Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

28
কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি । বৃষ্টিতে প্রকৃতি সবুজ হয়ে উঠছে নতুন করে। ভিজে আছে অর্কিড-সংগৃহীত

দুইদিন বন্ধের পর কলকাতা-খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু
বেনাপোল প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি গত রবিবার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) দুদিন চলাচল বন্ধ ছিল। আজ থেকে আবার চলাচল শুরু হলো। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে রবিবার (২৩ জুন) সকাল ১০ টা ৪০ মিনিটে বেনাপোল ষ্টেশনে পৌঁছায়। পরে বেনাপোল ষ্টেশন থেকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে সপ্তাহে দুদিন চলাচল করে। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনটি এই রুটে দুই দিন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়।প্রতিবছরই এ সময় ট্রেনটি চলাচল বন্ধ থাকে।
বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। বন্ধের পর রবিবার আবার চালু হলো। সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দুদিন এ রুটে বন্ধন ট্রেনটি চলাচল করে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। ট্রেনটি দুই দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার চালু হলো। যাত্রীরা যাতে দ্রুত গন্তব্যে যেতে পারে পুলিশ সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছে। তবে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

বাগেরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক “হেলথ ক্যাম্প”
বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশের উপকুলীয় অঞ্চল বাগেরহাটের প্রান্তিক নারী ও কিশোরী বালিকাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী “হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রবিবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে “হেলথ ক্যাম্প” এর আয়োজন করা হয়েছে।
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে উক্ত হেলথ ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশী।
নারী ও কিশোরী বালিকাদের খাদ্য ও পুষ্টি, ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, আধুনিক গর্ভনিরোধ, জরুরী গর্ভনিরোধ, যৌন ও স্ত্রীরোগ, গর্ভকালীন যত্ন ও ক্ষতিকারক অনুশীলন প্রতিরোধ ইত্যাদি বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বাগেরহাট সিভিল সার্জন এর কার্যালয়ের মেডিকেল অফিসার (বিশেষজ্ঞ চিকিৎসক) শেখ রিয়াদুজ জামান সহ রিয়া রানী পাল, কামরুন্নেছা খাতুন, প্রিয়াংকা মন্ডল ও তন্দ্রা রানী রিপা চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় দুই শতাধিক রুগী চিকিৎসা সেবা গ্রহন করেন।
উন্নয়ন সহযোগি সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামিনিস্ট ইন একশন কর্মসূচীর আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা “ওয়াদা” এর বাস্তবায়নে “বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন” প্রকল্পের অধীনে উক্ত হেলথ ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিউর রহমান ও ওয়াদা সংস্থার চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি। কর্মসূচীর সার্বিক ব্যবস্থপনা করেন ওয়াদা সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো: আল-আমিন সরদার।

ইউজিসির সাথে খুবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ২৩ জুন (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে রাজধানীর ইউজিসি ভবনের অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এপিএ টিম লিডার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এ সময় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, প্রফেসর ড. মো. জাকির হোসেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এপিএ’র ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক উপস্থিত ছিলেন।
এই কর্মসম্পাদন চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অগ্রগতির অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। অনুরূপভাবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির সাথে পৃথকভাবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে।

খুবিতে রিসার্চ প্রোপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘রিসার্চ প্রোপোজাল রাইটিং’ শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা ২৩ জুন (রবিবার) শুরু হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সময়োপযোগী এই কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. তানজিল সওগাত। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

খুলনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা
সূক্ষ্ম মাস্টারপ্ল্যান অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে

খবর বিজ্ঞপ্তি।।
সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে উল্লেখ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য উন্নত দেশ আমেরিকা, যুক্তরাজ্য বা জার্মানিতে না পাঠালে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। বিদেশে উপযুক্ত চিকিৎসার সুযোগ না দিয়ে সূক্ষ্ম মাস্টারপ্ল্যান অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে যখন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেয়া হয়েছিল, তখন তিনি কারাগারের ভেতরে হেঁটে গেছেন। কিন্তু আজ কেন তার এই ভয়ানক অবনতিশীল শারীরিক অবস্থা? এ প্রশ্নের জবাব সরকার, কারাগার ও পিজি হাসপাতাল কর্তৃপক্ষকে একদিন দিতেই হবে।
রবিবার (২৩ জুন) দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসহীন ভূমিকা রেখেছেন। সে জন্য আজ সারা দেশের মানুষ তার মুক্তি চায়, সুচিকিৎসা চায়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া একজন বর্ষীয়ান জনপ্রিয় জাতীয় নেত্রীর গুরুতর অসুস্থতা নিয়ে সরকারের টালবাহানা সম্পর্কে হুঁশিয়ার উচ্চারন করে বক্তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে কেউ রেহাই পাবেন না। জনগণের টর্নেডো আন্দোলনে ছিন্নভিন্ন হয়ে যাবেন আপনারা। আপনাদের অস্তিত্ব জনগণের মন থেকে মুছে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মো. শফিকুল আলম তুহিন, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ. রহমান, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কে এম হুমায়ন কবীর (ভিপি হুমায়ুন), হাফিজুর রহমান মনি, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, আব্দুল মান্নান খান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোজাফফর হোসেন, মনিরুজ্জামান মন্টু, একরামুল কবীর মিল্টন, শেখ জামাল উদ্দিন, মো. হাফিজুর রহমান, আফসার উদ্দিন, কাজী শাহ নেওয়াজ নিরু, মো. জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শেখ সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল্লাহেল কাফি সখা, আব্দুল আজিজ সুমন, কৃষক দলের মোল্লা কবির হোসেন, তাঁতী দলের মাহমুদ আলম লোটাস, জাসাসের নুর ইসলাম বাচ্চু, আজাদ আমিন, কাজী জলিল, মহিলা দলের এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, সেতারা সুলতানা, আনজিরা খাতুন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, আঞ্চলিক শ্রমিক দলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ,আলমগীর হোসেন তালুকদার প্রমূখ।

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সিটি মেয়র
আওয়ামী লীগের সৃষ্টি অসহায়, বঞ্চিত, বাঙালির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে

খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগের সৃষ্টি অসহায়, বঞ্চিত, বাঙালির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে। এ দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, গণতন্ত্র থেকে উন্নয়ন সবকিছুই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের যা কিছু অর্জন সকল কিছুই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের হাতে যখনই দেশ পরিচালনার ভার এসেছে তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের সমকক্ষ বা সমান দাবিদার কোনো রাজনৈতিক দল এই মূহুর্তে বাংলাদেশে নেই। এক কথায় আন্দোলন-সংগ্রাম ও জনকল্যাণে পরিক্ষিত আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক দল এখনও সৃষ্টি হয়নি। দেশ পরিচালনাতেও আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। এক কথায় বলতে গেলে আওয়ামী লীগের হাতেই নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। যতদিন আওয়ামী লীগ সরকারের হাতে থাকবে দেশ, উন্নয়ন আর অগ্রগতিতে এগিয়ে যাবে বাংলাদেশ’। সঠিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেই সম্ভব, অন্য কোনো দলের পক্ষে নয়। এই ভাবনা থেকেই বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি দেশবাসীর এত ভালোবাসা, এত আবেগ। দেশের যত বড় বড় অর্জন রয়েছে তা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই অর্জিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরক জয়ন্তী) উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় এসমেয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. আইয়ুব আলী মুন্সি, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, নুর মোহাম্মদ শেখ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এ্যাড. ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইযুব আলী, মঈনুল ইসলাম নাসিম, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, মো. আব্দুর রশীদ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, নজরুল ইসলাম তালুকদার, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, শেখ এশারুল হক, শেখ মো. রুহুল আমিন, আব্দুল হালিম সরদার, আতাউর রহমান শিকদার রাজু, অহিদুল ইসলাম পলাশ, মুন্সি মো. সেলিম হোসেন, মীর মো. লিটন, মুন্সি মোতালেব মিয়া, ইউসুফ আলী খান, তকদীরে এলাহী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শেখ শামীম আহমেদ পলাশ, নাসরিন আখতার, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিরর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, জেসমিন সুলতানা শম্পা, পারভিন ইলিয়াছ, নুর জাহান রুমি, নাছরিন ইসলাম তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, শওকাত হোসেন, কবির পাঠান, ইয়াছিন আরাফাত, শাকিল আহমেদ, মো. আমির হোসেন, মো. মোক্তার হোসেন, মো. আকবর আলী খান, তোতা মিয়া ব্যাপারী, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, মো. জিলহাজ¦ হাওলাদার, মো. আমিরুল ইসলাম বাবু, মো. ইদ্রিস আলী, জব্বার আলী হীরা, বায়েজিদ সীনা, মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী “হীরক জয়ন্তী” উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর ৪ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ৭৫ পাউন্ডের কেককাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়।

পুলিশে আরও রদবদল, এক অতিরিক্ত আইজিপি ও ৯ ডিআইজি বদলি
ঢাকা অফিস
পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এক দিনেই ৩টি পৃথক প্রজ্ঞাপনে ৪০ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে এক প্রজ্ঞাপনে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও ৯ ডিআইজিকে বদলির বিষয় জানানো হয়।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ প্রজ্ঞাপন।

উপসচিব সারাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তার মধ্যে- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেরা কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদরদপ্তরে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদরদপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদরদপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদরদপ্তরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান
ঢাকা অফিস
সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে ১১ জুন আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন বিকাল হতে আগামী ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালে ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভাল ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাজ্য থেকেও গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যস্থ কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।

তার সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ০৮ জুন ২০১০ পর্যন্ত ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এসময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে তিনি ২৭ জুলাই ২০১১ থেকে ১১ নভেম্বর ২০১৩ পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জিওসি হিসেবে ২ এপ্রিল ২০১৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড ২০১৪, ২০১৫ ও ২০১৬ এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) এ ভূষিত হন।

স্টাফ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) এবং সেনাসদরে বিভিন্ন পদবী ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি (জেএনএ), স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস ও বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং (বিপসট) এ অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবীর দেশী-বিদেশী সেনাসদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন।

যশোরের এডিসি রেখার দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
যশোর অফিস
যশোরের এডিসি (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রেখা ও অভিযোগকারীদের উপস্থিত থাকতে চিঠি ইস্যু করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফিরোজ শাহ।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও কেশবপুর ভালুকঘর ফাজিল মাদ্রাসার সভাপতি খালেদা খাতুন রেখার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন একই মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা, নির্বাচিত অভিভাবক সদস্য হায়দার আলী, মানজুরুল ইসলাম ও মাদ্রসার তৃতীয় শ্রেণির কর্মচারী আব্দুল্লাহ আল মাহফুজ।

তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ তছরুপ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে খালেদা খাতুন রেখার দাপ্তরিক মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

সরবরাহ কমায় কাঁঠালের দাম চড়া
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
কাঁঠাল উৎপাদনের জন্য দেশজুড়ে খ্যাতি রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার। এ উপজেলার হাটে চলতি মৌসুমে কাঁঠাল বিক্রি হচ্ছে চড়া দামে। এ জন্য ব্যবসায়ীরা সরবরাহ কম হওয়াকে দায়ী করছেন। তারা জানিয়েছেন, আগের মৌসুমেই প্রতি শ কাঁঠাল বিক্রি হয়েছে ৮ হাজার থেকে ১০ হাজার টাকায়। এবার তা বেড়ে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকায় দাঁড়িয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে গতকাল শনিবার শৈলকুপা হাটে কাঁঠাল কিনতে এসেছিলেন বাদল খান। তিনি প্রতিবছর কাঁঠালের মৌসুমে এখান থেকে কিনে পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় সরবরাহ করেন। আগের মৌসুমে যে মানের প্রতি শ কাঁঠাল ৮ হাজার থেকে ১০ হাজার টাকায় কিনেছেন, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকায়। তাঁর ভাষ্য, এবার বাজারে কাঁঠালের সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। ফলে দাম বেড়ে গেছে।

পায়রা বন্দর থেকে আসা ব্যাপারী হেলাল গাজী বলেন, এবার কাঁঠালের দাম অনেক বেশি। গত মৌসুমে যে দর ছিল ৮ হাজার থেকে ১০ হাজার টাকা, এবার তা ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকায় কিনতে হচ্ছে।
শৈলকুপা হাটের ইজারাদার আরিফ শেখ জানান, পাইকারি বাজারে এবার কাঁঠালের সরবরাহ অর্ধেকেরও কম। ফলে দাম বেড়ে গেছে। অন্যবার মৌসুমে প্রতি হাটে ৮ থেকে ১০ ট্রাক কাঁঠাল নানা জেলায় গেছে। এবার তা নেমে এসেছে চার থেকে পাঁচ ট্রাকে। প্রচণ্ড তাপদাহে অপরিপক্ব অবস্থায় অনেক কাঁঠাল ঝরে গেছে। এর প্রভাবে সরবরাহ কমে এসেছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মারফোত হোসেন জানান, শৈলকুপার প্রতি বাড়িতেই কাঁঠালের চারা রোপণের ঐতিহ্য রয়েছে। উপজেলার ১২০ হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয় বলে তাঁর ধারণা।

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুস সালামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২২ জুন) রাত ৯টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে আজিজুল উলম কওমী মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাওলানা আব্দুস সালাম ওই মাসরাসার শিক্ষক এবং একই উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি। এরপরই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখায়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বেশ কিছুদিন আগে ভয়ভীতি দেখিয়ে গভীর রাতে তাকে মাদরাসার শৌচাগারের আশপাশে নিয়ে খারাপ কাজ করেন হুজুর। প্রায় ৭-৮ দিন তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে এমন করেছেন। সবশেষ ঈদুল আজহা উপলক্ষে মাদরাসা ছুটির আগে করেছে। পরে বাবা-মাকে জানায় সে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ঈদের ছুটির পর ছেলে মাদরাসায় যেতে চাচ্ছিল না। পরে চাপ দিলে ছেলে ভয়ে সব কিছু খুলে বলে। এরপরই বিষয়টি জানাজানি হয়।

এদিকে ঘটনাটি জানার পর শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মাদরাসায় আসেন। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুস সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেয়।
বেহালা ইউপি চেয়ারম্যান মোখলেচুর রহমান শিলন বলেন, ঘটনাটি আসলেই নেক্কারজনক। এমন ঘটনার কঠিন বিচার হওয়া দরকার।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার আছে।

হাসপাতালের লিফট অচল, কাঁধে করে রোগী পরিবহন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুটি লিফটের মধ্যে একটি লিফট দীর্ঘদিন যাবত অচল অবস্থায় রয়েছে। এরমধ্যে সচল লিফটিও শনিবার (২২ জুন) সকাল থেকে অকার্যকর হয়ে পড়ে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগী, স্বজন ও চিকিৎকসহ স্টাফদের।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একটি লিফট বন্ধ থাকায় অপর লিফটের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ কারণেই সকাল থেকে অকার্যকর হয়ে পড়ে। তবে লিফটটি বিকেলে মেরামত করা হয়েছে।
সকালে সরেজমিনে দেখা যায়, স্বজনরা তাদের রোগীদের কোলে নিয়ে সিঁড়ি বেয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় নিয়ে যাচ্ছেন। রোগীর বয়োবৃদ্ধ স্বজনদের সিঁড়ি বেয়ে উঠতেও খুব কষ্ট হচ্ছে। আবার ট্রলি না পাওয়ার কারণে জটিল রোগীকে তার স্বজনরা পাজাকোলা কিংবা ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন।

আব্বাস আলী নামে এক রোগীর স্বজন বলেন, আমার এক রোগী পঞ্চম তলায় চিকিৎসাধীন। এসে দেখি লিফট বন্ধ হয়ে আছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পলি খাতুন নামে এক রোগীর স্বজন বলেন, আমার মা চায়না খাতুন পঞ্চম তলায় চিকিৎসাধীন। দিনে খাবার, ওষুধসহ ১০-১৫ বার উঠতে নামতে হচ্ছে। এতে প্রচুর বেগ পেতে হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, রোগী ও স্বজনদের অতিরিক্ত চাপের কারণে একটি লিফট অকার্যকর হয়ে পড়েছে। আরেকটি কয়েকদিন যাবত বন্ধ আছে। তবে সকালে অকার্যকর হলেও বিকেলের মধ্যে চালু করা হয়েছে।

কেন্দ্রীয় বিএমএ নির্বাচন
চিকিৎসকদের স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি ডা. বাহার-তুষার পরিষদের

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিকে দুর্বল ও অকার্যকর আখ্যা দিয়ে এবার খুলনা থেকেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচন করতে চান ডা. শেখ বাহারুল আলম। তার পরিষদে মহাসচিব হিসেবে লড়বেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নুর তুষার।

শনিবার (২২ জুন) দুপুর ১২টায় খুলনা বিএমএ অডিটোরিয়ামে ডা. বাহার-ডা. তুষার পরিষদ হিসেবে নির্বাচন করার ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বাহারুল আলম। তিনি অভিযোগ করে বলেন, প্রতি তিন বছর পর পর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু গত ৭ বছরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই সময়ের মধ্যে পেশাজীবীদের ওই সংগঠনটিকে দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন বর্তমান বিএমএর নেতারা। সেখানে চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো দাবি কখনো পূরণ হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংগঠন হয়েও বিএমএ আজ দুর্বল। অথচ এটা হওয়ার কথা ছিল না। ‘ধ্রপদী বিএমএ’ একসময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলে চিকিৎসকদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করার কৃতিত্ব অর্জন করেছিল। ধ্রপদী বিএমএ হলে অতীতের ন্যায় একদিকে রোগী-চিকিৎসক চিকিৎসার পরিবেশ ও নিরাপত্তা পাবে, অন্যদিকে সামাজিক সম্মান ও ভদ্রোচিত আয়ের নিশ্চয়তা পাবে চিকিৎসকরা।

বাহারুল আলম আরও বলেন, বর্তমান বিএমএ হওয়ার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রক এবং স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী পরামর্শক। তা না হওয়ার কারণে রাষ্ট্রের অবহেলা ও দলীয় লেজুড়বৃত্তি বর্তমান বিএমএ কে দুর্বল সংগঠনে রূপান্তর করেছে। সংগঠন এখন আর চিকিৎসকদের হয়ে কথা বলতে পারছে না।

চিকিৎসক আব্দুন নূর তুষার বলেন, গত ২০-২৫ বছর ধরে বিএমএতে খুব বেশি নেতৃত্বের পরিবর্তন হয়েছে এমন নয়। ধারাবাহিতভাবে ঘুরিয়ে ফিরিয়ে গুটিকয়েক লোকই সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতা হয়েছেন। অনেক দিন নতুন নেতৃত্বে উত্থান দেখেনি বিএমএ। বর্তমানে যারা নেতৃত্বে আছেন তারা চিকিৎসকদের জন্য কোনো ভালো প্রতিশ্রুতি দিয়ে নেতা হয়েছেন এমন নয়, তারা মূলত তাদের রাজনৈতিক পরিচয় ও বিএমএর মধ্যে থাকা রাজনৈতিক উপদল ভিত্তিক নির্বাচন করেছেন।

তিনি বলেন, এ কারণে বিএমএ ধীরে ধীরে অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে। এ অকার্যকর সংগঠনটিকে চিকিৎসকদের দাবি পূরণের সংগঠনে পরিণত করতে এবারের নির্বাচনে অংশ নিচ্ছি আমরা।

খুলনার বিএমএ ও স্বাচিপের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা বিএমএ কেন্দ্রীয় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্দেশনা অনুযায়ী চলবে। ডা. বাহার নির্বাচন করবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এতে খুলনার সাধারণ চিকিৎসকদের কোনো আগ্রহ নেই।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের র্যালি
খবর বিজ্ঞপ্তি
শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গৌরবময় পথচলার ৭৫ বছরে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় খুলনা দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। মাল্যদান শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে একটি র্যালি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতৃবৃন্দ খুলনা জেলা আওয়ামী লীগের শোভাযাত্রায় অংশ গ্রহণ করে । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ আব্দুল মান্নান শেখ, আবু সালেহ বাবু, সুরজিৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, গাজী কামরুল ইসলাম, এড. শেখ ইকবাল মোর্শেদ, মোঃ সিরাজুল ইসলাম, শেখ হেলাল বাবু, মোঃ ওবায়দুর রহমান, মোঃ কামরুল হাসান বাপ্পী, স্বপন কুমার রায়, জি এম তৈয়বুর রহমান, ইমরান হোসেন যুবরাজ, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, নিপা লস্কর, মোঃ হুমায়ুন কবির, রাজীব দাস টাল্টু, মোঃ ইদ্রিস আলী, খান ফরহাদুজ্জামান সুমন, প্রভাষক এম এম ইমরান, হোসেন স ম কবিরুল ইসলাম, মোঃ মাসকুদুল আলম মামুন, মেহেদী আনাম রঞ্জু, শিশির বর, সুজল সেন, সোহাগ জোমাদ্দার, গাজী ফাহিম আহমেদ সাগর, এড. দুর্গা বাউল, মোহন গাইন টমাস প্রমুখ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

পাইকগাছায় আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
পাইকগাছায় র্যালি,কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।সভায় উপস্হিত ছিলেন,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু,সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,যুগ্ম-সাধারন সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস,জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল ইসলাম,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল,কাজল কান্তি বিশ্বাস, কে,এম আরিফুজ্জামান তুহিন,শেখ জিয়াদুল ইসলাম জিয়া,শাহজাদা মোঃ আবু ইলিয়াস,সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার,রুহুল আমিন বিশ্বাস,আ’লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন,এস এম শামসুর রহমান,জি,এম ইকরামুল ইসলাম,এ্যাড. শেখ আব্দুর রশিদ,সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম এবং নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান অনিতা রানী মন্ডল সহ শেখ জুলি ও ফাতিমা-তুজ-জোহরা রুপা প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

পাইকগাছায় ভেড়া চুরির ঘটনায় গ্রেফতার ১: ভেড়া উদ্ধার
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় ভেড়া চুরির ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে।এ ঘটনায় ভেড়া মালিক সবুরন বিবি বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। ঘটনাটি রবিবার সকালে উপজেলার গড়ইখালী ইউনিয়নে। আটক ব্যক্তিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আহাদ আহম্মেদ জানান,উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ইলিয়াস গাজীর স্ত্রী সবুরন বিবি ভেড়া মাঠে চরাতে দেয়। কিন্তু শনিবার রাতে ভেড়াটি বাড়ীতে না আসায় তারা খুজতে থাকে। এক পর্যায়ে তারা সংবাদ পায় পার্শ্ববর্তী জামাল গাজী(৭০) ও তার ছেলে জুলফিক্কার গাজী(৩৫) দুটি ভেড়া চাঁদখালী পশু হাটে বিক্রি করতে নিয়ে গেছে। তারই সুত্র ধরে রোববার সকালে চাঁদখালী বাজার থেকে ভেড়া সহ জামাল গাজীকে আটক করা হয় এবং ছেলে জুলফিক্কার গাজী পালিয়ে যায়। পরে পুলিশ কে জানালে সহকারি উপ-পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন অভিযুক্ত জামাল গাজী কে আটক করে ভেড়াটি উদ্ধার করে। এ ঘটনায় ভেড়া মালিক সবুরন বিবি জুলফিক্কার গাজী ও জামাল গাজী কে আসামী করে থানায় মামলা করেছে। এদিকে জামাল গাজী জানান,আমার বাড়ীর একটি ভেড়া হারিয়ে যায়। পরে সেটি আমার বাড়ীতে ফিরে আসে। সেকারনে এটি আমার ভেড়া চিনতে পেরে বিক্রি করেছি। কিন্তু যারা ভেড়ার দাবি করছে তারা তাদের ভেড়ার প্রমান দিতে ব্যর্থ হয়েছে।আর পূর্বশত্রুতার জের আমার ও আমার ছেলে কে পরিকল্পিতভাবে ফাসানো হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,ভেড়া চুরি করে বিক্রিকালে একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যজন কে গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য র্যালী
খবর বিজ্ঞপ্তি
২৩ জুন উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জুবলী উৎসবমুখর পরিবেশে পালন উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ৮টায় আজম খান কমার্স কলেজে প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের র্যালীর সাথে যোগ হয়। পরে র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
র্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, মোঃ রাজীব হোসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান, গোলাম রাব্বানী মামুন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আসাদুল ইসলাম সানি, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, সাইদুর রহমান মফিজ, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, আবিদ আল হাসান, হামিদা বেগম, তানভির ইসলাম সাব্বির, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, রেয়াজাদ হোসেন জন, মোঃ বুলবুল আহমেদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, শেখ রায়হান উদ্দিন, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ শফিকুল ইসলাম অভি, আতিকুর রহমান সোহাগ, ফাহিদ হোসেন ঐশ্বর্য, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, শহিদুল ইসলাম, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, মোঃ শামীম, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, পিয়াস ভূঁইয়া, রওশন আনির্জী অন্তু, মোঃ শওকত, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন, মোঃ সুমন, তারিফুল ইসলাম তারিফ, মোঃ মাহফুজুল আলম সুমন, মোঃ জাহাঙ্গীর হোসেন, দেবদাশ বিশ্বাস, কমল বিশ্বাস, মোঃ আবু হেনা, মোঃ হানিফ শেখ, মোঃ আলী সোহাগ, মোঃ জাকারিয়া শেখ, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব নীল, সাজাহান শিকদার, শেখ সাহিদ, জুবায়ের হোসেন জনি, রাজিব মোল্লা, মোঃ শামিম মুন্সি, শেখ আনিস, মোঃ রাজু, আকরাম হোসেন, সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিতে খুলনার পেশাজীবি সাংবাদিক সুরক্ষা মঞ্চের উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে দেশের কিছু ক্ষমতাধর বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের বিপুল ও অস্বাভাবিক সম্পদের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়, দায়িত্বশীল সাংবাদিকরা প্রাপ্ত তথ্য, দলিল যাচাই বাছাই করে, প্রমাণযোগ্য বিষয়গুলোই প্রকাশ করেছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এ সকল সংবাদ প্রকাশের পর কোন কোন নেতা এবং কোন কোন সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে আমরা মনে করি। বিবৃতিতে আরো বলা হয়, সরকারি বিবৃতি, ভাষ্য, ওয়েব সাইটে প্রকাশিত তথ্য বা সাংবাদিক সম্মেলনে পাওয়া সব তথ্যই গুরুত্বপূর্ণ। এই তথ্য থেকেই সাংবাদিকরা সংবাদ তৈরি করেন। কিন্তু সাংবাদিকদের বড় কাজটি হচ্ছে প্রভাবশালীরা যে তথ্য গোপন রাখতে চান তা অনুসন্ধান করে বের করা এবং পেশাদারিত্বের সঙ্গে জনগণকে বিস্তারিত জানানো। আশার কথা, ইতোমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যে সকল সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব সংবাদে উল্লেখ হওয়া সকল বিষয় প্রমাণ করা এবং যাদের নামে সংবাদ প্রকাশ হয়েছে তাদের কাজ হচ্ছে প্রকাশিত তথ্যগুলো সঠিক নয় তা প্রমাণ করা। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট মহলের দায়িত্ব প্রকাশিত তথ্য নিয়ে তদন্ত করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা। এ সকল বিষয় নিয়ে পারস্পরিক দোষারোপ করা কোন শোভনীয় কাজ নয়। তারপরও কেউ সংক্ষুদ্ধ হলে প্রেস কাউন্সিলে যেতে পারেন। কোন কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি তার ব্যক্তিগত বিষয়, কোন বাহিনীর বিষয় নয় বলে মনে করেন নেতৃবৃন্দ। বিবৃতিতে শত হুমকি ও ধমকের মুখেও প্রামাণিক তথ্যের ভিত্তিতে সংবাদিক সমাজকে তাদের পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। এছাড়া সংশিষ্ট সকল মহল স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয় এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান করে নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার অধিকার সংবিধানেই স্বীকৃত।
বিবৃতিদাতারা হলেন ‘পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনা’র আহবায়ক এস এম হাবিব, যুগ্ম আহবায়ক খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এস এম জাহিদ হোসেন, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু হেনা মোস্তফা জামাল পপলু, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, খুলনা টিভি ক্যামেরা এসোসিয়েশনের আহবায়ক নেয়ামুল হোসেন কচি. খুলনা কোর্ট রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ জলিল, সদস্য সচিব বিএফইউজের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লাসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের র্যালি
খবর বিজ্ঞপ্তি
শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গৌরবময় পথচলার ৭৫ বছরে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় খুলনা দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। মাল্যদান শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে একটি র্যালি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতৃবৃন্দ খুলনা জেলা আওয়ামী লীগের শোভাযাত্রায় অংশ গ্রহণ করে । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, এস এম আসাদুজ্জামান নূর, মোঃ আব্দুল মান্নান শেখ, আবু সালেহ বাবু, সুরজিৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, গাজী কামরুল ইসলাম, এড. শেখ ইকবাল মোর্শেদ, মোঃ সিরাজুল ইসলাম, শেখ হেলাল বাবু, মোঃ ওবায়দুর রহমান, মোঃ কামরুল হাসান বাপ্পী, স্বপন কুমার রায়, জি এম তৈয়বুর রহমান, ইমরান হোসেন যুবরাজ, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, নিপা লস্কর, মোঃ হুমায়ুন কবির, রাজীব দাস টাল্টু, মোঃ ইদ্রিস আলী, খান ফরহাদুজ্জামান সুমন, প্রভাষক এম এম ইমরান, হোসেন স ম কবিরুল ইসলাম, মোঃ মাসকুদুল আলম মামুন, মেহেদী আনাম রঞ্জু, শিশির বর, সুজল সেন, সোহাগ জোমাদ্দার, গাজী ফাহিম আহমেদ সাগর, এড. দুর্গা বাউল, মোহন গাইন টমাস প্রমুখ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।#

ফকিরহাটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধুসহ সকল প্রায়ত নেতাদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও আওয়ামী লীগ এক, অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি দেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন– সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলে রয়েছে জনগণের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব। আওয়ামী লীগের শুভ জন্মদিন ঐতিহাসিক ২৩ জুন অঙ্কুরিত হয়েছিল ‘স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নসূত্র’। আওয়ামী লীগের লক্ষ্য– দেশকে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা। ৭৫ বছরে দেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সাফল্যের জয়গানে মুখরিত। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতের নির্মাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহীদ সুজা, বীরমুক্তিযোদ্ধা সুবীর মিত্র, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মোঃ কওসার আলী ফকির, এ্যাডঃ হীটলার হোলদার, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ইমরান হোসেন লিটু, কোষাধক্ষ শেখ সরোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নির্মাল দাস, ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ ইউনুস আলী শেখ, আনন্দ কুমার দাশ, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা, আসপিয়ার হোসেন মোড়ল, বিশ^াস সাইফুল ইসলাম, মোড়ল জাহিদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা শেখ হারুনার রশিদ, শ্রমিকলীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, শেখ আছাবুর রহমান, ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার দাশ ও শেখ শরিফুল ইসলাম শরিফ সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় সৈয়দমহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ জামির আলী (৫০) উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৩ জুন) বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পাম্প থেকে বের হলে খুলনাগামী গ্রীন লাইন নামে একটি পরিবহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরত্বর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পরিরবহনটি পালিয়ে যায়। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখাইে তার মৃত্যু হয়। #

ইন্দুরকানীতে দু-গ্রুপে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের ইন্দুরকানীতে পৃথক পৃথব ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় আ”লীগের সহ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, কৃষকলীগের সভাপতি রুহুল আমিন বাগা,মহিলালীগের সভানেত্রী দিলরুবা মিলন নাহার, জেপি নেতা কাওছার আহমেদ, ইউনিয়ন আ’লীগের নেতা ইয়াকুব আলী হাওলাদার, যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক শাহীন গাজী, প্রমুখ । অপর পক্ষে পুরাতন আ”লীগ অফিসের সামনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ”লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলালের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আনন্দ র্যালী, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আ”লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু, সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, যুবলীগের সহ সভাপতি মেহেদি হাসান রিপন, আবু বক্কর সিদ্দিক লাভলু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কপিলমুনিতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের কারণে আস্থা হারাচ্ছেন গ্রাহকেরা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল করায়, এলাকার গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে, ফলে পল্লী বিদ্যুতের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। ভুইফোঁড় এমন বিল যেন সকল গ্রাহকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগে প্রকাশ, মে মাসের বিদ্যুৎ বিলে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে কোন কোন মিটারে দ্বিগুন করা হয়েছে, আবার কোন কোন মিটারে প্রায় ৩ গুণ করা হয়েছে। গ্রাহকদের অভিযোগ একই পরিমান বিদ্যুৎ ব্যবহার করা হলেও অন্যান্য মাসের চেয়ে বিলে অনেক ব্যাবধান তারা মেনে নিতে পারছেন না। কপিলমুনি অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেও সুফল আসেনি, ফলে দ্রব্যমূল্যের এই বাজারে বিদ্যুতের বাড়তি বিল যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। অনুপায় হয়ে তারা পকেট থেকে সেই বাড়তি বিল পরিশোধ করে পার পেয়েছেন। ফলে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর অসন্তোষ। নগরশ্রীরামপুর গ্রামের এস্কেন্দার খোকন বলেন, এপ্রিল মাসে তার মিটারে বিল হয়েছিল ৩৮৭ টাকা, আর মে মাসে বিল হয়েছে ৯৮৩ টাকা। তিনি বলেন, এপ্রিল আর মে মাসের বিল ব্যাবধান অনেক। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইচ্ছেমত বিল করে দিল আর সেই বিল আমাদের গুনতে হচ্ছে। এম ডি আব্দুল হান্নান বলেন, তার মিটারে এপ্রিল মাসে বিল হয়েছিল ৬৯৬ টাকা, আর মে মাসে বিল হয়েছে ১৮৯৬ টাকা। এনামুল আহম্মেদ বলেন, তার মিটারে প্রতি মাসে ৫শ থেকে ৬শ টাকার ভিতরে বিল হয় আর মে মাসে ১২৬৯ টাকা হয়েছে। মামুদকাটী গ্রামের ভীম দে বলেন, এপ্রিলে তার মিটারে বিল হয়েছিল ৪৯০ টাকা, আর মে মাসে বিল হয়েছে ১৩০৭ টাকা। কপিলমুনির শেখ আব্দুল আলীম বলেন, তার মিটারে এপ্রিলে বিল হয়েছিল ১,১০০ টাকা, আর মে মাসে বিল হয়েছে ২,৪৭৫ টাকা। কপিলমুনির নাছিরপুর গ্রামের শেখ সুজাউল আলমের মিটারে এপ্রিল মাসে বিল হয়েছিল ১৯৬ টাকা আর মে মাসে বিল হয়েছে ৪,৫১৬ টাকা।
এবিষয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, মে মাসে প্রচন্ড গরম ছিল, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎও দিয়েছি যার ফলে বিল বেশি হতে পারে।

কেসিসিকে দুর্নীতি মুক্ত রাখতে চাই : মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসিকে একটি সেবামূলক সংস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন, যে কোন মূল্যে এ সংস্থাটিকে দুর্নীতি মুক্ত রাখতে চাই। এ জন্য সকল কর্মকর্তা কর্মচারীকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। তা সত্ত্বেও যারা অসৎ উপায়ে আয় করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। কর্মকর্তা-কর্মচারীরা সততার সাথে কাজ করলে দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথের নিশানা পাবে বলে সিটি মেয়র মন্তব্য করেন।

সিটি মেয়র রবিবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও সেবার মানবৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক টেকসই ও বাসযোগ্য খুলনা মহানগরী গড়ে তোলার লক্ষ্যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরেন ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস। কেসিসি’র কর্মকর্তাসহ ওয়ার্ড সচিবগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত ধূমপান বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আলোকে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী কেসিসি’র পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ধূমপান জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপায়ীগণ এক সময়ে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। সে কারণে ধূমপান বিরোধী জনসচেতনতা বৃদ্ধি করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রকাশ্যে ধূমপায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিটি মেয়র সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে ধূমপান বিরোধী সমাবেশে কেসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তালায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)ঃ
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মিলন রায় প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালী শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে কেঁক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এসময় উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।