Home আঞ্চলিক ইন্দুরকানীতে গাছের সাথে শত্রুতা

ইন্দুরকানীতে গাছের সাথে শত্রুতা

34

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি

পিরোজপুর ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের একটি পরিবারে ৫টি ফলজ (আমরা) গাছ ফল সহ কেটে ফেলেছে ভাতিজারা অভিযোগ চাচার । ক্ষতিগ্রস্থ গাছের মালিক তোবারেক ফরাজী বলেন, আমার ভাই সুলতান ফরাজী বিদেশ থাকায় জমিজমা আমিই দেখাশুনা করি । আমার বাড়ী সামনে রাস্তায় কয়েকটি ফলজ(আমরা) গাছ গুলি আমিই রোপন করি ।

যাহা সরকারী রাস্তার পাশে হওয়ায় আমিই গাছের ফল ভোগ করি। জমি সিমানা সংক্রান্ত জের ধরে আমার আপন ভাই সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ শুভরো,আরিফ মাহমুদ ও তাদের বাড়ী কাজের লোক মনিরের নেতৃত্বে তার দলবল নিয়ে বুধবার ফলজ গাছগুলো আমাকে না জানিয়ে কেটে ফেলে।

ভাতিজা আব্দুল্লাহ আল মাহমুদ শুভরো ফরাজী বলেন, চাচা তোবারেক ফরাজী আমাদের জমিজমা ও গাছপালা গুলো দীর্ঘদিন যাবত দেখাশুনা করত । এখন ওই জমি পরিমাপ করে আমরা জমি পাওয়ায় গাছগুলো কেটে ফেলেছি ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।