জিএম সাগর হোসেন ||
কালিগঞ্জ প্রেসক্লাবের দ্বিতল ভবনে অফিস এর ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে ছাদ ঢালাইয়ের সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ- সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য আশেক মেহেদী, শেখ নাজমুল ইসলাম, আব্দুল করিম মামুন হাসান, শেখ আতিকুর রহমান, গৌরপদ দাশ বাচনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, প্রকল্প কাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন কর্তৃক অনুদানের দুই লক্ষ টাকা দিয়ে প্রেসক্লাবের দ্বিতল ভবনের অফিস রুমের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন ও সংস্কার করা হচ্ছে। এমনিভাবে ঐতিহ্যবাহী কালিগঞ্জ প্রেসক্লাবটির আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে এবং সকল প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে যাবে।











































