প্রতিবাদ করে নিজেদের রাজাকার ঘোষণা করে স্লোগান দিতে থাকেন। একটা সময় ঢাবির হল থেকে বের হয়ে রাতে শাহবাগে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্দোলন। বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’।

শিক্ষার্থীদের এমন স্লোগান নিয়ে চলছে নানা আলোচনা। এমনই প্রেক্ষাপটে রোববার রাতে ফেসবুকে উল্লিখিত পোস্ট দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী রোববার তার ফেসবুক পোস্টে লেখেন, যাদের মুখ থেকে বের হয়, আমি রাজাকার, তারা প্রমাণ করছে তারা এ-যুগের ‘সাচ্চা’ রাজাকার! যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্মপরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, ‘রাজাকার’ স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার।

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এক ফেসবুক পোস্টে বলেছে, ‘যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয়, তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না।’

তেল ডিপো ও শ্রমিকদের হুমকি: খুলনার আ’লীগ নেতা ফরহাদের অস্ত্র বাজেয়াপ্ত
স্টাফ রিপোর্টার
অস্ত্রের ভয় দেখিয়ে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপো থেকে অতিরিক্ত তেল উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগ নেতা শেখ ফরহাদ হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। চলতি মাসে খুলনার জেলা প্রশাসক চিঠি দিয়ে তার ব্যবহৃত শটগানের লাইসেন্স বাতিল ও অস্ত্রটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

শেখ ফরহাদ হোসেন নগরীর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, ফরহাদ হোসেন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোগুলোর ডেলিভারি পয়েন্টে ট্যাংকলরি ড্রাইভার, হেলপার ও মিটারম্যানদের চাপ প্রয়োগ করে জোরপূর্বক অতিরিক্ত তেল উত্তোলন করেন। তিনি তার লাইসেন্স করা শটগান ব্যবহার করে এ ভয়ভীতি দেখাতেন, যা আগ্নেয়াস্ত্র প্রদান ও নবায়ন নীতিমালার পরিপন্থী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগটি তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তিনি নোটিশের জবাব দিলে সেটা সন্তোষজনক না হওয়ায় গত ২ জুলাই লাইসেন্স বাতিল ও অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফরহাদ হোসেন তার শটগানটি থানায় জমা দিয়েছেন। এ বিষয়ে ফরহাদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীর দ্বিতীয় স্বামীর লোকজনের মারধরে আনারুল ইসলাম আনা (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এর আগে, রোববার রাতে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে তাকে মারধর করা হয়।

নিহত আনারুল একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে। তিনি এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহতের পারিবার জানায়, এক বছর আগে আনারুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুন তার পরকীয়া প্রেমিক একই গ্রামের শাহিনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর থেকেই আনারুলের সঙ্গে শাহিনের পরিবারের দ্বন্দ্ব চলছিলো। গতকাল রোববার রাত ১১টার দিকে বানিয়াপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় শাহিনের লোকজনের সঙ্গে আনারুলের কথা কাটাকাটি হয়। এসময় তারা আনারুলকে মারধর করে। পরে স্থানীয়রা লোকজন আনারুলকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেখ হাসিনার কারাবন্দি দিবস মঙ্গলবার
ঢাকা অফিস
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস মঙ্গলবার (১৬ জুলাই)। এক-এগারোর এই দিনে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
সেদিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধা সদন ঘেরাও করে। এ অবস্থায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সুধা সদন থেকে বের করে নিয়ে আসে। যৌথবাহিনীর সদস্যরা বেআইনিভাবে বন্দি অবস্থায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে।

তৎকালীন অবৈধ ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের নীলনকশা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জামিন আবেদন আইন বহির্ভূতভাবে না মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। সাহসিকা শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেপ্তার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

শেখ হাসিনার নির্দেশে দেশবাসী ও দলীয় নেতাকর্মীরা জেগে উঠলে তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হয়। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হারানো স্বপ্ন ও সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় পিতার ন্যায় আপসহীন মনোভাব নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যাত্রা শুরু হয়। জনগণের মুক্তি আন্দোলনে শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন। অসংখ্যবার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে। জনগণের ভালোবাসায় সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিতে অকুতোভয় নির্ভীক সেনানীর মতো নিরবচ্ছিন্নভাবে পথ চলেছেন শেখ হাসিনা। সব বাধা-বিপত্তি জয় করে আজ শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব দরবারেও স্বমহিমায় উজ্জ্বল শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করছেন: রিজভী
ঢাকা অফিস
কোটা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন-২০১৮ সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি’ আপনি তো ডামি প্রধানমন্ত্রী। রাগ ও বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, আপনি শপথ নেওয়ার সময় এটা বলেছিলেন? আপনি তো শপথ ভঙ্গ করছেন। সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত।
সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগরর যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, খন্দকার এনামের স্ত্রীর মর্মস্পর্শী কথাগুলো শুনে হৃদয়ে আলোড়ন তৈরি করেছে। এটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা। কারণ এই পরিবারগুলো বেশি সাফার করছে। আমাদের পার্মানেন্ট ঠিকানা করে দেওয়া হয়েছে কারাগার। আমাদের প্রত্যেকের বসবাস হয় নদীর ধারে, বাঁশঝাড়ে, নয় লাল দালানে।

তিনি বলেন, আমরা যতক্ষণ আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারছি, গণতন্ত্র মুক্ত করতে না পারছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনতে পারছি ততক্ষণ আমাদের প্রেরণা দিচ্ছেন আমাদের মা, স্ত্রীরা বোনেরা। এটি সব থেকে বেশি আমাদেরকে অনুপ্রাণিত করেছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। রাগের বশবর্তী হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন, প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ ও আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আজ কোটা সংস্কারের জন্য উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। কারণ প্রধানমন্ত্রী যৌক্তিক আন্দোলন নিয়ে পরিপন্থি কথা বলেছেন। কী বলেছেন, ‘যারা আন্দোলন করেছেন তারা নাকি রাজাকারের নাতি’। ২০১৮ সালে আপনি আন্দোলনরত ছাত্রদের সান্ত্বনা দিতে কোটা বাতিল করেছিলেন। মনে আক্রোশ পুষে রেখেছিলেন, সময়মতো সেটি কাজে লাগাবেন। তাই লাগিয়েছেন।’

এনামের স্ত্রী নাজনীন আক্তার লতা তার পরিবারের দুঃস্বময়ের স্মৃতি তুলে ধরে বলেন, আমরা সব সময় নিরাপত্তাহীনতায় ভুগি। আমার দুটি বাচ্চা জন্ম হওয়ার সময় আমি আমার স্বামীকে কাছে পাইনি। এরচেয়ে কষ্ট আর কি হতে পারে। জন্ম হওয়ার পর তার সন্তানের মুখ দেখতে পারেনি। বাবা বেঁচে থাকার পরও আমরা সন্তানেরা এতিম। শুধু মাত্র বিরোধী রাজনীতি করায় বিসিএস ভাইবা থেকে নো নো শুনে বের হয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি জয়দেব জয়, সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা নাহিদুর রহমান নাহিদ, মহিউদ্দিন মহি, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরান, ছাত্রদল নেতা ডা. মুশফিক, মিরাজ হোসেন, আশরাফুল আসাদসহ নেতারা।

মুদ্রানীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতার ঘাটতি প্রকট
ঢাকা অফিস
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মুদ্রানীতি আগামী ১৮ জুলাই ঘোষণা দেবে বাংলাদেশ ব্যাংক। সব দেশেই অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদ্রানীতি। এটির ওপরই নির্ভর করে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি। অর্থনীতিতে সফল বিশ্বের সব দেশেরই মুদ্রানীতিতে স্বচ্ছ জবাবদিহিতা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের জবাবদিহিতা নেই বললেই চলে। ফলে অর্থনীতি নিয়ন্ত্রণে রাখতে সময়মতো সঠিক সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক যতটা স্বচ্ছতার সঙ্গে মুদ্রানীতি তৈরি করছে, বাংলাদেশ ব্যাংক কি সেভাবে করছে? আসলে এখানে স্বচ্ছতার ঘাটতি প্রায় শূন্য।

আবার মুদ্রানীতি নিয়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে যতভাবে জবাবদিহি করতে হয়, বাংলাদেশ ব্যাংকের জবাবদিহির মাত্রা সেখানে শূন্য।

মুদ্রানীতি যে কারণে গুরুত্বপূর্ণ-

মুদ্রানীতি সুদহারকে প্রভাবিত করে। একজন ব্যবসায়ী কত সুদহারে ঋণ পাবেন, গাড়ি, বাড়ি বা ফ্ল্যাট কেনার খরচ বাড়বে না কমবে, একজন আমানতকারী কী হারে মুনাফা পাবেন— সবই ঠিক হয় মুদ্রানীতির মাধ্যমে।

এককথায় বলা যায়, মানুষ কতটা বিনিয়োগ করবে আর কতটা সঞ্চয় করবে, তা ঠিক করে দেয় মুদ্রানীতি। আর এসবের ওপরই নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি।

মুদ্রানীতির কাজ কী?

একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এই স্থিতিশীলতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। ঠিক এ কাজই করে মুদ্রানীতি।

কোনো দেশের যে কারণে মুদ্রানীতি বৈশ্বিক বিষয়-

মুদ্রানীতি এতটা গুরুত্বপূর্ণ বলেই সারা বিশ্ব তাকিয়ে থাকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকব্যবস্থা ফেডারেল রিজার্ভ বা ফেডের সিদ্ধান্তের ওপর। তাই মুদ্রানীতি এখন কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বৈশ্বিক বিষয়। এ কারণেই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, দক্ষতা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি। কেননা, এই তিনের অভাবে ভুল নীতি প্রণয়ন করা হয়, কেন্দ্রীয় ব্যাংক তাকিয়ে থাকে রাজনৈতিক সরকারের দিকে, নীতি নিয়ে খোলামেলা কোনো আলোচনা হয় না, থাকে না জবাবদিহির কোনো ব্যবস্থা। ফলে সংকট কমে না, বরং দীর্ঘায়িত হয়। বাংলাদেশ এর বড় উদাহরণ।

বাংলাদেশে মুদ্রানীতি তৈরি হয় যেভাবে-

কোনো দেশের মুদ্রানীতি তৈরির জন্য কমিটি থাকে। বাংলাদেশেরও একটি কমিটি রয়েছে। এটি বাংলাদেশ ব্যাংকের আওতায়। কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

কিছুদিন আগেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাই এই কমিটির সদস্য ছিলেন। অর্থনীতিবিদ ও গবেষকদের কোনো স্থান ছিল না। এ নিয়ে লেখালেখি হলে বাংলাদেশ ব্যাংক গত বছরের অক্টোবরে কমিটি পুনর্গঠন করে। সাত সদস্যের কমিটিতে তিনজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়।

তারা হলেন- অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা সাদিক আহমেদ এবং পদাধিকার বলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমিন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আছেন- গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর এম হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ ও গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতা কোথায়?

মুদ্রানীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা এটুকুই। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এর চেয়ে বেশি কোনো তথ্য পাওয়া যায় না।

যদিও তারা গত ১৫ মে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘অবাধ তথ্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চিতকরণের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক তার নিকট সংরক্ষিত সব অর্থনৈতিক তথ্য ও উপাত্ত তার ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করে আসছে।’

অথচ গুরুত্বপূর্ণ এই মুদ্রানীতি কীভাবে তৈরি হচ্ছে, কমিটি কয়বার বৈঠক করেছে, সেখানে কী ধরনের আলোচনা হয়েছে, তা জানার কোনো পথ নেই।

নেই কমিটির তিন বিশেষজ্ঞ কি বাংলাদেশ ব্যাংকের সব পদক্ষেপে একমত হয়েছিলেন, নাকি ভিন্নমত ছিল, তা–ও জানার কোনো উপায়। অন্য দেশের ক্ষেত্রে এ পরিস্থিতির চিত্র ভিন্ন।

মুদ্রানীতিতে সফল অন্য দেশের রয়েছে স্বচ্ছ জবাবদিহিতা:

অন্যান্য দেশগুলোর সম্পর্কে আমাদের খুব বেশি দূর যেতে হবে না। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ওয়েবসাইটে একটু ঘুরে আসা যাক।

মুদ্রানীতি তৈরি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য তারা ২০১৬ সালেই আইন সংশোধন করেছে। এখন মুদ্রানীতি কমিটির সদস্য কারা হবেন, তা কেন্দ্রীয় সরকার গেজেটের মাধ্যমে জানিয়ে দেয়। বর্তমান কমিটির সদস্য ছয়জন। এর মধ্যে তিনজন বাইরের বিশেষজ্ঞ। বাকি তিনজন হলেন আরবিআই গভর্নর, ডেপুটি গভর্নর ও ব্যাংকের পরিচালনা পর্ষদ মনোনীত একজন কর্মকর্তা। বিশেষজ্ঞ তিন সদস্য হচ্ছেন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চের অধ্যাপক অসীমা গোয়েল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক জয়নাথ আর ভর্মা এবং ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের সিনিয়র পরামর্শক শশাঙ্ক ভিদে।

আরবিআইয়ের ওয়েবসাইটে আরো বলা আছে, তিন বিশেষজ্ঞের মেয়াদ চার বছর। এই কমিটি মূল্যস্ফীতির লক্ষ্য অর্জনের জন্য নীতি সুদহার নির্ধারণ করবে। এ জন্য কমিটি বছরে কমপক্ষে চারবার বৈঠক করবে। বছরের শুরুতে বৈঠকের তারিখ ওয়েবসাইটে প্রকাশ করবে।

মুদ্রানীতি কমিটির বৈঠকে প্রতি সদস্যের একটি করে ভোটাধিকার থাকবে, অর্থাৎ নীতি সুদহার বাড়বে না কমবে, তা নিয়ে ভোটাভুটি হবে। কেবল তা–ই নয়, পক্ষে বা বিপক্ষে দেওয়া ভোটের ব্যাখ্যাসহ প্রত্যেককে একটি লিখিত বিবৃতিও দিতে হয়।

এছাড়া নতুন মুদ্রানীতি প্রণয়নের আগে অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক নিয়ে একাধিক জরিপ ও প্রতিবেদন তৈরি করে আরবিআই।

এর মধ্যে রয়েছে ভোক্তার আস্থা জরিপ, খানা বা হাউজহোল্ড মূল্যস্ফীতি প্রত্যাশা সূচক, করপোরেট খাত পরিস্থিতি, ঋণ পরিস্থিতি, শিল্প, কৃষি ও অবকাঠামো খাতের প্রবৃদ্ধির প্রক্ষেপণ ইত্যাদি।

আরবিআই আইন অনুযায়ী, মুদ্রানীতি কমিটির বৈঠক শেষ হওয়ার পর ঠিক ১৪ দিনের মাথায় বিকেল পাঁচটায় বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করতে হয়। সেই বিবরণীতে থাকে বৈঠকের সিদ্ধান্ত, কে কোন পক্ষে ভোট দিয়েছেন, তার তালিকা এবং ভোটের পক্ষে দেওয়া কমিটির সদস্যদের বিবৃতির বিবরণ। ওয়েবসাইটে এখন গত ৫ জুন অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণী পাওয়া যাচ্ছে। সেই বিবরণীতে দেখা যাচ্ছে, নীতি সুদহার সাড়ে ৬ শতাংশ রাখার পক্ষে ভোট দিয়েছেন ছয়জন, আর বিপক্ষে দিয়েছেন দুজন। এই দুজন বাইরের বিশেষজ্ঞ। প্রত্যেকের বিবৃতি সেই কার্যবিবরণীতেই রয়েছে।

শুধু ভারত নয়, বেশির ভাগ দেশই এ পদ্ধতিতে মুদ্রানীতি তৈরি করে। তাদের ওয়েবসাইটেই সব তথ্য দেওয়া থাকে। কিন্তু বাংলাদেশে মুদ্রানীতি কীভাবে ঠিক হয়, তা কেউ জানেন না।

যেখানে তাদের জবাবদিহিতা-

আরবিআইয়ের ওয়েবসাইটে মুদ্রানীতি বিষয়ে আরো কিছু তথ্য দেওয়া আছে। বিশেষ করে মূল্যস্ফীতির হার লক্ষ্য অনুযায়ী অর্জিত না হলে কী করতে হবে, তারও বিবরণ আছে।

বলা আছে, পরপর তিন প্রান্তিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আরবিআই কেন্দ্রীয় সরকারকে লিখিত আকারে জানাবে। সেই প্রতিবেদনের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন কর্মপরিকল্পনা ও কত দিনের মধ্যে লক্ষ্য পূরণ হবে, সেই সময়সীমা গভর্নরকেই জানাতে হয়।

একইভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ও অর্থমন্ত্রীর মধ্যে খোলা চিঠি বিনিময় হয়। সেই চিঠি প্রকাশ করতে হয় ওয়েবসাইটে।

ব্যর্থ হলে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকেও দেশটির প্রেসিডেন্ট ও দেশের মানুষের উদ্দেশে খোলা চিঠি লিখতে হয়। একইভাবে চিঠি লিখতে হয় কানাডার কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকেও। আর তুরস্ক যতই খামখেয়ালি করুক, সেখানেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে মূল্যস্ফীতি নিয়ে সরকারকে নিয়মিত প্রতিবেদন দিতে হয়।

মূলত বিশ্বের প্রায় সব দেশেই জবাবদিহির একটা নির্দিষ্ট আইনি কাঠামো আছে। আর এই কাঠামো আছে বলেই বেশির ভাগ দেশই মূল্যস্ফীতি কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। সফল হতে পারছে না, এমন দেশের তালিকায় আছে বাংলাদেশ। বাংলাদেশে স্বচ্ছতার দাবি কেবল সংবাদ বিজ্ঞপ্তি আর বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ। আর জবাবদিহির তো কোনো জায়গাই নেই।

সেই ৪০০ কোটি টাকার পিয়নের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ঢাকা অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার সাবেক পিয়ন মো. জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে।

এতে বলা হয়, জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিনের জন্য স্থগিতের (ফ্রিজ) নির্দেশনা দেওয়া হলো।

এছাড়া এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়।

এর আগে, রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, হেলিকপ্টার ছাড়া চলে না। সে এখন ৪০০ কোটি টাকার মালিক। জানতে পেরে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

সেই সময় প্রধানমন্ত্রী ঐ পিয়নের নাম বলেননি। এরপর এক অনুসন্ধানে বেরিয়ে আসে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

জাহাঙ্গীর আলম ২০০৯ সাল থেকে ২০১৮ সাল এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যাগ বহন করতেন, প্রধানমন্ত্রীর খাবার সামনে এগিয়ে দিতেন এবং অন্যান্য ফাই-ফরমাশ খাটতেন। আওয়ামী লীগ সভাপতি যখন বিরোধী দলে তখন থেকেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যখন বিভিন্ন রাজনৈতিক সভায় যেতেন সেখানেও জাহাঙ্গীরকে দেখা যেতো। আস্তে আস্তে জাহাঙ্গীরের একটি রাজনৈতিক বলয় তৈরি হয়। জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজন।

শুধু তাই নয়, জাহাঙ্গীর গণভবনে থাকার সময় আওয়ামী লীগ নেতাদের চেয়েও ক্ষমতাবান হয়ে উঠেছিলেন। তিনি গণভবনে থেকে বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির করতেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে নানান তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন। এভাবে আস্তে আস্তে বিত্তশালী হয়ে ওঠেন এই কাজের লোক। অবশ্য গণভবন থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে রাজনীতিতে দেখা যায় না।

দুদক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার ব্যাপারে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই জাহাঙ্গীরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হবে।

মেসেঞ্জারে ছবি-ভিডিও পাঠিয়ে ছাত্রীদের বশে আনতেন এই শিক্ষক
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুর শহরের আদর্শ বালিকা প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
জয়নুল আবেদীন টিটন প্রধান শিক্ষক হিসেবে ২০১০ সালে বিদ্যালয়টিতে যোগদানের পর থেকে গত ১৪ বছর ধরে ওই স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি নিপীড়নসহ ছাত্রীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে ছাত্রীদের অভিযোগ।

রোববার তাদের ১২ জন ফরিদপুরের পুলিশ কর্মকর্তাদের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলেন এবং লিখিত অভিযোগ দেন। তারই পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় ওই নারী লোভী প্রধান শিক্ষক টিটনকে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় জয়নুল আবেদিনকে ফরিদপুর শহর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন দশম শ্রেণির একাধিক ছাত্রী। নিজের ও পরিবারের মানসম্মানের ভয়ে এতদিন তারা মুখ খুলেননি।

রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে একাধিক শিক্ষার্থীর অবস্থান করতে দেখা যায়। এর আগে, বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর একটি অভিযোগ দেন শিক্ষার্থীরা। একইসঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও।

জানা গেছে, প্রধান শিক্ষক হওয়ার পর থেকে গত একযুগের বেশি সময় ধরে বিশেষ করে দশম শ্রেণির ছাত্রীরা টিটনের এমন লালসার শিকার হয়েছে বলে জানা গেছে। শ্রেণিকক্ষেই ছাত্রীদের গায়ে হাত দিতেন তিনি। নিজ বাসাই প্রাইভেট কোচিং করানোর সময় শিক্ষার্থীদের একাকি পেলে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, ফেসবুক মেসেঞ্জারে উত্তেজনাপূর্ণ আলাপচারিতাসহ পর্ন ছবি ও ভিডিও পাঠিয়ে বশে আনতেন তিনি। ফাঁদে পড়ে তার সঙ্গে অনেক ছাত্রী ঘনিষ্ঠ হতে বাধ্য হয়েছেন। যারা তার সঙ্গে ঘনিষ্ঠ হত তাদের টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর দিয়ে পাশ করিয়ে দিতেন এবং যারা তার কুপ্রস্তাবে রাজি হত না তাদের ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হত।

শিক্ষার্থীরা বলেন, শ্রেণিকক্ষে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরা, বিশেষ করে গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত ফুটেজ সংগ্রহ করে যাচাই করা হলে অনেক কিছুই জানা যাবে। ক্লাস চলাকালীন মেয়েদের শরীরে স্পর্শ করতেন প্রধান শিক্ষক। এ বিষয়টি অন্যান্য শিক্ষককে জানালেও তারা ভয়ে কোনো পদক্ষেপ নেননি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহাতাব আলী মেথু বলেন, শনিবার (১৩ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সঙ্গে দেখা করলে আমি তাকে এ বিষয় নিয়ে রোববার মিটিং ডাকার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তিনি বিদ্যালয়ে আসেননি এবং মিটিং এর বিষয়ে কাউকে কলও করেননি। মিটিং কেন ডাকেনি এ বিষয়ে রোববার প্রধান শিক্ষককে ফোন দিলে রিং বাজলেও তিনি ফোন ধরেননি। এর আগে আমি ফরিদপুর পৌরসভার মেয়র থাকা অবস্থায়ও এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আমি ডাক যোগে পেয়েছি। সুনির্দিষ্ট অভিযোগকারী না থাকায় তাকে মৌখিকভাবে সাবধান হওয়ার নির্দেশ দেই।

মেহেরপুরে দু’ঘণ্টা ধরে সড়কে ডাকাতি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-বারাদি সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে এক মাছ ব্যবসায়ীকে আটকে রেখে নগদ টাকা ও পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে একদল ডাকাত।

জানা গেছে, হাড়িয়াদহ গ্রামের জিয়ারুল ইসলাম গাংনী হাট থেকে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ওই সড়কের সরোয়ার হোসেনের ইটভাটার কাছে পৌঁছালে অস্ত্রধারী কয়েকজন ডাকাত পথরোধ করে। তার হাত-পা ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। প্রায় দু’ঘণ্টা ধরে ডাকাত দল সড়কে চলাচলকারীদের কাছ থেকে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় জিয়ারুলের ব্যাটারিচালিত পাখিভ্যানটি নিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী জিয়ারুল ইসলাম জানান, রশি দিয়ে তাকে গাছের সঙ্গে বাঁধা হয়। এ সময় ডাকাতরা লাঠি দিয়ে তার শরীরে বেশ কয়েকটি আঘাত করে। তারা চারজন ছিল। তারা কৌশলে কথা বলছিল, ফলে ভাষা ও কণ্ঠ শনাক্ত করা যায়নি। দীর্ঘ দুই ঘণ্টা বেঁধে রাখার সময় আরও কয়েকজনকে তারা সড়কে আটক করে। তবে তাদের পরিচয় পাননি জিয়ারুল ইসলাম।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

পাইকগাছায় দুই প্রতিবন্ধিকে ঘর তৈরি করে উদ্বোধনের মাধ্যমে বুঝে দিলেন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অসহায় সম্বলহীন একই পরিবারের দুই প্রতিবন্ধি কে ১লাখ ২০হাজার টাকা খরচ করে ঘর করার পর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন লস্কর ইউনিয়ন চেয়ারম্যান ও মানবেতর ফেরিওয়ালা কে এম আরিফুজ্জামান তুহিন। সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে ওই ঘর উদ্বোধন করে দুই প্রতিবন্ধিকে বুঝিয়ে দিলেনতিনি।

সরেজমিনে দেখা গেছে, কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের প্রতিবন্ধি স্ত্রী ফরিদা বেগম ও তার প্রতিবন্ধি ছেলে সোহাগ হাসান মুন্না দীর্ঘদিন ধরে মানবেতার জীবন যাপন করছিল। প্রতিবন্ধি ফরিদা বেগম জানান, বিগত ৯ বছর আগে তার স্বামী মারা যায় এবং আমিও মাজায় আঘাত পেয়ে প্রতিবন্ধি হয়ে যাই। আমার ছেলে মুন্না জন্মের ৯ বছর পর থেকে চলাফেরা করতে পারে না। আর সেই থেকে আমরা মা-ছেলে প্রতিবন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছি। তবে ফেসবুকের মাধ্যমে জানতে পারি লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন প্রতিবন্ধিদের সাহায্য সহযোগিতা করেন। আমি তার মোবাইল নম্বরটি জোগাড় করে কথা বলি এবং আমাদের কথা গুলো খুলে বললে আমাদের একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন। সোমবার সেই ঘর উদ্বোধন করে আমাদেরকে বুঝে দিলেন। আমি চেয়ারম্যানকে দোয়া করি তিনি যেন অসহ প্রতিবন্ধি ও দরিদ্রর মানুষের পাশে থেকে সেবা করে যেতে এটাই আমার কামনা।

এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, আমি এই দুই প্রতিবন্ধির কথা শুনে তাদের বাড়ীতে যেয়ে দেখি সত্যিকার অর্থে মাথা গোজার ঠাই টুকু খুব জরাজীর্ণ। আমি তাকে আশ্বস্ত করেছিলাম একটি ঘর করে দেয়ার জন্য। সে মোতাবেক আমি ঘর তৈরী করে সোমবার দুপুরে তা উদ্বোধন করে তাদেরকে ঘর বুঝে দেয়া হয়েছে।

সাতক্ষীরায় বন সংরক্ষকের চেষ্টায় বন্ধ হলো মাছ কাঁকড়া আহরণ
জি,এম, সাগর হোসেন

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন চৌধুরীর নিয়মিত তদারকি ও দুরদর্শিতায় সুন্দরবনে মাছ,কাঁকড়া আহরণ বন্ধ হয়েছে। সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক চলতি বছরের জুন, জুলাই, আগষ্ট তিন মাস নদী থেকে মাছ, কাঁকড়া, বন থেকে মধু, পর্যটক ভ্রমণ সহ সুন্দরবনের সম্পদ আহরণ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উজ্জীবিত হয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এ,সি,এফ) এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে সাতক্ষীরা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর আওতাধীন কদমতলা, কৈখালী, কোবাদক ও বুড়িগোয়ালিনী ফরেস্ট ষ্টেশন কর্মকর্তাদের নিয়ে সুন্দরবনের সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন। জানা গেছে, এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরী সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হিসেবে তিনি ২৯-০৭-২২ তারিখ যোগদান করেন। তার যোগদানের পর থেকে সুন্দরবনের ৪ রেঞ্জে স্মার্ট পেট্রলিং, নিয়মিত টহল জোরদার, স্বদিচ্ছা ও ন্যায়পরায়ণতার কারনে সুন্দরবনে চোরা শিকারী, অবৈধ অনুপ্রবেশ, সহ সুন্দরবনের সম্পদ আহরণ বন্ধ সম্ভব হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন চৌধুরীর বীরদর্পে দুঃসাহসিক অভিযান পরিচালনা কালীন সময় ২০২২-২০২৩ সালে “পি,ও,আর” মামলা দায়ের হয় ৫০ টি, পাশাপাশি “সি,ও,আর” মামলা দায়ের হয় ৪২ টি। এর মধ্যে আসামী ধৃত হয় ১৭৩ জন, আসামী পলাতক রয়েছে ৫১ জন। এ ছাড়া “ইউ,ডি,ও,আর” মামলা দায়ের হয় ৯৯ টি। ২০২৩-২০২৪ সালে ”পি,ও,আর” মামলা দায়ের হয় ৫২ টি, ও “সি,ও,আর” মামলা দায়ের হয় ৫৯ টি। এর মধ্যে আসামী ধৃত হয় ২০৯ জন, আসামী পলাতক রয়েছে ৪৭ জন। এ ছাড়া “ইউ,ডি,ও,আর” মামলা দায়ের হয় ১২৩ টি। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এ,সি,এফ) এম,কে,এম, ইকবাল হোছাইন চৌধুরী সুন্দরবনের সম্পদ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার ফলশ্রুতিতে সুন্দরবনে চোরা শিকারী অনেকাংশেই কমে গেছে। নিয়মিত তদারকির কারণে ম্যানগ্রোভ খ্যাত সুন্দরবনের অভয়ারণ্যে থাকা বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণী নির্বিঘ্নে বিচরণ করছে। চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে নদীতে পানি বৃদ্ধি হওয়ায় সুন্দরবনের গহীনে ১৩৪ টি হরিণ মারা যায়। অপরদিকে সুন্দবনের অভয়ারণ্য থেকে লোকালয়ে চলে আসা ৩ টি জীবিত হরিণ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন চৌধুরীর নেতৃত্বে সুন্দরবনের অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। এদিকে একটি সক্রিয় চক্র সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও অবৈধ অনুপ্রবেশ করে মাছ, কাঁকড়া আহরণের জন্য তৎপর হয়ে আছে। আর এসব চক্রকে থামাতে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনার কারণে একটি কুচক্রী মহল সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এ,সি,এফ) এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরী সহ সাতক্ষীরা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর আওতাধীন কদমতলা, কৈখালী, কোবাদক এবং বুড়িগোয়ালিনী ফরেস্ট ষ্টেশন কর্মকর্তাদের সম্মান ক্ষুন্ন করার নিমিত্তে মিথ্য অপপ্রচার অব্যাহত রেখেছে। এ বিষয় সাতক্ষীরা রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক (এ,সি,এফ) এম,কে,এম, ইকবাল হোছাইন চৌধুরী বলেন, সরকার ঘোষিত জুন, জুলাই এবং আগস্ট এই ৩ মাস নিষিদ্ধকালীন সময়ে নিয়মিত টহলের পাশাপাশি স্মার্ট পেট্রলিং গ্রুপ টহল করে। প্রতিমাসে সুন্দরবনের ৪ রেঞ্জে স্মার্ট পেট্রলিং করা হয়। তিনি আরও বলেন, পক্ষপাতহীন তদারকির জন্য এক রেঞ্জের স্মার্ট টিম অন্য রেঞ্জে এসে পেট্রলিং করেন, যাতে অপরাধ দমনে কোন ধরনের ঢিলেমি না হয়। তাছাড়া রেঞ্জ থেকে একটি স্পেশাল টিম গঠন করে অপরাধপ্রবণ এলাকাসমূহে নিয়মিত টহল প্রদান করা হয়। এছাড়া বাউন্ডারী এলাকায় হরিণ শিকার রোধে জঙ্গলের ভিতর ফাঁদ উদ্ধারের জন্য নিয়মিত পায়ে হেটে টহল “ফুট পেট্রলিং” করা হয়।


নদীতে ঘুরছে কুমির, আতঙ্কে ৫ গ্রামের মানুষ
নিজস্ব প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব ত্রিমোহনীর ওপর দিয়ে বয়ে যাওয়া মুজাদখালী নদীতে ঘুরছে কুমির। ফলে উপজেলার পাঁচ গ্রামে মানুষের মাঝে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। নদীতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণ থেকে প্রাণে বাঁচলেন দুজন।

জানা গেছে, শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মুজাদখালী নদীর তীরবর্তী নলামারা গ্রামের সাইফুল ইসলাম নদীতে মাছ ধরতে যান। হঠাৎ একটি কুমির তার সামনে ভেসে ওঠে। মাছ ধরা বাদ দিয়ে ভয়ে বাড়ি চলে আসেন তিনি।

এ ছাড়া নারায়ণ বিশ্বাস নামে এক ব্যক্তি বলেন, আমি নদীতে গোসল করতে যাই। পানিতে নামলে একটি বড় কুমির লেজ দিয়ে আঘাত করে আমাকে। আমার হাত ও পায়ে ক্ষতের দাগ রয়েছে। কোনো মতে প্রাণে বেঁচেছি।

সরেজমিনে দেখা গেছে, জয়রাবাদ শ্মশানসংলগ্ন এলাকায় একটি কুমির নদীতে ভাসছে। কুমিরটি ওই স্থান থেকে নলামার সামনের দিকে যেতে থাকে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। জয়রাবাদ দক্ষিণপাড়ার মুজাদখালী নদীতে বিভিন্ন হাঁস থাকায় সেখানে কুমিরটি অবস্থান নেয়।
জানা গেছে, মুজাদখালী নদী সুন্দরবন হয়ে খুলনার রুপসা ও শিপসা নদীর সঙ্গে মিশেছে। তাই সুন্দরবন থেকে নদী হয়ে লোকালয়েও চলে আসছে কুমির। ফলে কুমিরের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন এ অঞ্চলের জেলেরা। কুমিরের ভয়ে নদীতে নামা বন্ধ করে দিয়েছেন তারা।

স্থানীয় জেলেরা জানান, বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমির বিচরণ করছে। কুমিরের আক্রমণে আহত হওয়ারও ঘটনা ঘটেছে। ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না। মাছও ধরতে পারছেন না। এতে জেলে পরিবারগুলোতে শুরু হয়েছে দুর্দিন।

পল্লব বিশ্বাস নামে একজন জানান, বছরের এ সময়টায় শিবসা, হাপর খালী, ভদ্রাসহ বিভিন্ন নদ-নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি উপজেলার জয়রাবাদ গ্রামের বাসিন্দা নারায়ণ বিশ্বাস নদীতে গোসল করতে গিয়ে কুমিরের আক্রমণে আহত হন। এ ছাড়া উপজেলার মুজাদখালী নদীতে খেয়া পারাপারে সময় কুমির আক্রমণ করে বিমল কান্তি নামে একজনকে। এ এলাকায় কুমিরের বিচরণ দেখে অনেকেই নদীতে গোসল করতে নামছে না।

আরেক বাসিন্দা সুদিপ্ত কুমার বলেন, নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালাই। কিন্তু প্রায়ই মুজাদখালী নদীতে কুমির ভাসছে। আবার ডাঙায়ও উঠে আসছে। ভয়ে নদীতে নামতে পারছি না। পারিবারের সদস্যরা মাছ ধরতে যেতে দিচ্ছে না।

ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন, আমাদের এ অঞ্চলের মানুষ নদীর ঘাটে নামতে পারছে না। কেউ কোনো কাজ করতে পারছে না। মানুষের মাঝে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। বন বিভাগের লোক এসে কুমির মারতে নিষেধ করেছে।

নদীতে কুমির দেখার বিষয়টি স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমি জেলেদের সতর্ক করেছি। এ ছাড়া উপজেলার পাঁচটি জেলে পল্লীতে খবর দেওয়া হয়েছে। জয়রাবাদ ও নলামারা এলাকায় সব বয়সের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন বিভাগের সঙ্গে কথা বলব আমরা।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, এলাকাবাসীদের ও জেলেদের সতর্কতার সঙ্গে নদীতে নামার পরামর্শ দেওয়া হয়েছে। জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম আবু নওশাদ বলেন, কুমির তো সীমানা চেনে না, খাদ্য ঘাটতি পড়লেই তারা ওপরের নদ-নদীতে চলে আসে। আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই উপকূলের ২০ হাজার মানুষের
নিজস্ব প্রতিনিধি
বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই, ত্রাণ চাই না রাস্তা চাই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই- এমন স্লোগানের প্ল্যাকাট নিয়ে রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরা প্রতাবনগর ইউনিয়নবাসী।

সোমবার (১৫ জুলাই) দুপুরে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গড়ুইমহল খাল সংলগ্ন এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।

জানা গেছে, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে পূর্ব নাকনা কুড়িকাহুনি রাস্তার জোয়ারের পানিতে ভেঙে গড়ুইমহল খালের সঙ্গে মিশে একাকার হয়ে যায় রাস্তাটি। ফলে রাস্তার মাঝখানে তৈরি হয় কৃত্রিম খাল। কিন্তু সড়ক ভাঙার চার বছর পার হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে, কয়েকটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি ৪ বছর ধরে অস্তিত্ব সংকটে পড়ে আছে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় সমাজকর্মী নূরে আলম সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। তবে উচ্চপর্যায়ে এ দুর্দশার কথা না পৌঁছানোর কারণে এখানকার মানুষের দুরবস্থা।

ভবানী বিশ্বাস বলেন, রাস্তার পাশেই আমাদের একটি শ্মশান ঘাট ছিল, ঘূর্ণিঝড় আম্পানের সময় রাস্তার সঙ্গে শ্মশানটিও বিলীন হয়ে গেছে। বর্তমানে কেউ মারা গেলে অন্য গ্রামে গিয়ে দাহ করতে হয়। রাস্তা না থাকার কারণে বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা না থাকায় প্রতাপনগর ইউনিয়নের নাকনা, কুড়িকাহুনিয়া, গোকুলনগর, গোয়ালকাটি, সোনাতনকাটি, শ্রীপুরসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার সঙ্গে আশাশুনি উপজেলার সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, অসুস্থ রোগীরা চরম বিপাকে রয়েছে।

কুড়িকাহুনিয়া গ্রামের কামাল গাজী বলেন, আমাদের হাটবাজার, স্কুল-মাদ্রাসা সব রাস্তার ওই পাশে। রাস্তা না থাকায় ছোট ছোট বাচ্চাদের প্রতিদিন যাতায়াত করতে হয় নৌকায়। ব্যবসা বাণিজ্য করার জন্য মালামাল নিয়ে যেতে পারি না।

স্থানীয় বাসিন্দা মহিনূর গাজী বলেন, এইখানে আমার একমাত্র উপার্জন করার একটা ধানমাড়ায়ের মিল ছিল। যার অর্থ দিয়ে আমার সংসার চলত। সেই মিলটা ও এই খালে চলে গেছে। নদী ভরাট করে ওয়াবদার রাস্তা হচ্ছে কিন্তু আমাদের এই সামান্য রাস্তা বানানোর জন্য আজ পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা নিল না। কবে হবে কেউ বলতে পারে না, কোন আশায় আমরা বাস করব এ জায়গায়!

স্থানীয় সংবাদকর্মী মিলন বিশ্বাস অভিযোগ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাবেই রাস্তাটির এ অবস্থা। সরকারের উচ্চপর্যায়ে রাস্তাটির ব্যাপারে অবগত না করার কারণেই এই রাস্তাটি এখনো সংস্কার হয়নি। তিনি রাস্তাটি সংস্কারের দাবি জানান।

এসব বিষয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, আমার ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তার অবস্থা খুবই খারাপ। ছোট ছোট বরাদ্দ দিয়ে অন্য রাস্তার কাজ করে যাচ্ছি। কুড়িকাহুনিয়ার রাস্তাটি ভেঙে বেশি গভীর হয়ে যাওয়ায় বড় ধরনের বরাদ্দ ছাড়া এই রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি। এমপি মহোদয়সহ ডিসি স্যারকে জানানো আছে বরাদ্দ পেলে কাজ করব।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সাংবাদিক মিলন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক মাছুম বিল্লাহ, শিক্ষক আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আবুল খায়ের, ভ্যান শ্রমিক রিয়াসা আলী, মোটরশ্রমিক হাবিবুর রহমান, মৌসানা খাতুন মছু প্রমুখ।

শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে নেতাকর্মীরা আদর্শিকভাবে সমৃদ্ধ হবে : এড. মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা আদর্শিকভাবে আরো সমৃদ্ধ হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কী জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপির লক্ষ্য উদ্দেশ্য কী, বর্তমান আন্দোলনের লক্ষ্য কী ইত্যাদি সম্পর্কে জানা দরকার। এক্ষেত্রে বিভিন্ন বই-পুস্তক পড়তে হবে। তাই শহীদ জিয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা একটি সময়োপযোগী পদক্ষেপ।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে খুলনার নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নতুন প্রজন্মকে জিয়া স্মৃতি পাঠাগারে নিয়মিত বই পড়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হলো বই পড়া। যতবেশি বই পড়বে, ততবেশি সঠিক বস্তুনিষ্ঠ ইতিহাস ভিত্তিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের সঠিক আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নতুন প্রজন্মকে বইমুখী করতে জিয়া স্মৃতি পাঠাগারের ভূমিকা রাখতে হবে।
শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বেগম রেহেনা ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জহির দিপ্তি, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোঃ নুরনবী পাশা সবুজ ও সরকার নাহিদুর রহমান জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপিকা শামীমা সিদ্দিকী, সাঈদ হাসান লাভলু, একরামুল হক হেলাল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, মো. মাসুদ পারভেজ বাবু, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, এম এ জলিল, আশরাফুল ইসলাম নুর, সৈয়দ তানভীর আহমেদ প্রমূখ।

ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিলে খুলনা জেলা যুবলীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত কর্তৃক সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুবলীগের বিক্ষোভ মিছিল। ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল (এমপি), প্রেসিডিয়াম মেম্বর মৃনাল কান্তি জোদ্দার, মো: তাজউদ্দীন, মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড: ড. শামীম আল সাইফুল সোহাগ, সহ-সম্পাদক নবীরুজ্জামান বাবু, তারেক হোসেন, খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, মোঃ জলিল তালুকদার, মোঃ আমিনুল ইসলাম মনির, মো. আমিরুল ইসলাম বাবু, গাজী নাজমুল হাসান, মো: সিরাজুল ইসলাম পলাশ, সায়েম হোসেন সাদ্দাম প্রমূখ।

এম এ বারী একজন আদর্শবান ত্যাগী সাহসী নেতা ছিলেন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, এম এ বারী একজন আদর্শবান ত্যাগী সাহসী নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে খুলনায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি কখনও প্রতিপক্ষের রক্তচক্ষুকে ভয় পেতেন না। তিনি দুঃসময়ে খুলনায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর নির্দেশে সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে বঙ্গবন্ধুর আদর্শের ছায়াতলে আনতে সক্ষম হয়েছিলেন। তার আদর্শ, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করেছিলো। দেশ ও জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে আজ আমাদের সকলকে ঐ নেতৃত্বের ধারাবাহিকতায় এগিয়ে এসে একযোগে কাজ করতে হবে।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সাংসদ এম এ বারী’র ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসমেয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ মো. রকিবুল ইসলাম লাবু, কামরুল ইসলাম বাবলু, আলী আজগর মিন্টু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, আলহাজ¦ মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, চ ম মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মুন্সি মোত্তালিব মিয়া, এ্যাড. শামীম মোশাররফ, মুন্সি সেলিম হোসেন, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, সরদার আব্দুল হালিম, কাউন্সিরর মোজাফফর রশিদী রেজা, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, নাছরিন আক্তার, গোলাম হায়দার বুলবুল, জেসমিন সুলতানা শম্পা, পারভীন ইলিয়াছ, নূরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, আফরোজা জেসমিন বিথী, কৃষ্ণা দাস, জেসমিন জুই, আরবিনা বিশ^াস, দীপ্তি বিশ^াস, মো. মোক্তার হোসেন, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক হাসান তুরান, গোলাম মওলা টিংকু, আকরাম সরদার, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান জিয়া, আজহারুল ইসলাম লেলিন, সাবিহা ইসলাম আঙ্গুরা, খাদিজা কবির তুলি, রেজওয়ানা প্রধান, ফেরদৌস আলম রিতা, মেহজাবিন খান, ওহিদুল শিকদার, আশরাফ আলী হাওলাদার শিপন, কে এম মামুন, ইখতিয়ার উদ্দিন মোল্যা, মো. জিলহাজ¦ হাওলাদার, জামিল আহমেদ সোহাগ, মো. রবিউল ইসলাম প্রিন্স, ঝলক বিশ^াস, মাহমুদুর রহমান রাজেস, আব্দুল কাদের সৈকত আহমেদ, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুম এম এ বারী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালান করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম।

মহিলা আ’লীগ নেত্রী সাহানারা বেগমের মৃত্যু ; আ’লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
১৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহানারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আবস্থায় রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ৩ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাযে জানাজা বাদ জোহর সবুজবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছুসময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারণের সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্দা অধ্যা. আলমগীর কবির, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, আওয়ামী লীগ নেতা শেখ জাহিদুল ইসলাম, কুদরতী এলাহী, ওহিদুল শিকদার, কে এম মামুন সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ তার জানাযায় অংশগ্রহণ করেন।
এদিকে মহিলা আওয়ামী লীগ নেতা সাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন
সংবাদ বিজ্ঞপ্তি :
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির(কেটিআরইউ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার দুপুরে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও সাবেক সভাপতি মোহনা টিভির খুলনা বিভাগী প্রধান মুন্সি মাহবুব আলম সোহাগ নবন্বিাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক খুলনা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাইয়েদুজ্জামান সম্রাট, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জিটিভির প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান বাবুল আকতার, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজেস্ব প্রতিবেদক অভিজিৎ পাল, যুগ্ম সম্পাদক ও আনন্দ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, কোষাধ্যক্ষ বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম নতুন কমিটির পক্ষ থেকে অফিসিয়াল কাগজপত্র বুঝে নেন।

বিএল কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে বিএল কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সহপাঠিরা। সোমবার বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করেন কলেজ শিক্ষার্থীরা। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দও যোগ দেন।
নিহতের ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন, ‘জমি ও পূর্ব বিরোধের জেরে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, , ছাত্রনেতা মহিদুল, মিরাজ, বাতেন শিকদার, আলামিন, ,রিফাত প্রমুখ সহ সাধারণ শিক্ষার্থীরা।
উল্লখ্য, ঝালকাঠির রাজাপুরে গত ২৭ জুন জমি ও পূর্ব শত্রুতার জেরে বিএল কলেজ শিক্ষার্থী আসিফ রহমান লিয়নকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

কালিগঞ্জে ডিএমসি ক্লাবের বাস্তবায়নে কদবেলের চারা বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ডি.এম.সি ক্লাবের বাস্তবায়নে “ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পে ফল প্রযুক্তি গ্রাম তৈরির জন্য ১’শ কৃষকের মাঝে ২’শ টি কদবেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সোমবার ( ১৫ জুলাই) বিকাল ৪ টায় ডিএমসি ক্লাব মাঠে ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কান্তি মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মন্ডল, ডিএমসি ক্লাবের উপদেষ্টা রেজাউল ইসলাম ডাবলু, উপদেষ্টা আবু হাসান রাজ, ডিএমসি ক্লাবের সহ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সহ- সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সহ ক্রিড়া সম্পাদক শাহিন আলম, সদস্য মীর সুলতান মাহমুদ, প্রসেনজিৎ ঘোষ, শহিদুল ইসলাম ও এলাকার সুধীজন। চারা বিতরণ শেষে ডিএমসি ক্লাবের প্রধান উপদেষ্টা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ক্লাব চত্বরে একটি কদবেল চারা রোপণ করেন।

কালিগঞ্জে কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান অব্যহত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক উম্মে কুলচুম স্মৃতি (এমপি) নির্দেশনা অনুযায়ী সারা দেশে বৃক্ষ রোপণ অব্যাহত আছে। এই আহবানে সাড়া দিয়ে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বাজারগ্রাম তা’লীমুল কোরআন মাদ্রাসায় নারিকেল চারা রোপণ করা হয়। সোমবার (১৫ জুলাই) সকালে কুশুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ- সভাপতি জনাব আব্দুল গনি যুগ্ন সাধারণ সম্পাদক বিপ্লব অধিকারী। এসময়ে অত্র মাদ্রাসার মুহতামিমসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রূপসায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বণার্ঢ্য শোভাযাত্রা ১৫ জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত পিঠাভোগ পালপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অসিত বরন বিশ্বাস। আলোকিত অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারহানা আফরোজ মনা,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। রূপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন মন্দির কমিটির সভাপতি বাসুদেব পাল,ইউপি সদস্য সমর কুমার মন্ডল,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাধূরী সরকার,রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলী,রূপসা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন,উজ্জল পাল,অশোক কুমার কর্মকার,প্রভাষ কুমার পাল, সুব্রত পাল, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রূপম দাস,কার্তিক পাল,বিষ্ণু পাল, সজীব পাল শুভ, আজিজুল শিকদার,সুশান্ত পাল,মানিক, গোপাল, বিশ্ব, দীপ, দিপংকর, তন্ময়, মিঠুন প্রমূখ।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীরের শয্যাপাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও খুলনা মহানগরীর ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সাখাওয়াত হোসাইন গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নেতৃবৃন্দ গতকাল সোমবার (১৫ জুলাই) বিকালে তার শয্যাপাশে কিছু সময় অতিক্রম করেন, চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, সদস্য ক্বারী জামাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব প্রমুখ নেতৃবৃন্দ।
বটিয়াঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০ উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন রায়,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সুরখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, ক্রীড়া শিক্ষক যথাক্রমে পার্থ প্রতিম মন্ডল, মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি প্রমূখ। উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ১নং জলমা, ২নং বটিয়াঘাটা, ৪নং সুরখালী এবং ৬নং বালিয়াডাঙ্গা বিজয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। আজ মঙ্গলবার উক্ত ৪ টি দলের অংশগ্রহণে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

দাকোপে যুবক্লাবের বেস্ট প্রাক্টিস বিষয়ক লানিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে যুবক্লাবের বেস্ট প্রাক্টিস বিষয়ক লানিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর নবযাত্রা-২ প্রকল্পের আয়োজনে ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। নবযাত্রা -২ প্রকল্পের ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেম স্পেসালিস্ট মোছা: লেবনা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, যুবক্লাবের সদস্যদের মধ্যে শিবপদ সরদার, ব্যাপন মন্ডল, সুশান্ত সরকার, তরিকুল ইসলাম, মামুন মাতুব্বর, শফিউদ্দিন হাওলাদার প্রমুখ। কর্মশালয় উপজেলা ৯টি যুবক্লাবের ৪৫ জন সদস্য ও সদস্যা অংশগ্রহন করেন।

দাকোপে বিবাহ রেজিস্টার ও পুরোহীতদের সাথে মেন্টরশিপ সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫জুন সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা হল রুমে নয়টি ইউনিয়নের পুরোহিত ও কাজীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ডভিশন নবযাত্রা টু এর ইউএসএআইডি’র প্রকল্পের অর্থায়নে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের আয়োজনে এ সভা হয়। বাল্যবিবাহ রোধে ওয়ার্ল্ডভিশন প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্পেশালিষ্ট অফিসার স্টেফিন হেমব্রুম পরিচালনা করেন। উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন থানা পুলিশের এস,আই সুজাউদ্দৌলা, এ,এসআই রামপ্রসাদ, ওয়ার্ল্ডভিশন নবযাত্রার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহকারি অশোক রুদ্র চকক্রবর্তীসহ ৯টি ইউনিয়নের বিবাহ রেজিস্টার কাজী ও পুরোহীতগন।

ফকিরহাটের বেতাগা কালিবাড়ি গোবিন্দ মন্দির অঙ্গনে উল্টো রথযাত্রার সমাপনি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন সর্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে বেতাগা ইউনিয়ন সর্বজনীন শ্রীশ্রী গোবিন্দ মন্দির কালিবাড়ি অঙ্গনে ৯দিনব্যাপী উল্টো রথযাত্রার সমাপনি সোমবার (১৫ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী জগন্নাথদেব মাসিবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসায় এ রথযাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। মন্দির কমিটির সভাপতি শ্রী অনিমেষ কান্তি নন্দী, সাধারন সম্পাদক শ্রী জ্যোতিময় চক্রবর্তী ও কোষাধক্ষ শ্রী দেবজিৎ দাশ জানান, রথযাত্রার সমাপনি দিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগ আরতী, নাম সংকৃর্তন ও মহাপ্রসাদ বিতরন সহ বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। উল্টো রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দরা রথটেনে মন্দিরে আনেন। এছাড়াও ফকিরহাট সদর ও মৌভোগে অনুরুপ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ##

বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা খুলনা এর প্রতিবাদ সমাবেশ ও মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ একাত্তরের ঘৃণিত ও গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা খুলনা অত্র কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন। এসময় বক্তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি “রাজাকার রাজাকার” বলে জাতির এই কলঙ্কিত স্লোগান উচ্চারণকারীদের ধিক্কার নিন্দা ও প্রতিহত করার অঙ্গীকার করে বক্তব্য দিয়েছেন ও বিবৃতি দিয়েছেন।
অত্র কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা মোঃ সজল হোসেন তালুকদার, মোঃ মাহাবুব হাসান ইমন,অভিজিৎ অধিকারী, রিতু আক্তার সহ আকাশ সাহা, মোঃ শাহরিয়ার রুশান, সানিয়া আক্তার মাহিলা, মাঈসা খান, ফারহানা ইয়াসমিন, সাবিক আহমেদ অন্তর,শাহরিয়ার আসিফ, তামিম ইকবাল, বাপ্পা রায়, শেখ মোঃ শিহাব উদ্দিন শুভ, মোঃ নাসিরুল কবির বাবু, মোঃ রিফাত, মোঃ আলিফ, এস এম ফাহিম, মোঃ আরমান হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান আকাশ, মোঃ তানভীর, মোঃ মিলন খান, মোঃ সাব্বির হোসেন, মোঃ সিয়াম, মাহমুদ হাসান হৃদয়, মোঃ আকাশ, মোঃ শান্ত, হৃদয়, জাকারিয়া হোসেন, মোঃ আল আমিন, মেহেদি হাসান ইমন, মোঃ রাতুল, রিয়াদ হাওলাদার, মোঃ তুহিন, মোঃ হাসিব, কেএম রায়হান সহ প্রমুখ।

পবিত্র আশুরা ইতিহাসের একটি মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা : মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র আশুরা ইতিহাসের একটি মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা। এই বেদনা বিদুর দিনটি মুসলিম উম্মাহ’র কাছে খুবই তাৎপর্যপূর্ণ। দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি ধর্মীয় এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সিটি মেয়র সোমবার সকালে নগরীর খালিশপুরস্থ ৩নং ক্যাম্প কমিউনিটি সেন্টারে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৩২টি ইমাম বাড়িতে এ অনুদান প্রদান করা হয়। সিটি মেয়র প্রতিটি বাড়ির প্রতিনিধিদের হাতে সর্বমোট ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশীদ আহম্মেদ টোনা, কাউন্সিলর মোঃ শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা, সাবেক কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, এসপিজিআরসি’র সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাজমে হুসাইনি মুহররম কমিটির সভাপতি মোঃ কাওছার আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মুন্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি
খুবিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত

খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ১৫ জুলাই (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির ১৫তম দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।
সর্বাত্মক কর্মবিরতির কারণে সকল ডিসিপ্লিনের ক্লাস, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, প্রফেশনাল কোর্সের ক্লাস, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সকল ধরনের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেড এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে সর্বাত্মক কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অপরদিকে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর প্রত্যয় স্কিম থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার এবং নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা অন্তর্ভুক্তির দাবিতে টানা নবম দিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক বিমান সাহা, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শেখ সাঈদ আফতাব, সহকারী রেজিস্ট্রার সালাউদ্দিন সুকর্ণ, মোস্তফা আল মামুন প্রবাল, মোঃ ফেরদৌস, সেকশন অফিসার সুশান্ত অধিকারীসহ প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেনাপোলে কাস্টমস এ্যাক্ট ২০৭ ধারা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
বেনাপোল প্রতিনিধি
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের নির্দেশে কাস্টমস এ্যাক্ট ২০২৪ এর ২০৭ ধারা বাতিল ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস বন্ধের দাবিতে বেনাপোলে বন্দর ব্যবহারকারী চারটি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় বেনাপোল বন্দরে পণ্য খালাস ও আমদানি রপ্তানি এক ঘন্টা বন্ধ ছিল। সোমবার (১৫ জুলাই) দুপুর ১ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহন করেন, বেনাপোল কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন,আমদানি রপ্তানিকারক সমিতি, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট মালিক সমিতি।
বেনাপোল কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল,কাস্টম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, জয়েন্ট কাস্টমস বিষয়ক আলমগীর সিদ্দিক, সহ অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, আমদানি রপ্তানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক আনু, সাংবাদিক জামাল হোসেন, সিঅ্যান্ডএফ মালিক বিলকিস সুলতানা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সিঅ্যান্ডএফ মালিক আবদার হোসেন, ব্যবসায়ী নেতা কামরুজ্জামান বাবলু ও যুবলীগ নেতা কাকনসহ অ্যাসোসিয়েশনের নেতা ও সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের মালিক-কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তরা বলেন, তাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে পণ্য খালাস ও আমদানি রপ্তানি বন্ধসহ কাস্টমস- বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

উপ-সম্পাদকীয়=============
আলোকিত প্রজন্মের জন্য চাই মানবিক শিক্ষা
মোতাহার হোসেন

আমাদের পরিবারে, সমাজে, সংসারে ,আমাদের চলনে বলনে,রীতি নীতিতে,আচার আচারণে পরিবর্তন আসছে। তেমনি পরিবেশ ,প্রকৃতি,ঋতুবৈচিত্রেও আসছে পরিবর্তন। মানুষ.সমাজ সংসার, প্রকৃতির মতো বদলাচ্ছে মানুষের মন মানসিকতা,আচার আচরণ। কিন্তু সব সময় পরিবর্তন বা বদল প্রত্যাশিত হয়না। প্রযুক্তির এই যুগে তথা বিজ্ঞানের নব নব আবিষ্কারের এই সময়ে আমাদের হাজার বছরের লালিত ঐতিয্য,রীতি নীতিতে পরিবর্তনটা অপ্রত্যাশিত হলেও অবশ্যাম্ভী। আর এ কারণে আমাদের মধ্যে সম্পর্কেও যে বন্ধন তা অকেনটা বালির বাধের মতো। এ পর্যায়ে এই শতকের তরুণ তরুণী,কিশোর কিশোরী প্রযুক্তির জোয়ারে গা ভাসিয়ে নিজেদের সমাজ,সংসার,পরিবারের অবিচ্ছেদ্য বন্ধন থেকে বেরিয়ে একাকীত্ব,এক ঘরে হয়ে যাওয়ার দিকে ঝুঁকছে। এসব কিশোর কিশোরী,.তরুণ তরুণী পিতা মাতা,আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকেও বিচ্ছিন্ন হয়ে থাকছে। এক ঘরে থেকেও যেন তারা অন্য গ্রহের বাসিন্ধা। তখন তাদের কাছে বন্ধু বান্ধবরাই হয়ে ওঠে। এখানে কবি বিনয় মুখোপাধ্যায় ( যাযাবর) দৃষ্টিপাত কবিতার একটি উক্তি প্রণিদান যোগ্য,‘‘ “আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির আনন্দ, নেই যতির আয়েস।” ঠিক অনুরুপ সম্ভাবনাময় আমাদের নতুন প্রজন্মকে প্রযুক্তি সাময়িক আনন্দ দিলেও দীর্ঘস্থায়ী বিষাদে ঢেকে যায় তাদের জীবন,ধীরে ধীরে তারা একাকীত্ব জীবন যাপনে অভ্যস্থ হয়ে ওঠে। পরবর্তীতে একাকীত্ব জীবনের পরিসমাপ্তি ঘটে আত্মহননের মধ্যদিয়ে। সাম্প্রতিক কালে কিশোর কিশোরী,তরুণ তরুণির মধ্যে আত্মহনন, আত্মহত্যার প্রবনতা বেশী এ কারণেই।
প্রযুক্তির আসক্তি এবং আত্মকেন্দ্রীক জীবযাপনের কারণে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে ক্ষতিকর এবং মানসিক বিকারগ্রস্ততা পেয়ে বসে। এ বিষয়টি মানসিক স্বাস্থ্যবিষয়ক এক গবেষণায় উঠে এসেছে এ রকম তথ্য। সারাদেশে ঘটে যাওয়া আত্মহত্যার হার ভীষণ উদ্বেগজনক। ‘আত্মহত্যা’ এখন ‘নীরব মহামারি’ হিসেবেও বিবেচিত হতে পারে। এটিও যে মহামারির মতো একটি প্রতিরোধের বিষয় নিয়ে এখনও তেমন গুরুত্ব দেয়া হচ্ছেনা।

এটা সত্য যে, সাম্প্রতিক সময়ে অভিভাবকরা নিজেদের নিয়ে ভাববার যেমন সময় পাচ্ছেন না; তেমনি সন্তানদের রুটিন মাফিক করণীয় ছাড়া মানবিক,সামাজিকতা,লৌকিকতার শিক্ষা দিচ্ছেনা। সন্তানের মনোজগতে প্রবেশের জন্য, তাদের বোঝার জন্য এবং তাদের মানসিকতার বিকাশের ব্যবস্থা হচ্ছেনা। অভিভাবকরা তাদের সন্তানদের মেধার বিকাশ ঘটাতে উদ্যমী, কিন্তু মনোজগতের উন্নতি নেই নজর। সন্তানরা বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায় সবার চেয়ে ঊর্ধ্বে থাকবে এটাই প্রত্যাশা। বস্তুত, আবেগ,বিবেক এবং প্রযুক্তির সমন্বয়ে যদি নতুন প্রজন্মকে গড়ে তোলা যায় তাহলে সমাজে শিশু কিশোর, তরুণ তরুণিদের বেড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে।

আবার সন্তানদের সঙ্গে বাবা-মার আবেগি এবং মানবিক,আন্তরের বন্ধনের দিকটি অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ের অভিভাবকদের মা-বাবারা যেভাবে তাদের প্রতিপালন করতেন, ঠিক একইভাবে তাদের সন্তানদের পরিচালনা করতে চান। এভাবেই বর্তমানে অভিভাবকত্ব চলছে। আগে যৌথ পরিবারে সন্তানরা মা-বাবার পাশাপাশি অন্যান্য সদস্যের পাশে পেত। এখন মা-বাবাকেই সন্তানরা কাছে পায় না , তখন একমাত্র সঙ্গী হয় মোবাইল ডিভাইাস। নতুন প্রজন্মের একাকীত্বে থাকার এটাও একটা কারণ ।

তাছাড়া কভিড-১৯-এর মতো অতিমারি, কিংবা ডেঙ্গুর প্রকোপ মানুষের কাছে যেমন সহসাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে; ‘আত্মহত্যা’ তেমনটা হয় না। গত দুই বছরে করোনা বা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে যে সংখ্যক মানুষ মারা গেছে, তারচেয়ে অনেক বেশি মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, করোনাকালীন ১০ মাসে মহামারিতে ৫ হাজার ও একই সময়ে আত্মহত্যায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এটা সত্য যে, প্রযুক্তি মানুষকে সহজ ও সমৃদ্ধ করেছে। প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনে এসেছে নবদিগন্ত। তথ্যপ্রযুক্তির বদৌলতে বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। পৃথিবী পরিণত হয়েছে বিশ্বগ্রামে। প্রযুক্তি সব সময় সাফল্যই বয়ে আনে না, ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। প্রযুক্তির অপব্যবহারে নতুন প্রজন্ম বিপথগামী হচ্ছে,অন্যের সঙ্গে মেলামেশা, সামাজিকতার সুযোগ থাকছেনা। অথচ একসময় শিশুদের শৈশব ছিল প্রাণোচ্ছলতায় ভরপুর.অবসের মাঠে ঘাটে হৈহুল্লুড় করে সময় কাটাতো। বর্তমান প্রজন্মের কাছে বিষয়টি হাস্যকর। এখন নতুন প্রজন্মকে গ্রাস করেছে মোবাইল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ফেসবুক।

বর্তমান সময়ে মা-বাবা ও সন্তানদের মধ্যে সম্পর্কের অস্থিরতা, দূরত্ব আর মান-অভিমান বেড়ে যাওয়া তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ার বড় কারণ। এর মূলে রয়েছে প্রজন্মগত ব্যবধান। এটি হলো প্রজন্মান্তরে চিন্তা, ধারণা, ভাবমূর্তি, বিশ্বাস ও প্রচলিত সামাজিক রীতি নীতির পার্থক্য। এ বিষয়টি একটি উল্লেখযোগ্য কারণ হলেও সামাজিক বা বৈজ্ঞানিক দিক থেকে এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলা চলে। অর্থাৎ প্রজন্মগত ব্যবধান থাকবেই। আমাদের প্রচলিত সমাজব্যবস্থায় এমন কিছু উপাদান তৈরি হয় যেগুলো সামাজিক অস্থিরতা, সমাজের মানুষের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে এবং তা যদি বেশি সময় স্থায়ী হয়, তখনই নিজের ক্ষতি করার প্রবণতায় বেড়ে পরিণতিতে আত্মহত্যার পথে ধাবিত হয়।
আগের দিনের শিশুরা যে আবেগিক এবং সামাজিক,পারিবারিক ও মানবিক বন্ধনের মধ্য দিয়ে বেড়ে উঠত, এখন তা পারছে না। আবেগের বশবর্তী হয়ে তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। অভিভাবকদেরও এ থেকে উত্তরণের আদর্শ গন্তব্য অজানা। অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব, এবং মানবিক ও সামাজিকত শিক্ষার পরিবর্তে শুধু কেতাবি শিক্ষা,বই আর বই এর মধ্যে সন্তানদের বন্দি করায় পরিস্থিতির অবনিত হচ্ছে । যা সমাজ রাষ্ট্র ,পরিবার কারো জন্যই মঙ্গল জনক নয়। নতুন প্রজন্মকে গ্রাস করছে সাময়িক ব্যর্থতা,হতাশা। এই ব্যার্থতা হতাশায় ভেঙ্গে না পড়ে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই হবে উৎকৃষ্ট পথ। তাহলেই সাফল্যের সোনার কাঠি হাতে আসবে। আগের দিনের শিশুরা যে আবেগি বন্ধনের মধ্য দিয়ে বেড়ে উঠত, এখন তা পারছে না। আবেগের বশবর্তী হয়ে তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। অভিভাবকদেরও এ থেকে উত্তরণের আদর্শ পথ অজানা। এ জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা,সন্তাদের প্রতি আরো বেশি মনোযোগ দেয়া দরকার। একই সঙ্গে অভিভাবকদের উচিত তাদের সন্তানদের শৈশব থেকেই সামাজিতা,মানবিক মূল্য বোধ,দেশ প্রেম,মমত্ববোধ জাগ্রত করা। এ পর্যায়ে শুধু শিশুদের বুদ্ধিমত্তা নয়, আবেগি বিষয় নিয়েও তাদের সতর্ক করা অভিভাবকদের দায়িত্ব।

ইউনিভার্সিটি অব লন্ডনের এক গবেষণায় উঠে এসেছে স্মার্টফোন এবং ট্যাবলেট নিয়ে বেশি সময় কাটানো শিশু-কিশোরদের দিনে এক ঘণ্টা মোবাইল ফোন ও ট্যাবলেটের টাচস্ক্রিন ব্যবহারের কারণে প্রতিদিন প্রায় ১৫ মিনিটের ঘুম কমে যায়। এসব ডিভাইস থেকে নীল রঙের এক ধরনের আলো বিচ্ছুরিত হয়। যা মানুষের ঘুমানোর সক্ষমতা নষ্ট করে দেয়। গত ১৫ বছরে এ প্রজন্মের মানসিক অবস্থা পরিবর্তনের বড়ো কারণ হলো ডিজিটাল মাধ্যমের প্রতি আসক্তি। এর প্রভাবে ব্যক্তির আচার-আচরণ, জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। কেবল ডিজিটাল মাধ্যমের কারণেই যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, তাও বলা যাবে না। তবে ডিজিটাল প্রযুক্তি মানুষের মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা ,একাকীত্ব তৈরি করছে। ফলে মানুষের আন্তঃসম্পর্ক তৈরি হচ্ছে– একথা ঠিক বটে; তবে সেটি অন্য কোনো মানুষের সঙ্গে হচ্ছে না, বরং হচ্ছে যন্ত্রের সঙ্গে। এর ফলে ভার্চুয়াল যোগাযোগ স্থাপিত হলেও ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক আন্তরিক কিংবা মানবিক সম্পর্ক গড়ে ওঠছেনা। নতুন প্রজন্ম গড়ে ওঠছে একেকটি বিচ্ছিন্ন মানুষ হিসেবে। এর ফলে পারিবারিক সম্পর্কও হচ্ছে ভঙ্গুর। পরিবারের বিভিন্ন সদস্য,আত্মীয় স্বজনের মধ্যে যে যোগাযোগ সেতু ছিল তা আর আগের মতো নেই। এর অন্যমত কারণ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, জীবনের যান্ত্রিকতা, দরিদ্রতা থেকে উঠে আসার জন্য সংগ্রাম, পেশা অথবা কাজে অনেক বেশি সময় দেওয়া কিংবা মা-বাবা উভয়েরই পেশাগত জীবনের ব্যস্ততা। সব শেষে প্রত্যাশা থাকবে নতুন প্রজন্মকে তথা কিশোর,কিশোরী,তরুণ তরুণিদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে,পরিবার,সমাজ,শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রের ভূমিকা নিতে হবে। একই সঙ্গে প্রযুক্তির যথাযথ ব্যবহার,শিক্ষা কারিক্যুলামে মানবিক,ধর্মীয় ,সামাজিক,লৌকিক,দেশপ্রেম.মানব প্রেম বিকশিত হওয়ার মতো বিষয়কে অন্তভূক্ত করে নতুন প্রজন্মকে সে অনুযায়ী শিক্ষা দেয়ার উদ্যোগ নিতে হবে।
লেখক: সাংবাদিক ও সাধারণ সম্পাদক-বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম
পিআইডি ফিচার

সম্পাদকীয়=============
পুঁজিবাজার ছেড়ে যাচ্ছেন বিদেশীরা: আস্থা ফেরানোর বিকল্প নেই

দেশের পুঁজিবাজার থেকে পুঁজি তুলে নিয়ে যাচ্ছেন বিদেশীরা। এতে বাজারে বিদেশী বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগে বিরূপ প্রভাব পড়ছে। সদ্য সমাপ্ত অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রায় ৭৭ মিলিয়ন ডলার সমপরিমাণ পুঁজি তুলে নিয়েছেন বিদেশীরা। তাদের পুঁজি তুলে নেয়ার এ প্রবণতা আজকের নয়। ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ ইতিবাচক ছিল। এর পর থেকে চলছে ভাটার টান। ২০২০ সালে মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা দেখা দিলে পুঁজি তুলে নেয়ার এ প্রবণতা আরো বেড়ে যায়।
গণমাধ্যমের খবরে জানা গেছে, জুন মাসের প্রথম ২০ দিনে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৫০০টিরও বেশি। আর চলতি বছরের প্রথম ছয় মাসে কমেছে ৮৩৭টি। বিও হিসাব হলো, শেয়ারবাজারে বিনিয়োগে ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব বা অ্যাকাউন্ট। এই বিও অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন।
বর্তমানে ডলার সঙ্কট, টাকার মান পড়ে যাওয়া ইত্যাদি কারণে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা দেখা দিয়েছে। তারা নিজ দেশে বিনিয়োগে বেশি রিটার্ন পান তখনই তারা পুঁজি তুলে নেন। এটি শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী আরো কোনো কোনো দেশে ঘটেছে বলে জানা যায়। তবে বাংলাদেশের মতো আর কোনো পুঁজিবাজারে এতটা অনাস্থা সৃষ্টি হয়নি। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় পোর্টফোলিও বিনিয়োগকারীদের পুঁজি হারানোর শঙ্কা দেখা দেয়। তারা দেখছেন, টাকার মান কমে যাওয়ায় বেশি শেয়ার বিক্রি করেও তারা তুলনামূলক কম ডলার পাচ্ছেন। এ কারণে তারা পুঁজি তুলে নিচ্ছেন।
কেবল বিদেশী বিনিয়োগকারী নন, দেশের লাখ লাখ বিনিয়োগকারী গত কয়েক বছরে পুঁজিবাজার ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ফটকাবাজিসহ প্রভাবশালী গোষ্ঠীর কারসাজির সব নানা কারণে। সৃষ্টি হয়েছে ভয়ানক আস্থাহীনতা।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিভিন্ন সময় নানা পরিকল্পনা হাতে নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুঁজিবাজারে পোর্টফোলিও বিনিয়োগ আকর্ষণে ২০১৮ সালে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনের শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার বিক্রি করা হয়। ওই সময় ডিএসইর ২৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছিল প্রায় ৯৪৭ কোটি টাকায়। পাশাপাশি সে সময় চীনা কনসোর্টিয়ামের পক্ষ থেকে ডিএসইকে বেশ কিছু কারিগরি সুবিধা দেয়ার প্রস্তাব দেয়া হয়। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বড় ধরনের রদবদল করা হয়। কিন্তু এসব পদক্ষেপ থেকে তেমন কোনো সুফল আসেনি। ফলে দিন দিন পুঁজিবাজার ছেড়েছেন দেশীয় বিনিয়োগকারীরা। এর পাশাপাশি এখন বিদেশী বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। একের পর এক পুঁজি তুলে নিচ্ছেন।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে অর্থনীতির বর্তমান নাজুক অবস্থায় পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর আশা কম। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ মনোযোগ দরকার। মূলত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে কোনো পদক্ষেপ কার্যকর পরিবর্তন আনতে পারবে না।
পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকারের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেয়ার বিকল্প নেই।

নগরীতে স্বামী হত্যায় মেয়ের বিরুদ্ধে মায়ের মামলা
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার শেখ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী নিজের ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির (১৬)সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা ফারজানা আফরিন।
সোমবার (১৫ জুলাই) দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা করেন।
মামলার বিবরণে জানা যায়, শেখ হুমায়ুন কবিরকে ছোট মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। মেয়ে সুমাইয়া এ ঘটনা তাদের কাছে স্বীকার করেছে। গত ৩ জুলাই রাত ১০টা থেকে পরদিন সকাল (০৪ জুলাই) এ ঘটনা ঘটে। বাবা মেয়েকে শাসন করতো-তাই রাগের বশবতী হয়ে রাতের খাবার ও পানির সঙ্গে ওষুধ মিশিয়ে সুমাইয়া বাবা হুমায়ুন কবিরকে অজ্ঞাতনামা ২/৩ জন মিলে হত্যা করেছে। নিহতের বাম হাতের বাহুতে দুটি ছিদ্র ও হাতে রক্ত আছে। স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য স্বামীর লাশ কবর থেকে উত্তোলন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাদী।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীব বিশ্বাস বলেন, শেখ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবার হত্যাকারী অভিযোগে মেয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে সুমাইয়া বাবা হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে।

নগরীর আরিফ হত্যা মামলার দু’আসামি গ্রেপ্তার : আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
আলোচিত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. আরিফ হোসেন হত্যা মামলার দু’আসামিকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ। রবিবার রাতে শলুয়া বাজার ও কুয়েট গেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’আসামি হলেন আড়ংঘাটা পাহাড়পুর এলাকার সোবাহান শেখের ছেলে
ইমন শেখ (১৯) ও খানাবাড়ী কুয়েট গেট সংলগ্ন হাওলাদার মঞ্জিলের মৃত. নান্নু শেখের ছেলে মো. মামুন শেখ (৩৪)।
রবিবার (১৪ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিনহাজুল ইসলাম দু’আসামিকে আদালতে হাজির করেন। এসময় আসামিরা ঘটনার সঙ্গে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওছার রেকর্ড করেছেন। এর আগে এ মামলায় মো. সুজন সরকারকে একটি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুজন ডুমুরিয়া উপজেলার শলুয়া ঘোনাডাঙ্গা এলাকার দুলাল সরকারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২৪ জুন রাত আনুমানিক ১১টার দিকে কুয়েট পকেট গেট সংলগ্ন নিজ বাড়ির সামনে যুবলীগ নেতা আরিফ মোবাইল ফোনে কথা বলছিলো। এ সময় ফুলবাডিগেটের দিক থেকে মোটরসাইকেলে করে তিনজন দূর্বৃত্ত তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ঘটনার একদিন পর নিহতের পিতা সিআইডি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং- ১০।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর মিস্ত্রিপাড়া রোকন উদ্দিন সড়ককের মৃত. আশরাফুল খন্দকারের ছেলে আনন্দ খন্দকার (২০), বানরগাতি মৃত. আওলাদ শেখের ছেলে মো. জামাল শেখ (৩৮), আটরা গিলাতলা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সুজন ওরফে পটল (৩২), শেখপাড়া বিদ্যুৎ স্টাফ কোয়ার্টারের মৃত. তোতা মিয়ার ছেলে আল আমিন ওরফে বুলু (৩৭), চাঁনমারি এলাকার কামাল উদ্দিন মৃধার ছেলে শাহজাহান মৃধা (৩৮), খালিশপুর,
হাউজিং এস্টেটের আলী আকবর খোকনের ছেলে মো. শফিকুল ইসলাম সুজন (৩২) ও যশোর জেলা সদরের বারান্দি মোল্যা পাড়ার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. বরকত আলী ওরফে সাফায়েত (২৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৮০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

এড. সাইফুল ইসলামের সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অসুস্থ এড. মো. সাইফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক, এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান. মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।