Home আলোচিত সংবাদ নর্তকীর নাম থেকে যেভাবে ‘আম্রপালি’ আমের নামকরণ

নর্তকীর নাম থেকে যেভাবে ‘আম্রপালি’ আমের নামকরণ

123


খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশের বাজারে সাধারণত এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায়। তবে পাকা আম বাজারে উঠতে শুরু করে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই, যা চলে একদম আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চলছে ভরপুর আমের মৌসুম, বিভিন্ন আম আসছে বাজারে এর মধ্য একটা অত্যন্ত সুস্বাদু আম হচ্ছে আম্রপালি। কিন্তু এই আমের নাম কেন আম্রপালি?

কৃষিবিদ ও ইতিহাসবিদদের মতে, প্রাচীন ভারতের এক নর্তকীর নাম ছিল আম্রপালি। তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি।

ইতিহাস বলছে, আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন ভারতে বৈশালি নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজ উদ্যানের আম্রতলায় এক শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। সে শিশুকে বড় করার দায়িত্ব দেয়া হয় উদ্যানের রক্ষককে। আম্রতলায় কুড়িয়ে পাওয়া শিশুর নাম হয় আম্বপালি বা অম্বিকা। সংস্কৃতিতে আম্র আর প্রাচীন পালি ভাষায় আমকে বলা হত আম্ব। যার মানে পল্লব বা পাতা। অর্থাৎ আমগাছের নবীন পাতা।

বড় হয়ে আম্বপালি বা অম্বিকা বা আম্রপালি অপরূপা সুন্দরী নারীতে পরিণত হন। সেইসঙ্গে হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকী। তার রূপে-নাচে সে সময় মুগ্ধ ছিলেন সবাই। তাকে নিয়ে সে সময় বেশ দ্বন্দ্ব-সংঘাতও সৃষ্টি হয়। ঘটনার পরিক্রমায় একসময় তাকে বৈশালির নগরবধূ ঘোষণা করা হয়। আম্রপালি সে সময় ৫টি শর্ত রাখেন-

১. নগরের সবচেয়ে সুন্দর ঘরটি হবে তার।
২. প্রতি রাতের জন্য মূল্য পাঁচশত স্বর্ণমুদ্রা।
৩. একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবে।
৪. শত্রু বা কোন অপরাধীর সন্ধানে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে।
৫. কে এলেন আর কে গেলেন. এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না।

এরপর অবশ্য আম্রপালি তার জীবনের শেষ দিনগুলো গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন বলে জানা যায়। আর এই আম্রপালির নামে ১৯৭৮ সালে ভারতের আম গবেষকরা দশোহরি ও নিলাম এই দুই আমের মধ্যে সংকরায়ণের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালি।

আম্রপালি আমের খোসা মসৃণ বা তেলতেলে। আম্রপালি নিচের দিকে খানিকটা সুচালো এবং উপরে একটু গোলাকৃতির হয় ছোট থেকে মাঝারি আকারের পাকা আম হলুদাভ সবুজ। শাঁস কমলা ও অনেক মিষ্টি। পাকা আম্রপালি আম বেশ কয়েক দিন ঘরে রাখা যায়। ২০ জুনের পর থেকে ভালোভাবে পাকা আম্রপালি আম পাওয়া যায়।