Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

17

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ৯০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন ৩, রায়পাড়া ক্রস রোডের জুলমত ফরাজীর বাড়ীর ভাড়াটিয়া মো. বাহার গাজীর ছেলে রুবেল গাজী (২৭), খালিশপুর হাউজিং এস্টেট বঙ্গবাসি মোড়ের এন এইচ-১৩৪ এর বাসিন্দা মৃত. মেহেদী হাসানের ছেলে মো. কালাম (৪৫), দৌলতপুর বন্দবাড়ি ঘাট এলাকার ইসরাফিল বন্দের ছেলে মো. শিমুল বন্দ (২০), দৌলতপুর দেয়ানা মোড়ল পাড়ার হারুন মোড়লের ছেলে মো. নাফিস ইকবাল (২০) ও  সাতক্ষীরা জেলা সদরের কুশখালি গ্রামের মৃত. ওজিয়ার রহমানের ছেলে আবু সাইদ হোসেন (২০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২৫ বোতল ফেন্সিডিল ও ৯০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে। 

যশোরে র‌্যাবের অভিযানে হতে অপহরনকৃত ভরত বিশ্বাসকে উদ্ধার

স্টাফ রিপোর্টার

যশোর জেলার চৌগাছা থানাধীন সলুয়া বাজার টু যশোরগামী রাস্তায় সলুয়া বাজার হতে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার ভোর ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তি হলেন মাগুরা জেলা সদরের লক্ষীকান্দর এলাকার রতন বিশ্বাসের ছেলে ভরত বিশ্বাস (৪০)। 

র‌্যাব-৬ জনায়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে র‌্যাবের একটি আভিযানি দল চৌগাছা থানা এলাকায় ডিউটি কালীন সময় চৈাগাছা অনুমান ৫০০ গজ দূরে পাকা বাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। র‌্যাবের আভিযানিক দল ঐ ব্যক্তিকে তার হাত পায়ের বাঁধন খুলে দেন এবং তার নাম ঠিকানা জিজ্ঞাস করলে তার নাম ভরত বিশ্বাস বলে জানায়। সে আরও জানায় যে, গত ২ আগষ্ট সন্ধ্যায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাড়ীর সামনে হতে তুলে নিয়ে যায় এবং ৫ আগষ্ট রাত সাড়ে ৩টায় তাকে সলুয়া বাজারের নিকট হাত পা বাধা অবস্থায় ফেলে দিয়ে যায়।

ভিকটিম উদ্ধার পূর্বক আভিযানিক দল বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানায় এবং ভিকটিমের দেওয়া তথ্য মতে তার স্ত্রী মুক্তা বিশ্বাস (৩৫) কে বিষয়টি অবহিত করলে মুক্তা বিশ্বাস যশোর র‌্যাব ক্যাম্পে হাজির হন এবং জানান যে, গত ২ আগষ্ট সন্ধ্যায় তার স্বামীকে অপহরন করা হয়েছে মর্মে তিনি বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি অপহরন মামলা করেন যার মামলা নং-৫।

উদ্ধারকৃত ভিকটিম ভরত বিশ্বাসকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপহরনকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

খুলনা অঞ্চলে করোনা রোগী সাড়ে ১২ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বুধবার ১৪০তম দিনে রোগীর সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৮১৮। এদিকে খুলনা, যশোর, কুষ্টিয়ার পর বিভাগের চতুর্থ জেলা হিসেবে ঝিনাইদহে কোভিড রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা। তিনি জানান, খুলনা বিভাগে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত নতুন ৩২০ জন শনাক্ত হন। বিভাগে নতুন করে ২৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৮ হাজার ৭৮ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার ৬৩ শতাংশের কিছুটা বেশি।

বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। গত ২৮ জুলাই ১৩২তম রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়ায়। গত ১ আগস্ট ১৩৬তম দিনে রোগী সংখ্যা ১২ হাজার পার করে। বিভাগে নতুন শনাক্ত হওয়া ৩২০ জনের মধ্যে খুলনা জেলায় ৪৯ জন, বাগেরহাটে ২ জন, চুয়াডাঙ্গায় ৩০ জন, যশোরে ৪৩ জন, ঝিনাইদহ ২৯, কুষ্টিয়া ৭৪ জন, মাগুরায় ২৬ জন, মেহেরপুরে ২৮ জন, নড়াইলে ২৭ জন এবং সাতক্ষীরায় ১২ জন রয়েছেন। আর বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত মোট ১২ হাজার ৮১৮ জনের মধ্যে ৪ হাজার ৪৭৫ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটে ৬৩৬ জন, চুয়াডাঙ্গায় ৬৮৮, যশোরে ১ হাজার ৯৪৬, ঝিনাইদহে ১ হাজার ১৬ জন, কুষ্টিয়ায় ১ হাজার ৭৪৯, মাগুরায় ৪৯৪, মেহেরপুরে ২১৬, নড়াইলে ৮৩০ ও সাতক্ষীরাতেও ৭৬৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদিকে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা এখন ২২৬। খুলনা জেলায় সবচেয়ে বেশি ৭০ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৫ জন, যশোরে ২৯ জন, সাতক্ষীরায় ২২ জন, ঝিনাইদহে ১৭ জন, বাগেরহাটে ১৫ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ১১ জন, মাগুরায় ৮ জন, মেহেরপুরে ৭ জন মারা গেছেন।

নগর শ্রমিক লীগের দোয়া ও আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক শেখ কামাল এর ৭১ তম জন্ম-বার্ষিকী উপলক্ষে বুধবার আছর-বাদ সংগঠনের কার্যালয়ে, জাতীয় শ্রমিক খুলনা মহানগর শাখার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সাইফ মোঃ হুমায়ুন কবির এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

উক্ত দোয়া ও আলোচনা সভায় বক্তিতা করেন এবং উপস্থিত ছিলেন নগর শ্রমিক লীগের সহ-সভাপতিবৃন্দ মোঃ মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদকবৃন্দ মোঃ আব্দুর রশিদ শিকদার, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, সাংগঠনিক সম্পাদকদ্বয় মোঃ শরীফ মোর্ত্তজা আলী, মোঃ ইউনুস মুন্সি, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ আজিম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নুর ইসলাম, মোঃ শাহজাহান মল্লিক, প্রশান্ত কুমার ঘোষ, গোলাম মোস্তফা রনি, বিপ্লব কুমার রায়, মীর আব্দুল জব্বার, কাজী রফিকুল বারী, আব্দুল সত্তার গাজী,  মোঃ রেজাউল করিম, মোঃ সাইফুল ইসলাম অপু, খোকন শীল কুটি, মোঃ ভাষান মোল্লা, মোঃ সাজ্জাদ হোসেন, কামাল প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে শেখ কামালের জন্ম-বার্ষিকীতে তার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয় ও সকলকে দুরত্ব বজায় রেখে সচেতন থাকার আহবান জানান। দোয়া পরিচালনা করেন, খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম খান।

পরিবারের অমতে বিয়ে কাল হল যুবকের

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে অভিমান করে আবুল কালাম আজাদ রনি (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলার সালামতপুর গ্রামে এঘটনা ঘটে। রনি ওই গ্রামের নিজাম উদ্দিন মোড়লের ছেলে। তিনি ঢাকার ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর  ডিগ্রি নিয়ে যশোর সরদের তফসিডাঙা এলাকার লিলিয়ান ফার্মা নামে একটি ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের শিক্ষক রুহুল কুদ্দুস টিটো জানান, সাত-আটমাস আগে নিজের পছন্দে ঝিকরগাছার মোবারকপুরের মিম নামে এক মেয়েকে বিয়ে করেন রনি। শুরু থেকে বিষয়টি রনির পরিবার মেনে নেননি। মঙ্গলবার (৪ আগষ্ট) স্ত্রীকে নিয়ে বাড়ি আসেন রনি। এরপর পারিবারিক কলহে বুধবার সকাল আটটার দিকে বিষপান করেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝিকরগাছা হাসপাতালে নেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল বলেন, পারিবারিক কলহে রনি বিষ পানে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে ঈদুল আজহা উপলক্ষ্যে গত বুধবার (৩০ জুলাই) ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এন্ডএফ এ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ বেলা সাড়ে ১১ টা থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দর ব্যবহারকারীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ^জিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও গত ৬ দিনে ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা ভোমরা ইমিগ্রেশন দিয়ে যথারীতি দেশে ফিরেছেন। তিনি আরো জানান, তবে, নতুন করে কেউ আর ভারত-বাংলাদেশ যাতায়াত করতে দেয়া হচ্ছেনা। শুধু মাত্র যারা ভারতে গিয়ে আটকে আছেন তারা দেশে ফিরতে পারছেন।

রিমান্ড শেষে আলোচিত সাহেদ করিমকে কারাগারে প্রেরন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত করোনা টেষ্ট জালিয়াতি ও প্রতারনা মামলার প্রধান আসামী সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার দুপুরে এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এস.আই রেজাউল করিম তাকে দেবহাটা আমলী আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়।

উল্লেখ্য ঃ এর আগে গত ১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেষ্ট প্রতারনা ও জালিয়াতি মামলাার প্রধান আসামী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই আদালতের কাছে এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এস.আই রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়। এরপর গত ৩০ জুলাই সাহেদকে পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবন্যবতী নদীর ব্রীজের উপর। সেখানে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষন থাকার পর আবারও তাকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যান।

মোংলায় বিট পুলিশিং কার্যালয়ে চেয়ার উপহার দিলেন সাংবাদিক ইমন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বিট পুলিশিং কার্যালয়ে চেয়ার উপহার দিয়েছেন সাংবাদিক আল রায়হান ইমন। বুধবার বিকেলে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় মোংলা থানার তত্ত্বাবধায়নে চালু হওয়া বিট এলাকা পৌরসভা-০৩ এর বিট অফিসার মো: জাহাঙ্গীর আলমের হাতে এ চেয়ার তুলে দেন ‘দৈনিক জবাবদিহি’র মোংলা সংবাদদাতা আল রায়হান ইমন।

সাংবাদিক ইমন বলেন, মুলত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম বন্ধে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে এ বিট পুলিশিং কার্যালয় চালু করা হয়েছে। এ কার্যালয় হওয়াতে এলাকায় মাদক নির্মুলসহ অপরাধ কর্মকান্ড দমন সহায়ক হবে। আমার নিজ এলাকায় এ বিট পুলিশিং কার্যালয় হওয়াতে পুলিশের এ কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার জন্যই উপহার স্বরুপ চেয়ার দিয়েছি, যদি আরো কিছু প্রয়োজন হলে তাও দিতে প্রস্তুত আছি। কারণ আমি চাই এলাকা মাদকমুক্ত হোক।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত মোংলা গড়ার লক্ষ্যেই পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে একটি করে বিট অফিস করা হয়েছে। প্রতিটি বিট অফিসে একজন করে পুলিশ অফিসারও দেয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় আমরা এ কার্যক্রমে সফল হতে চাই, সেজন্য আমরা মোংলা থানা পুলিশের পক্ষ থেকে সকলের সহযোগীতা কামনা করছি।

কমরেড রতন সেন সমাজতন্ত্র-সাম্যবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পরিপূর্ণ মানবদরদী মানুষ হয়ে উঠেছিলেন

খবর বিজ্ঞপ্তি

ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন বিপ্লবী, ত্যাগী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড রতন সেন-এর ২৮তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনায় গত ৩১ জুলাই শুক্রবার সিপিবি’র উদ্যোগে দলের জেলা ও মহানগর কার্যালয় চত্বরে জমায়েত, নগরীতে লাল পতাকার মিছিল এবং ডিসি অফিসের সামনে কমরেড রতন সেন-এর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি’র ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক অরুণ শীল, বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা ও মহানগর সিপিবি নেতা এড. চিত্তরঞ্জন গোলদার, নিতাই গাইন, সমীরণ গোলদার, অশোক সরকার, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, পূর্ণেন্দু দে বুবাই, দীন মোহাম্মদ, এড. নিত্যানন্দ ঢালী, রুস্তম আলী হাওলাদার, মৃণাল পাল, আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমান রাসেল, কিংশুক রায়, তোফাজ্জেল হোসেন, এস এম চন্দন, শাহিনা আক্তার, সাইদুর রহমান, ফরহাদ হোসেন মিটন, বাসদ নেতা আব্দুল করিম, সিপিবি নেতা ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমান বাবু, হ্যান্ডলিং শ্রমিক নেতা মোঃ সোহেল শেখ, ইনসাব নেতা রুহুল আমিন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায়, উজ্জ্বল পাল, শেখ রবিউল ইসলাম রবি, শাহিন খান, ছাত্র ইউনিয়ন নেতা সোমনাথ দে, জয় দাশ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কমরেড রতন সেন ছাত্র জীবনে মার্কসবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজতন্ত্র-সাম্যবাদের ধারার রাজনীতির সাথে যুক্ত হয়ে কমিউনিস্ট পার্টির রাজনীতি করেন। চিরকুমার, আমৃত্যু এ বিপ্লবী নেতা ব্রিটিশ ও পাকিস্তান সরকার এবং তাদের এ দেশীয় দোসরদের ষড়যন্ত্রমূলক মামলায় ১৭ বছর কারাবরণ করেছেন। অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি তাঁর আদর্শ থেকে বিন্দুমাত্র পিছপা হননি বরং ইস্পাত কঠিন বিশ্বাস ও আস্থা নিয়ে আজীবন লড়েছেন মানবমুক্তির লক্ষ্যে। কমরেড রতন সেন সমাজতন্ত্র-সাম্যবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানবদরদী মানুষ হয়ে উঠেছিলেন। আপাদমস্তক বিপ্লবী, সাম্যবাদী, মানবহিতৈষী এ মানবকে হত্যা করে খুনীরা আদর্শের উপর আঘাত করেছে। নেতৃবৃন্দ বলেন, প্রচলিত ধারার রাজনীতির অদল-বদল করে মানুষের মুক্তি আসবে না। মানুষের মুক্তির জন্য প্রয়োজন সমাজতন্ত্র-সাম্যবাদের ধারার রাজনীতিকে শক্তিশালী করার মাধ্যমে শ্রমিক-কৃষকের প্রতিনিধিত্বশীল একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। নেতৃবৃন্দ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  

পাইকগাছার কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের হাতে ৭২ দিন পর হস্তান্তর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীরা অবশেষে ৭২ দিন পর পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অনুদানের চেক হাতে পেয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ চেক হস্তান্তর করে।

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত পত্রে দেখা যায়, উপজেলার ৭টি কওমী মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল ১ লাখ ১৫ হাজার টাকার অনুদান বরাদ্দ হয়েছে। যার স্মারক নং- ০৩.০০৭.০৩৭.০০.৩০১.২০২০(অংশ-৩০০)-১২৩৪। পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী অনুদান হিসেবে প্রদান করেন। মে মাসে ১৭ তারিখের চিঠিতে অনতিবিলম্বে উক্ত টাকা বিতরণ করতে বলা হয়। এর মধ্যে রমজান গেল, ঈদুল ফেতর গেল এমনি ভাবে ২ মাস গেলেও টাকার কোন হদিস নেই। বিষয়টি জানার পর চাঁদখালী শামসুল উলুম কওমী মাদরাসার শিক্ষক অয়েস উদ্দীন গত ২৮ জুলাই ইউএনও দপ্তরে টাকার জন্য আবেদন করেন। নবাগত ইউএনও এ,বি,এম, খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি ঈদের পরে সময় দেন এবং খোঁজ খবর নিয়ে মঙ্গলবার ও বুধবার ৬ টি মাদরাসার কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করেন। এব্যাপারে সাঁট মুদ্রাক্ষরিক উত্তম কুমার কুন্ডু বলেন, এ টাকার কথা তার মনে ছিল না। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, যথা সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান প্রদান করলে ভাল হতো। আমি আবেদন পাওয়ার পর কওমী মাদরাসাগুলোকে সংবাদ দিয়ে চেক প্রদান করেছি।

পূর্ণিমার অস্বাভাবিক পানির চাপে আবারো ভাঙ্গা হাড়িয়ায় ভাঙ্গন : চেয়ারম্যান এনামুলের সহযোগিতায় বাঁধ নির্মাণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্থ বয়ারঝাপার ভাঙ্গা হাড়িয়ায় পূর্ণিমার অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে গেছে। বুধবার সকালে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধের কাজ শেষ করেছে। এ সময় এনামুল হক বলেন, বয়ারঝাপার ভাঙ্গন কবলিত এলাকা ভাঙ্গা হাড়িয়া আম্পানে ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে ঠেকানো হলেও পরবর্তীতে পুর্ণিমা অস্বাভাবিক পানির চাপে আবারো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী ঝুকির মধ্যে রয়েছে। স্থায়ীভাবে বাঁধ রক্ষায় সরকারি সহায়তা ছাড়া সম্ভব নয়। এ সময় চেয়ারম্যানের বাঁধ নির্মাণে সহযোগিতা করেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূর ইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, নুরুল ইসলাম, আজিজুর রহমান লাভলু, রকি বিশ্বাস।

ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০১৬ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯ টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাদপুর উপজেলায় ৪ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ১০১৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৮৭ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি লালচাঁদ সকালে খাজুরা গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতির মটর মেরামত করতে যায়। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মাদক ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার আড়–য়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ইয়াবার চালান নিয়ে শহরের আরাপপুর এলাকার মাদক ব্যবসায়ী রাজু হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাজু গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। চিকিৎসা দেওয়ার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ২০ পিচ ইয়াবা। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কারামুক্ত শ্রমিক নেতা নূরুল ইসলাম ও অলিয়ার রহমানের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র পক্ষ থেকে সদ্য কারামুক্ত পাটকল শ্রমিকনেতা নূরুল ইসলাম ও অলিয়ার রহমানকে সংবর্ধনা দেয়া হয়। বুধবার বিকেল ৫টায় সিপিবি জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে আলোচনা করেনÑযুগ্ম আহ্বায়ক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, ইউসিএলবি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, গণসংহতি আন্দোলন-খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা নেতা গাজী নওশের আলী, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, টিইউসি খুলনা নগর সভাপতি রঙ্গলাল মৃধা, বাসদ মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, ক্ষুধামুক্ত আন্দোলন নেতা আহসান হাবিব, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, যুব পাটশিল্প রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক সামশাদ আলম শামশের, পাটকল শ্রমিক নেতা  জামাল শেখ, মোঃ ইউসুফ, নাসিম উদ্দিন, সামস্ শারফিন, ছাত্র ফেডারেশন নেতা মোঃ মোঃ আল আমিন শেখ, ছাত্র ইউনিয়ন নেতা আজিজুল হক আরমান প্রমুখ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষায় আন্দোলনে রাষ্ট্রীয় আক্রমণের শিকার হয়েও শ্রমিকনেতা নূরুল ইসলাম ও অলিয়ার রহমানের দৃঢ়চিত্ত সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, শ্রমিক নেতৃবৃন্দের এ সংগ্রাম আমাদের লড়াইয়ের প্রেরণা। নেতৃবৃন্দ আরো বলেন, পাট মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের কথায় স্পষ্ট যে, সরকার সুনির্দিষ্ট গাইডলাইন ঠিক না করেই পাটকলসমূহ বন্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক খাত নিয়ে এমন ছেলেখেলা সরকারের দুর্বলতার প্রমাণ। মুক্তবাজার অর্থনীতির নিয়ম অনুসরণ করে সরকার জাতীয় সম্পদসমূহকে লুটেরা পুঁজিপতিদের হাতের তুলে দিচ্ছে। এটা দেশের সংবিধান পরিপন্থী। তাই এ জাতীয় সম্পদ রক্ষায় দরকার জাতীয় ঐক্য। সংবর্ধনা পরবর্তী বৈঠক থেকে আগামী ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে খুলনায় নাগরিক মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুলনায় সাড়ে ৪ মাসে আট আইনজীবীর মৃত্যু, শোক সভা

স্টাফ রিপোর্টার

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার (৫ আগস্ট) থেকে দেশের সব নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিকভাবে বিচার কাজ। তবে করোনার লকডাউনের সাড়ে ৪ মাসে খুলনায় করোনায় চারজনসহ নানান রোগে আটজন আইনজীবীর মৃত্যুতে বিচার কার্যক্রম স্থগিত রেখে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু ভবনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা পিপি এনামুল হক, মোফাজ্জেল বন্দসহ সিনিয়র আইনজীবীরা।

খুলনার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, করোনাকালীন সময়ের ১২৯ দিন পর বুধবার আদালত খুলে দেওয়া হয়েছে। কিন্তু খুলনায় আদালতের কার্যক্রম হয়নি। কারণ করোনাকালে আমরা আট সহকর্মী আইনজীবীকে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দুপুরে বঙ্গবন্ধু ভবনে শোক সভা অনুষ্ঠিত হয়।

করোনায় ১ জুন মারা যান অ্যাডভোকেট মো. শওকত আলী, ৩০ জুন অ্যাডভোকেট কায়সার ঠাকুর, ২৯ জুলাই অ্যাডভোকেট মো. নুরুল হক ও ৪ আগস্ট অ্যাডভোকেট শেখ মো. আব্দুর রশিদ। এছাড়া নানা রোগে মারা যান অ্যাডভোকেট মিনাক্ষী বিশ্বাস, অ্যাডভোকেট আ ক ম ফিতরাত হোসাইন, অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ও অ্যাডভোকেট শেখ আব্দুল হাকিম।

খুলনায় ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও কলেজছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

খুলনায় একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তার স্ত্রী (২৭) এবং পলি সরদার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৫ আগষ্ট) বেলা ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের স্ত্রী তমাকে মৃত ঘোষণা করেন। মহানগরীর বয়রা ক্রস রোড (আল ফারুক মোড়) এলাকার ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। একটি ৬ তলা আবাসিক ভবনে স্বামী ও মেয়ে নিয়ে থাকতেন তমা। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, ব্যাংক কর্মকর্তা সকালে অফিসে চলে যাওয়ার পর তার প্রথম শ্রেণিতে পড়া মেয়ে আর স্ত্রী বাসায় ছিলেন। দুপুর ২টার দিকে মেয়েটি দেখে তার মা পাশের রুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। মেয়েটি তখন প্রতিবেশীকে জানালে তারা তমার স্বামীকে জানায়। পরে তমাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলে জানান ওসি।

তমার স্বামী রফিকুল ইসলাম জানান, সকালে সামান্য বিষয় নিয়ে কিছুটা কথা কাটকাটি হয় তাদের মধ্যে। তারপর তিনি ব্যাংকে চলে গেলে সেখান থেকে দুপুরে খবর পেয়ে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ডুমুরিয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে পলি সরদার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। থানা পুলিশ বুধবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের জিয়ালতলা গ্রামে নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের জিয়ালতলা গ্রামের দীপক সরদারের মেয়ে পলি সরদার নিজের পোশাক কেনাকাটার জন্য টাকা চেয়ে বাবার সাথে ঝগড়া করেন। পরে পলি রাত সোয়া ১১টার দিকে নিজের ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে তার উঠতে দেরি দেখে ডাকাডাকির এক পর্যায়ে দরজা খুলে দেখা যায় তিনি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

খুলনায় ফের বাড়ছে করোনা সংক্রমণের হার

স্টাফ রিপোর্টার

খুলনায় ফের শনাক্ত বিবেচনায় করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদের প্রায় দুই সপ্তাহ আগ থেকেই এ অঞ্চলে সংক্রমণের হার কমে আসছিল।

এরই মাঝে বুধবার (৫ আগস্ট) শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী উঠতে দেখা গেছে। এদিন খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ জনই খুলনা জেলা ও মহানগরীর বাসিন্দা। সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুমেকের আরটি-পিসিআর মেশিনে  মোট ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খুলনা জেলার নমুনা ছিল মোট ২০৮টি। এর মধ্যে ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া এ ল্যাবে বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরার ১৩ জন, যশোরের ২ জন, ঝিনাইদহের ১ জন ও মাগুরার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

যবিপ্রবিতে আরো ৯৯ জন করোনা পজিটিভ

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ আরো ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ। ল্যাবে মোট ২১৩ টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। বাকি ১১৪ টি নমুনা নেগেটিভ।

বিষয়টি নিশ্চিত করেছেন, যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টার পরীক্ষণ দলের সদস্য শিরিন নিগার।

আক্রান্ত ৯৯ জনের মধ্যে যশোরের ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জন শনাক্ত হয়েছেন, মাগুরার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জন শনাক্ত, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ঝিনাইদহের ৩৫ নমুনা পরীক্ষা করে ১৮ জন শনাক্ত হয়েছেন।

যশোরে নিখোঁজ শিশুর লাশ ৬ দিন পর উদ্ধার

যশোর অফিস

যশোরের বাঘারপাড়া উপজেলার দহকুলা গ্রামের নিখোঁজ যাদ্দীনের (১১) লাশ ৬ দিন পর অর্ধগলিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার  রাতে দহকুলারেএকটি কবরস্থান থেকে লাশটিটি উদ্দার করে পুলিশ।

যাদ্দীন ওই গ্রামের মৃত ওলিয়ার বিশ্বাসের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

দহকুলা মধ্যপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিম রেজা জানান, গত ৩০ জুলাই বিকেল থেকে যাদ্দীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ৩১ জুলাই বিভিন্ন বাজারে মাইকিংসহ পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ছয়দিন পর মঙ্গলবার রাতে বাড়ির পাশের কবরস্থানের ঝোঁপের ভেতর তারে লাশ পাওয়া যায় ।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল-মামুন জানান, অভিযোগ না পাওয়া গেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

করোনা শনাক্তদের প্রায় সবাই যশোর শহরসহ সদরের

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার বুধবার যশোর জেলার যে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে, তাদের মধ্যে যশোর শহরসহ সদর উপজেলার বাসিন্দাই রয়েছেন ৪২ জন।

বাদবাকি তিনজনের মধ্যে শার্শা ও ঝিকরগাছা উপজেলার একজন করে। অন্যজনের ঠিকানা নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

যশোর শহরসহ সদর উপজেলায় শনাক্ত হওয়াদের মধ্যে আছেন বেজপাড়া মেইন রোডের লিজা (৪০), ২, পিটারসন রোডের তিসান (১২), তানিয়া শারমিন (৩১), খাদিজা বেগম (৭৪) ও চম্পা (৩৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তারিক হাসান (৫৬) ও সাইফুল ইসলাম (৩৩), পুরাতন কসবা কাজীপাড়ার সিফাত, ২৫০ শয্যা হাসপাতালের মুরাদ হোসেন শেখ(৪২), তাহমিনা জেসমিন (৫২) ও মুস্তাকুল হক (৩৮), বারান্দিপাড়ার কবির হোসেন (৪৭) ও শাহরিয়ার (৪১), ঘোপের পাপিয়া (৪০), আব্দুর রব (৫০), সাহানা (৪২) ও আবুল কালাম (৭২), উপশহরের জাহিদুল ইসলাম (৩৬), পুরাতন কসবার সমীর সিংহ (৫৫), সাড়াপোলের আবু তালেব (২৯) ও রূপা (২৬), রেলগেটের নুর নাহার (৪৫), পুলিশ লাইনের সোহেল রানা (২৯), জনি (৪৩) ও শহীদ (৩৫), মনোহরপুরের আব্দুল হালিম (৫০), যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারহানা ইয়াসমিন (৩৮), রবীন্দ্রনাথ সড়কের ইসাহার (৭০), লোন অফিসপাড়ার অসিতকুমার (৫৮), মথুরাপুরের রেজাউল (৫২) এবং ঘোপ ডিআইজি রোডের রওশন আলী (৫৬)।

এছাড়া সদরে নমুনা দেওয়া অন্য উপজেলার কয়েকজন আছেন। তারা হলেন, অভয়নগরের নওয়াপাড়ার জহির হোসেন (৩৫) ও আব্দুল বাসার (৬৩), ঝিকরগাছার ইমরান (৩৩) ও আব্দুল আলী (৩৮), শার্শার আনোয়ার (২৯), বাঘারপাড়ার আব্দুল আল মামুন (৪৬), কেশবপুরের ডা. অনুপ সরকার (৩০), চৌগাছার গৌরিপুরের রাজু (৩২) ও কাশিপুরের মোস্তফা আল-রাজীব (৩৮) এবং চুয়াডাঙ্গা জেলার সায়েম আলী (৪৮)। এরা সবাই যশোর জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন।

শনাক্ত অন্য দুই উপজেলার বাসিন্দা দুইজন হলেন শার্শার আলেকা খাতুন (৪৫) ও ঝিকরগাছা শহরের কৃষ্ণনগরের রোকসানা বেগম (৫০)। করোনা রোগী হিসেবে শনাক্ত হওয়ায় এদের সবার বাড়ি লকডাউন করা হচ্ছে। রোগীদের সবাইকে আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

যশোরে শিক্ষার্থী অপহরনের ২৪ ঘন্টা মধ্যে উদ্ধার অপহরনকারী গ্রেফতার

যশোর অফিস

প্রকাশ্যে স্কুল পড়–য়া শিক্ষার্থী মারিয়া বিশ^াস (১৬)কে ফুসলিয়ে অপহরণের অভিযোগে বুধবার ৫ আগষ্ট যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহরনের ২৪ ঘন্টার মধ্যে অপহৃতা মারিয়া বিশ^াসকে উদ্ধার ও অপহরণকারী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের ছাখাওয়াতের ছেলে।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পূর্ব বারোমারি গ্রামের বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড় ব্যাপচিষ্ট চার্চ স্টাফ কোয়ার্টারের মৃত দিলীপ বিশ^াসের ছেলে জন বিশ^াস ৫ আগস্ট বুধবার দুপুরে কোতয়ালি মডেল থানায় উক্ত আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, তার মেয়ে মারিয়া বিশ^াস শহরের পুরাতন কসবা আজিজ সিটিতে আঞ্জুমান আরা একাডেমী স্কুলে ৮ম শ্রেনীতে লেখা পড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে উক্ত আনোয়ার হোসেন তাকে বিয়ের প্রস্তাবসহ উত্যক্ত করতো। বিষয়টি মারিয়া বিশ^াস বাধা নিষেধ করলে আনোয়ার হোসেন অপহরনের সুযোগ খুঁজতে থাকে। সোমবার ৩ আগষ্ট বিকালে মারিয়া বিশ^াস কেনা কাটার জন্য দোকানের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে বাড়ির সামনে অবস্থান করলে আনোয়ার হোসেন ও তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন মারিয়া বিশ^াসকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে রেজিষ্ট্রেশন বিহীন মাইক্রোবাসে তুলে মণিহারের দিকে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা স্কুল পড়–য়া শিক্ষার্থীর পিতা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। অপহৃতা মারিয়া বিশ^াসকে উদ্ধার করে। বুধবার ৫ আগষ্ট আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ ও মারিয়া বিশ^াসকে ২২ ধারার জবানবন্দির জন্য প্রেরণ করে।

যশোরের পিচ্চি রাজাসহ ৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

যশোর অফিস

অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে বোমা নিজ হেফাজতে রাখার অভিযোগে চিহ্নিত ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, যশোর শহরের খড়কী পীরপাড়া রেলগেট কলাবাগান পাড়ার মুজিবর রহমানের ছেলে পিচ্চি রাজা, একই এলাকার ফায়েকের ছেলে সবুজ, গাছীর ছেলে মিল্টন, রাসুর ছেলে জনি ও মৃত নাজিরের ছেলে পলাশসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, মঙ্গলবার ৪ আগষ্ট দুপুরে গোপন সূত্রে খবর পান খড়কী পীরবাড়ী কলাবাগান পাড়া ঢাকা রেললাইনের দক্ষিণ পাশের্^ পিচ্চি রাজার বাড়িতে একদল সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে বোমা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি দল সেখানে উপস্থিতি হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ উক্ত পিচ্চি রাজার বাড়ির আঙ্গিনা থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ৫টি হাত বোমা সাদৃশ  উদ্ধার করে। পরে সেগুলি কোতয়ালি মডেল থানায় এনে নিষ্ক্রীয় করে উল্লেখিত আসামীসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

যশোরে দুই মাদক বিক্রেতা আটক

যশোর অফিস

গাঁজাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার এনায়েতপুর মাঠপাড়ার মোতালেব বিশ^াসের ছেলে সান্টু বিশ^াস ও সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁর ছেলে নাজিম উদ্দিন সেন্টু। গাঁজা উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বসুনিদয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সালাহ উদ্দিন জানান,বুধবার ৫ আগস্ট সকালে গোপন সূত্রে খবর পেয়ে বসুন্দিয়া সিঙ্গিয়া রেলষ্টেশনের পরিত্যক্ত বিশ্রামাগারের সামনে থেকে নাজিম উদ্দিন সেন্টুকে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেফতার করে। এসময় সেন্টুর দখল হতে ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই আমিরুল ইসলাম জানান, বুধবার ৫ আগস্ট সকালে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জামে মসজিদেও উত্তর পাশের্^ পাকা রাস্তা এলাকায় একজন গাঁজা  বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনিসহ একদল পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সান্টু বিশ^াস দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। পরে তার দখল হতে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়।

যশোরের পুনাক মার্কেটের দু’টি দোকানে চুরি

যশোর অফিস

এবার খোদ যশোর শহরের দড়াটানাস্থ ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ের অদূরে পুনাক মার্কেটের দু’টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা উক্ত দু’টি দোকানের উপরের চালের টিন কেটে ভিতরে ঢুকে নগদ ১০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যশোর শহরের ৬৭ জেলরোড ঘোপ মৃত আব্দুল মতিনের ছেলে জামাল উদ্দিন অভিযোগে উল্লেখ করেন,তার জেলরোডস্থ পুনাক মার্কেটে দোকান নং ২২ রাহিমা নেটওয়ার্ক নামক কম্পিউটার ও ফটোকপির দোকান রয়েছে। উক্ত দোকানে মঙ্গলবার ৪ আগষ্ট রাত ৯ টার পর থেকে বুধবার ৫ আগষ্ট সকাল সাড়ে ৮ টার মধ্যে যে কোন সময় একজন চোর দোকান ঘরের চালার উত্তর পাশের্^র টিনের ২/৩ ফুট কেটে ভিতরে প্রবেশ করে। পরে দোকানের তিনটি ক্যাশ বাক্স হতে বিকাশে নগদ ১০ হাজার টাকা ও বিভিন্ন কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড ও আনুসঙ্গিক মালামালসহ ১০ হাজার টাকার মালামাল চুরি করে সটকে পড়ে। এছাড়া,একই রাতে জামতলার মিষ্টির দোকানে একই কায়দায় প্রবেশ করে মিষ্টি পান করে ক্যাশবাক্স হতে টাকা চুরি করে সটকে পড়ে। চুরি যাওয়ার বিষয়টি দোকান গুলিতে সিসি টিভিতে দেখা গেছে। সিসি টিভি মোতাবেক চোরদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ ও জনগন।

যশোরে দু’টি সড়কে দূর্ঘটনায় হতাহতের ঘটনায় দু’টি মামলা

যশোর অফিস

যশোর মাগুরা সড়কের হাসিমপুর সুলাকুড়ি এলাকায় ও বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত ও ৪ জন আহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁতপুর গ্রামের মৃত তৈয়ব আলী বিশ^াসের ছেলে সুমন বিশ^াস বাদী হয়ে বুধবার ৫ আগষ্ট দুপুরে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বড় ভাই সুজন (২৮) ও পিতা তৈয়ব আলী বিশ^াস (৫৫) মঙ্গলবার ৪ আগস্ট সকালে মোটর সাইকেল যোগে যশোর শহরের দিকে আসছিল। বাপবেটা ওই দিন বেলা সোয়া ১১ টায় যশোর মাগুরা সড়কের যশোর সদর উপজেলার হাসিমপুর সুলাকুড়ি গ্রামের ইকরামুল এর চায়ের দোকানের সামনে পৌছালে মাগুরা গামী একটি এসপি গোল্ডেন নামক কার্ভাডভ্যান (ঢাকা মেট্টো ব-১৫-২৯৮১) মোটর সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা মারলে তৈয়ব আলী বিশ^াস ও সুজন ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় বাপ বেটাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলীকে মৃত বলে ঘোষনা করে। সুজনকে ভর্তি করে। এ সময় দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি ভেঙ্গে ১৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়। অপরদিকে,যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি মোল্যাপাড়ার ইদ্রিস আলী মোল্যার স্ত্রী রাবেয়া বেগম মঙ্গলবার দিবাগত গভীর রাতে যশোর কোতয়ালি মডেল থানায় কার্ভাডভ্যান (ঢাকা মেট্টো ট-২০-৭৩৪১) এর অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে এজাহার দিয়ে বলেছেন,তার স্বামী ইদ্রিস মোল্যা (৫০) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। মঙ্গলবার ৪ আগষ্ট সকালে তার স্বামী ইদ্রিস আলী পুলেরহাট বাজারের বাসস্ট্যান্ড থেকে ৩জন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা করে। ইজিবাইকটি পুলেরহাট বাজার থেকে রওয়ানা করে তফসীডাঙ্গা গ্রামের লিটুর মটর গ্যারেজের সামনে সকাল সোয়া ৯ টায় পৌছালে বেনাপোল থেকে যশোর গামী উক্ত কাভার্ডভ্যান সামনে সামনে ধাক্কা মারলে ইজিবাইক ছিটকে পড়ে। এসময় ইজি বাইকের যাত্রী সদর উপজেলার ধোপাখোলা  গ্রামের  জাহিদুল ইসলাম নেদু (৫০)সহ তিনজন যাত্রী ও তার স্বামী ইদ্রিস মোল্যা গুরুতর আহত হয়। জাহিদুল ইসলাম নেদুকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। বাকীদের ভর্তি করে। দূর্ঘটনায় ইজিবাইকের দেড়লাখ টাকা ক্ষতি সাধন হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

যশোরে আইনজীবী ধীরেন্দ্র নাথের মৃত্যুতে শোকসভা ও ফুল কোর্ট রেফারেন্স

যশোর অফিস

যশোর  জেলা আইনজীবী সমিতির সদস্য  ধীরেন্দ্র নাথের মৃত্যুতে ৫ আগস্ট বুধবার যশোর আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে   শোকসভা অনুষ্ঠিত হয়।

আদালত সূত্র জানায়, বুধবার সকাল ১১ টায় যশোর জজ আদালতে অনুষ্টিত ফুল কোর্ট রেফারেন্স  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন স্পেশাল জজ সামসুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুছা, নারী শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল -২ এর বিচারক মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী, জিপি কাজী বাহাউদ্দীন ইকবাল, অতিরিক্ত জিপি প্রদিপ পাঠক প্রমুখ। এ, দিকে ফুল কোর্ট রেফারেন্স শেষে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের মিলনায়তনে বেলা সাড়ে এগারোটায়  এক স্মরণ সভার আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এম এ গফুরের পরিচালনায় করোনা ভাইরাসের কারণে সভায় জেলা আইনজীবী সমিতির সীমিত সংখ্যক সদস্যরা অংশ গ্রহন করেন। করোনাভাইরাস মহামারীর কারণে গত ২৬ মার্চ যশোর আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ৪ মাস পর গতকাল থেকে আবার যশোরের আদালতে স্বাভাবিক বিচারকাজ শুরু হয়। গত ১০ জুন যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ধীরেন্দ্র নাথের মৃত্যুর কারণে এদিন আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। নিহত ধীরেন্দ্র নাথ পাল বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা ও মৃত পতিরাম পালের ছেলে। ১৯৯৪ সালের ১৬ মে তিনি যশোরে আইনজীবী হিসেবে যোগদান করেন। এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার থেকে যশোরে উচ্চ আদালত ও বার কাউন্সিলের সকল নির্দেশনা মেনে আদালতের কাজে অংশ নেবেন। করোনা এ মহামারীর মধ্যে সকলকে নির্দেশনা মেনে কাজে অংশগ্রহনের আহবান জানান মি. ইদ্রিস।

তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুতে রাষ্ট্রীয় মার্যাদায় জানানা ও দাফন সম্পন্ন

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সত, ন্যায়পরায়ন তেরখাদার কৃতি সন্তান প্রবীন আওমীলীগ নেতা এস, এম আব্দুল্লাহ সাখাওয়াতী বার্ধক্য জনিত কারনে গতকাল রাত অনুমান দেড়টায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহে———– রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর, মৃত্যুর সময় তিনি ১স্ত্রী ৩পুত্র ১ কন্যা সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদে তেরখাদা উপজেলার মুক্তিপাগল জনগন বিভিন্ন ধর্মের ভক্তবৃন্দ ছুটে আসেন তার বাড়ীতে। ছুটে আসেন তেরখাদা উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি অবঃ অতিরিক্ত সচিব মোঃ গাউস মোল্যা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, সদস্য মোঃ জামিল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার খান মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, বারাসাত ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন ও এ্যাডঃ মোস্তাফিজুর রহমান কালু উপজেলা প্রেসকাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারন সম্পাদক বাছিতুল হবিব প্রিন্স, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সভাপতি, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ উপজেলার মুক্তিযোদ্ধাগন সহ এলাকার সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান। জানাজার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার নেতৃত্বে সরকারের পক্ষে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা পতাকা এবং পুস্পমাল্য দ্বারা শেষ ¯্রদ্ধা জানান। পরবর্তী তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান শেষে তেরখাদা ইখড়ী কাটেংগা হাইস্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষ পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

তেরখাদার পানতিতা গ্রামে ভূমিদস্যুদের তান্ডব

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভূমি দস্যুদের তান্ডবে গতকাল বিকাল ৫টায় ভুক্তভোগী মোঃ আশরাফ আলী সুজার মাধ্যমে জানা যায় যে একই এলাকার তোকাব শেখ এর নেতৃত্বে ভূমি দস্যু ১। জাকির শেখ, ২। ইমদাদুল শেখ, ৩। জাহিদুল শেখ , ৪। অহিদ শেখ, সর্বপিতা- ইসমাইল শেখ ৫। তোকাব শেখ, পিতা- মৃত আমীর শেখ, ৬। খালিদ শেখ , পিতা- উকিল শেখ সহ আরো অনেকে বৈআইনি জনতা দলবদ্ধ হয়ে প্রতিহিংসা বসত জায়গা জমি জোরপূর্বক দখল করা জন্য মোঃ আশরাফ আলী সুজার  বসত বাড়ীর বেড়া ১টি দোচালা ঘর, ২টি  পায়খানা ভাংচুর করে ও বাশ ঝাড় থেকে প্রায় ২০০টি বাঁশ কেটে নিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় তেরখাদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে তিনি জানান বিষয়টি অবগত হয়েছি ঘটনার সত্যতা যাচাই করে দৃস্কুতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তেরখাদা পানতিতা গ্রামের জমিজমা সংক্রান্তে সীমানা জুড়ে বেড়া ২টি ঘর ভাংচুর

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে জমিজমা সংক্রান্তের জের ধরে সীমানা জুড়ে বেড়া ও দুটি ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। আইনশৃংখলা নিয়ন্ত্রের লক্ষে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে এনেছে। উভয় পক্ষের লিখিত অভিযোগে ও এলাকাবাসীর তথ্যানুসন্ধানে জানা যায়। গত ৪ আগষ্ট পানতিতা গ্রামের জাকির শেখের সীমানা জুড়ে বেড়া ও দুটি ঘর ভাংচুর করেছে। একই এলাকার বাসীর সুত্র মতে জানা যায় আশরাফ আলী সুজা গং জাকির শেখের বাপ ইসমাইল শেখ এবং চাচাদের কাছ থেকে বসত বাড়ী তৈরী করার লক্ষে জমি ক্রয় করে। কিন্তু আত্মীয়তার সুবাদে দলিল রেজিষ্ট্রি হয় নাই, অপরদিকে জাকির শেখ এর বাপ চাচাদের নামে দলিল থাকায় ওয়ারেশ সুত্রে মালিক হয়ে জাকির গং ৪/৫ মাস আগে ঘর তোলায় আশরাফ আলীর লোক জন ঘটনার দিন ঘর দুটি ভেঙ্গে বাশের ঝাড় উৎখাত সহ সীমানা জুড়ে বেড়া দেয়। বর্তমানে জাকির শেখ এর বাড়ী থেকে বের হবার কোন পথ নাই। এবিষয় ইতিপূর্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগের মাধ্যমে শালিস করে কোন প্রতিকার হয়নি। এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে তেরখাদা থানা প্রশাসন উভয় পক্ষকে শান্তিপূর্ন ভাবে অবস্থান করার জন্য দলিল পর্চা নিয়ে থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

হরিনাকুন্ডুতে সঞ্জয় ট্রাস্টের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সঞ্জয় ট্রাস্টের উদ্যেগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পৌর এলাকায় হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ে, তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজার, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কয়েকশত অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার (সেমাই,চিনি,তেল,সাবান,ডাল,পিঁয়াজ) বিতরণ করা হয়। উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, মানোয়ার হোসেন, হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক,রাশেদুল ইসলাম, স্কুলের প্রতিষ্ঠাতা, আমিরুল ইসলাম, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, অত্র সংস্থাটি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছে।

ঝিনাইদহে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালন

ঝিনাইদহ প্রতিনিধি-

যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ আয়োজন করে। এসময় সারা দেশের ন্যায় একযোগে ১ লাখ বৃক্ষরোপনের মধ্য দিয়ে ঝিনাইদহ যুব উন্নয়ন প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ জাহিদুল আমিন। এছাড়াও জেলার ছয় ৬ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক  দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর  গ্রামে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)। নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধিমেনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান  অতিথি ছিলেন গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ  বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন  প্রকল্পের এমইও অমরেন্দ্র নাথ বিশ্বাস ,যশোরের পিএসও  জি এম মোস্তাফিজুর রহমান ও এসও শামসুন নাহার রতœা  । এতে ৩০ জন কৃষাণ কৃষাণী অংশ গ্রহণ করেন । তাদের  মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় ।

বক্তরা বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি । অপরিকল্পিত ব্যবহারের কারণে মাটির উর্বরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরূপ হচ্ছে না। এমতাবস্তায় প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এজন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের  কাঙ্কিত ফলন বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফলন উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার  করা হচ্ছে । তবে কিছু অসাধু  ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার  বা ভেজাল সার তৈরি করে বিক্রি করছে।  এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে । তাই এ ব্যপারে কৃষকরা একটু সর্তক হলেই আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন । কর্মশালায় মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি , সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান হয় । লবণাক্ত এলাকার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি যেমন বিনাচাষে ডিবলিং ও পলিব্যাগে চারা করা পদ্ধতিতে ভুট্টা চাষ,চারা রোপণ পদ্ধতিতে বর্ষাকালীন তরমুজের চাষ, বিনা চাষে গম ও সূর্যমুখী চাষ, কলস সেচ পদ্ধতি,খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ সম্পর্কে কৃষকদের ধারনা প্রদান করা হয় ।

প্রফেসর ড. মনিরুল ইসলাম রিপনের পুত্রের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, উদীচীর সংগঠক প্রফেসর ড. মনিরুল ইসলাম রিপনের পুত্র ছাদেকুল ইসলাম অর্ক-এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑসাবেক যুব ইউনিয়ন নেতা সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, জেলা ও মহানগর নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, উজ্জ্বল বিশ্বাস, শেখ রবিউল ইসলাম রবি, ডক্টরস ফর হেলথ এ্যান্ড এনভায়রণমেন্ট-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ এস এম ফরিদুজ্জামান। এছাড়াও ছাত্র ইউনিয়নের জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনুরূপ বিবৃতি প্রদান করেছেন।

খুলনা প্রেসকাব নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসকাবের ইউজার সদস্য ও চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন জাকারিয়া হোসেন তুষার এর মেঝো চাচা মো. হাফিজ মোড়ল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৭ টায় নগরীর টুটপাড়া বড় খালপাড় এলাকার বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ আসর বাদ মোল্লাপাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে মরদেহ হাজী আব্দুল মালেক কবরস্থানে দাফন করা হবে। এদিকে সাংবাদিক জাকারিয়া সোহেন তুষারের চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

ফুলতলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুঃ শোক প্রকাশ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার আলকা পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আলকা গ্রামের বাসিন্দা মোঃ মুরাদ আলী মোল্যা (৬৮) দীর্ঘদিন অসুস্থজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ জোহর আলকা পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে জানাযা শেষে ধোপাখোলাস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে প্রবীন এ শিক্ষকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোরাদুল ইসলাম, প্রধান শিক্ষক বিএম রফিকুল ইসলাম, আলম সরদার, মনিরুল ইসলাম, শিক্ষক শিহাব উদ্দিন ওমর, মুরাদ হোসেন, বিদ্যুৎ নাগ প্রমুখ।  

শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুবেল ফকির (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা বান্ধাঘাটার স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল (বুধবার) সন্ধ্যায় নিজ বসত ঘর হতে তার হাঁস-মুরগীর খামারে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এসময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খালে পড়ে যায়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন। রুবেল উপজেলা বান্ধাঘাটার স্লুইজগেট এলাকার মাছ ব্যবসায়ী ফিরোজ ফকিরের ছেলে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মারা যাওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

খুলনা জেলা মৎস্যজীবী লীগের শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা কালীবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও ডালমিল মোড় এলাকার বাসিন্দা মুহাম্মদ ঝণ্টু ও ছাণ্টুর পিতা মো. আকরাম হোসেন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে বসুপাড়া কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হয়েছে।

আকরাম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। শোক সন্তপ্ত পরিবারের প্রতিও তাঁরা গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), জ্যেষ্ঠ সহসভাপতি তপক ম-ল (তপু), সহসভাপতি মো. বাহাদুর শেখ, ড. বায়েজিদ মোড়ল, শেখ তুহিনুল ইসলাম, বুদ্ধদেব হালদার জুয়েল, বিকাশ চন্দ্র বিশ^াস, রাশিদুল হাসান রাজা, মো. রাজু আহমেদ, কাজী তারিক আহমেদ, সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান লাবু, যুগ্ম সম্পাদক শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, গোবিন্দ রায়, মো. মুরাদ হোসেন, শেখ ইফতেখার হাসান বাপ্পি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জুলফাত উল্লাহ আগা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান শিপার,

শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক বিশ^াস,  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম আছাদুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রকিব উদ্দীন সোহাগ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সমিত দেব রায়, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদীকা বুলু রাণী ম-ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, উপদপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, উপযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী টিপু, উপমহিলা বিষয়ক সম্পাদীকা সঞ্চিতা রায়, কামরুল হাসান চাঁন, শাহারিয়ার খোকন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, পূর্ণিমা ম-ল প্রমূখ।

ফকিরহাটে ইউজিডিপি উদ্ধর্তন কর্মকর্তার প্রকল্প পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ইউজিডিপি প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও ইউজিডিপি এর উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ মোকতার হোসেন। তিনি বুধবার দুপুর ১২টায় ইউজিডিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, উপজেলা প্রকৌশলী এমএমএ বকর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, ইউজিডিপি এর ইউডিএফ দিপংকর কুমার মল্লিক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

পাইকগাছায় জুয়া খেলার সরঞ্জাম সহ ৫ জুয়াড়ী আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পৌর সদর থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ থানা পুলিশ ৫ জুয়াড়ি কে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার মাছকাটা রোডস্থ ডিপোর পাশে সোহাগ গাজীর বসত ঘরের বারান্দায় খেলা অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলো পৌরসভার বাতিখালী ৭ নং ওয়ার্ডের সামাদ সরদারের ছেলে মিন্টু সরদার (৩০), নজরুল গাজীর ছেলে শফিকুল গাজী (২৮), আফসার গাজীর ছেলে মফিজুল গাজী (৩১), মৃত আরজান গাজীর ছেলে রফিকুল গাজী (৩৪) ও সরল গ্রামের নুর হোসেন সরদারে ছেলে রিপন সরদার (২৯)। মঙ্গলবার থানার এস আই তকবির হোসেন পাইকগাছা জিরোপয়েন্ট এলাকায় টহলরত ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওসি এজাজ শফির নির্দেশে ওই সময় পৌরসভার মাছকাটা রোড বাতিখালী ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়াড়িরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধৃত  ৫ জুয়াড়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বেতাগার ৮নং ওর্য়াডের হোল্ডিং ট্যাক্স আদায়ে আবারও শতভাগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক হোল্ডিং ট্যাক্স আদায়ে শতভাগ অর্জন সহ তৃতীয় বারের মত শ্রেষ্ট হয়ে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এই নিয়ে তিনি পরপর তৃতীয় বারের মত হোল্ডিং ট্যাক্স আদায় করে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানা গেছে উক্ত ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক বছর শুরু হতে না হতেই তার ওয়র্ডের সকল জনগনের ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স আদায় করার কাজ হাতে নেন। সে মোতাবেক বছর শুরু হতে না হতেই ২০২০-২১অর্থ বছরের সকল জনগনের ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স শতভাগ আদায় করেন। যা সারা দেশের মধ্যে একটি নজির বিহীন দৃষ্ঠান্ত। এর পূর্বেও তিনি ২০১৮-১৯ ও ২০১৯-২০অর্থ বছরেও শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেন। তার ওয়ার্ডেও মোট ধার্যকৃত টাকা ৬৩.৪৭০/-। এখানে মোট পরিবারের সংখ্যা ৪৪৬টি, শিক্ষার হার ৭০%, মোট লোক সংখ্যা ১৭৪০জন। এর মধ্যে পুরুষ ৭০৪ ও মহিলা ৮৩৬জন।