স্টাফ রিপোর্টার।।
একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী আজ (বৃহস্পতিবার)। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া।
আলোচনা সভা ও দোয়ায় প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
উক্ত আলোচনা সভা ও দোয়ায় ক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।











































