যশোর অফিস।।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য শহিদুল ইসলাম দইচকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ জানান, শহিদুল ইসলাম দইচকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসছেন যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকার জনৈক আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নু। এ ঘটনায় সাংবাদিক দইচ তার বিরুদ্ধে পৃথক দুটি চাঁদাবাজি মামলা করেন। যা বর্তমান আদালতে বিচারাধীন। উক্ত মামলা তুলে নেয়ার জন্য আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নু শহিদুল ইসলাম দইচকে অব্যাহতভাবে হুমকি দিয়ে চলেছে। এ মর্মে গত ২২ জুন ২০২৪ যশোর কোতয়ালী থানায় সাংবাদিক দইচ একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১৩৬৪, ২২ জুন ২০২৪।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনে প্রতি জোর দাবি জানিয়েছেন। অপর দিকে, অনুরুপ বিবৃতিতে দৈনিক খুলনাঞ্চল’র প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান মিলটন বলেন, খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম দইচকে আলী মাহমুদ মিয়া চুন্নু একের পর এক অব্যাহত হুমিকির ঘটনা খুবই নিন্দনীয়। অনতি বিলম্বে চুন্নুর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।











































