Home আঞ্চলিক আওয়ামী লীগ সংকট ও সংগ্রামে সবসময় দেশের মানুষের পাশে আছে:সিটি মেয়র

আওয়ামী লীগ সংকট ও সংগ্রামে সবসময় দেশের মানুষের পাশে আছে:সিটি মেয়র

8

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দীর্ঘ ৭৫ বছরের পথচলার সংকট ও সংগ্রামে সবসময় বাংলাদেশের মানুষের পাশে
আছে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মায়ের ভাষা ও স্বাধীনতা থেকে শুরু করে আজকের অর্থনৈতিক মুক্তিসহ বাংলাদেশের যত অর্জন সবকিছুই হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস উপমহাদেশের এক বর্ণাঢ্য রাজনৈতিক বিবর্তনের ইতিহাস। এক বিশাল জনগোষ্ঠীর স্বাধীকার থেকে স্বাধীনতায় সংগ্রামী উত্তরণের ইতিহাস। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা অর্জনের পথে নেতৃত্ব দিয়েছিল এবং এখনও উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতার জন্যে সংগ্রাম করে গেছেন এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিরামহীনভাবে উন্নয়নের জন্যে কাজ করে চলেছেন। বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের এক বিকল্পহীন নির্ভরতার ক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা অর্জনের পথে নেতৃত্ব দিয়েছিল এবং এখনও উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতার জন্যে সংগ্রাম করে গেছেন এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিরামহীনভাবে উন্নয়নের জন্যে কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতা-পূর্ব পাকিস্তানে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং শেখ হাসিনা স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিতে সফল হয়েছেন এবং শেখ হাসিনা আমাদের সমৃদ্ধি দিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর (হীরক জয়ন্তী) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ মো. আবিদ উল্লাহ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি এম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, কাউন্সিলর মাহমুদা বেগম ও যুবলীগ নেতা আব্দুস সালাম ঢালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আলী আকবর টিপু, শেখ মো. আনোয়ার হোসেন, কামরুল ইসলাম বাবলু, নুর মোহাম্মদ শেখ, মো. আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, আব্দুল কাইউম গোরা, বাবলু, শরিফ এনামুল কবীর, কামরুজ্জামান, মো. রুহুল আমীন খান, মো. নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, চ ম মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, মো. আব্দুর রশীদ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজী মুন্সি মোত্তালিব মিয়া, মীর মো. লিটন, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমিন, তকদিরে এলাহী, আলী আকবর মাতুব্বর, সোহেল পারভেজ, মেহজাবীন খান, শিপন চৌধুরী, তোতা মিয়া ব্যাপারী, শিপার হায়দার, সোহেল চৌধুরী, নুর জাহান রুমি, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, মাহমুদুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।