Home স্বাস্থ্য পুষ্টিগুণে ভরপুর ভাতের মাড়, ওজন কমাতেও ভূমিকা রাখে জানালেন পুষ্টিবিদ

পুষ্টিগুণে ভরপুর ভাতের মাড়, ওজন কমাতেও ভূমিকা রাখে জানালেন পুষ্টিবিদ

25

মিলি রহমান।।

ভাত রান্না শেষে বেশিরবাগ বাড়িতেই মাড় ফেলে দেয়া হয়। অনেকেই জানেন না মাড়ের মধ্যেও রয়েছে স্বাস্থ্যকর উপাদান। ভাতের মাড়ে পুষ্টিগুণ জানা থাকলে সেটা ভিন্নভাবে ব্যবহার করা যায়। মার্কিন স্বাস্থ্যবিয়ক ওয়েবসাইট হেলথথটসের প্রতিবেদনে পুষ্টিবিদরা বলছেন, ভাতের মাড়ে ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। ভাত রান্নার সময় চালের কিছু পুষ্টি পানিতে মিশে আস্তে আস্তে মাড়ে পরিণত হয়। এই মাড়ের মধ্যে আছে ভিটামিন বি। যেমন বি১, বি২, বি৬ এবং বি৯, যা দেহে শক্তি উৎপন্ন করে এবং কোষকে কার্যকর রাখতে অবদান রাখে।


শারীরিক ক্রিয়াকলাপ বজায় রাখতে মানবদেহের প্রয়োজন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস। সব কটি উপাদান আছে ভাতের মাড়ে, তা ছাড়া ভাতের মাড়ে ফেরুলিক অ্যাসিড ও অ্যালানটোইনের মতো অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে, যা কোষকে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ থেকে রক্ষা করে। ত্বকও ভালো রাখে।

ভাতের মাড় ওজন কমাতে সাহায্য করে যেভাবে: ভাতের মাড়ে ক্যালরি তুলনামূলক কম থাকে। পাশাপাশি এর পুষ্টিগুণও বেশি। তাই মাড় খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ না হলেও প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব দূর হয়। এতে করে পেট ভরা থাকে আর ক্ষুধাও লাগে না। দীর্ঘসময় পেট ভরা থাকার পাশাপাশি প্রয়োজনীয় উপাদান সুস্থ থাকতে সাহায্য করে।

ভাতের মাড়ের অন্যান্য উপকারীতা: পুষ্টিবিদের মতে কেবল ওজন কমানো নয় ভাতের মারের আরও উপকারীতা আছে। নিয়মিত ভাতের মাড় খেলে যে উপকার পাওয়া যাবে:

পানিশূন্যতা দূর করে: ওজন কমানোর জন্য এবং ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ‘হাইড্রেশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রেশন মানে হলো শরীরে যথেষ্ট পানি বজায় রাখা। অনেক সময় ক্ষুধার্ত না হলেও আমরা নিজেকে ক্ষুধার্ত মনে করি। এটা হাইড্রেশনের মাত্রা কমের কারণে হতে পারে। ভাতের মাড় হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, যার ফলে অপ্রয়োজনীয় নাশতা খাওয়া লাগে না এবং এতে ওজন কমে।

হজমের সমস্যা: ভাতের মাড়ে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ও অলিগোস্যাকারাইড নামের দুটি দ্রবীভূত ফাইবার হজমে সহায়তা করে। এই ফাইবারগুলো অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রকে ভালো রাখে। এ ছাড়া হজমে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণে রাখে।


বিপাক প্রক্রিয়া উন্নত করে: গবেষণায় দেখা গেছে, ভাতের মাড়ে থাকা ইনোসিটল মানবদেহের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। ভালো ইনসুলিন সংবেদনশীলতা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, কমায় ওজন বাড়ার ঝুঁকি।

ভাতের মাড় ব্যবহার করবেন যেভাবে: ভাতের মাড়ের উপকারীতা জানান পরেও এটা কীভাবে খাওয়া যাবে সে নিয়ে অনেকেই ভাবনায় থাকেন। পুষ্টিবিদের মতে সহজে দুইভাবে ভাতের মাড় খাওয়া যেতে পারে। এগুলো হলো:

ভাতের মাড় খাওয়া: ভাত রান্নার পর পানি ছেঁকে ঠান্ডা করুন। একটি লেবু বা দারুচিনির টুকরা দিয়ে খেতে পারেন। খাবারের আগে এক গ্লাস ভাতের মাড় খেলে ক্ষুধা কম লাগবে, ক্যালরিও কম খাওয়া হবে।

স্টক হিসেবে খাওয়া: স্যুপ, স্ট্যু বা পরিজ রান্নার সময় তরল হিসেবে ভাতের মাড় ব্যবহার করতে পারেন। এটি খাবারে সূক্ষ্ম গন্ধ ও পুষ্টি যোগ করে।
রাইস স্যুপ: ভাতের মাড় স্যুপ হিসেবেও খেতে পারেন।