Home আঞ্চলিক মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে অনুদান প্রদান

মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে অনুদান প্রদান

12

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ভয়াভহ এক অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মালিকদের স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এর পক্ষে অনুদান দিলেন যুবলীগ নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট বাজারে ক্ষতিগ্রস্ত ওইসব দোকান মালিকদের হাতে নগদ ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক হাওলাদার, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, মাষ্টার মাহফিজুর রহমান হিরু, ছাত্রলীগ নেতা মো. মহিদুজ্জামান মহিদ, সাজ্জাদুল ইসলাম জুয়েল ও নূরুননবীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে ভয়াভহ অগ্নিকান্ডে মঙ্গলেরহাট বাজারে জুয়েল খানের কীটনাশক গুদামঘর, সুলতান গাজীর কাপড়ের দোকান, জাহিদ হোসেনের ওষুধের ফার্মেসী, আশিষ শীলের সেলুনের দোকান, হারুন হাওলাদারের চায়ের দোকান ও এমাদুল শেখের মুদি মনোহারী ৬টি দোকান পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যবসায়ীরা।