Home আঞ্চলিক খুলনায় ভূমিদস্যু গৌরাঙ্গ বাহিনীর বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ: আটক...

খুলনায় ভূমিদস্যু গৌরাঙ্গ বাহিনীর বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ: আটক ৩

341


স্টাফ রিপোর্টার।।
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আলোচিত ভূমিদস্যু গৌরাঙ্গ হালদার ও তার বাহিনীর বিরুদ্ধে পাচঁ লাখ টাকা চাঁদার দাবিতে বসতবাড়ি, বাড়ির প্রচীর ভাঙচুর করেছে। শুধু ভাঙচুর করেই শেষ নয় তারা ২৭জন মালিকের ক্রয়কৃত সম্পত্তি দখলে নিতে সাইনবোর্ড টানিয়েছে।

ঘটনাটি আজ ২৪ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় লবনচরা থানার নিজখামার এলাকায়। এব্যাপরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা জানিয়েছেন গৌরাঙ্গ মেম্বার ও তাঁর বাহির বিরুদ্ধে একাধিক মামলা করবেন। বন্যা দাস নামে একজন গৌরাঙ্গ মেম্বারসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮০ জনের বিরুদ্ধে লবনচরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে সৃষ্ট ঘটনায় পুলিশ গৌরাঙ্গ বাহিনীর ৩জনকে আটক করেছে।


বন্যা দাস তার লিখিত অভিযোগে উল্লেখ করেন বাদল রায়, গৌরাঙ্গ হালদার, নৃপেন মন্ডল, ইলামন্ত রায়, মিলন বিশ্বাস ও অশোক রায়সহ অজ্ঞাতনামা ৭০/৮০ জন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বসত বাড়িতে আসে এবং তাকে ওই এলাকায় বসবাস করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। স্কুল শিক্ষিকা বন্যা দাশ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বাদল রায়, গৌরাঙ্গ হালদার, নৃপেন মন্ডল ও অশোক রায়সহ আসামীরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারমুখী আচরন করে।

একপর্যায়ে বাদল রায়, গৌরাঙ্গ হালদার, নৃপেন মন্ডল ও অশোকে নেতৃত্বে অজ্ঞাতনামা আসামীরা অনাধিকারভাবে তার বাসার বাউন্ডারী ও একটি টিনশেট ঘর ভাঙতে শুরু করে। বসত ঘর ও বাউন্ডারীর দেওয়াল ভাঙতে প্রতিবেশী প্রিতম রায় বাধা দিলে ইলামন্ত রায় ও অজ্ঞাতনামা আসামীরা তাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারে।

এসময় প্রীতি রায় তাহার মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতে আসামীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙ্গে ফেলে এবং ভাঙ্গা মোবাইলটি নিয়ে যায়। এছাড়াও আসামীরা প্রীতি রায়ের গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, যাহার মুল্য অনুমানিক মুল্য ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের ডাক-চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে আসলে অসামীরা পরবর্তীতে দেখে নিবে, ক্ষতি করবে, চাঁদা না দিলে জমিতে থাকতে দিবে না, প্রানে মারিয়া ফেলবে বলে হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।


এ ব্যাপারে ভুক্তভোগী নিতাই দাশ বলেন, গৌরাঙ্গ মেম্বার এলাকায় একটি ত্রাস বাহিনী তৈরী করেছেন, তাদের অত্যাচারে এলাকার কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। চাঁদাবাজি, জমি দখল নিত্য দিনের ঘটনা। তিনি বলেন চাঁদার দাবিতে তারা যে, ২৭জন মালিকের ১.৫০ একর সম্পতি দখলে নিয়েছেন। বাড়ির সীমানা প্রচীর ভাঙ্গচুর করে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছেন। এলাকায় ত্রাসের সৃষ্টি করেছেন। দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


এদিকে লবনচরা থানার ওসি মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত বাদল রায়, নৃপেন মন্ডল ও অশোককে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।