Home আঞ্চলিক রূপসায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির কর্মশালা অনুষ্ঠিত

রূপসায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির কর্মশালা অনুষ্ঠিত

16

রূপসা প্রতিনিধি||

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা আজ ১১ জুলাই (বৃহস্পতিবার) সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিকিং শিকদার।
প্রশিক্ষণে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।
এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল গাজী, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,ইউপি সদস্য মাসুম সরদার,ফরিদ আহম্মেদ প্রমূখ।