Home খেলাধুলা ১০০তম মিনিটের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচাল হাঙ্গেরি

১০০তম মিনিটের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচাল হাঙ্গেরি

26


স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নাটকীয় জয় পেল হাঙ্গেরি। মূল ম্যাচের পর অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে স্কটল্যান্ডের জালে বল পাঠাল দলটি। আর এতেই ১-০ গোলে জিতে আসরের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল তারা।

রবিবার রাতে স্টুটগার্টে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে ৮৬তম মিনিটে বদলি নেমে যোগ করা সময়ের দশম ও শেষ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কেভিন চোবোথ।

প্রথম দুই ম্যাচে হারা হাঙ্গেরি এবারের জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে। চার তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে যাওয়ার আশায় রয়েছে তারা। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে জার্মানদের সঙ্গে শেষ ষোলোয় উঠেছে সুইসরা।

আসরে ছয় গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে নকআউটে। সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দল পাবে শেষ ষোলোর টিকেট। ১ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। এখন পর্যন্ত আটবার বিশ্বকাপ ও চারবার ইউরোতে খেলে প্রতিবারই গ্রুপ পর্বে থেমে গেল তাদের অভিযান।