Home খেলাধুলা ঝড় তোলা রোহিতকে ফেরালেন সাকিব

ঝড় তোলা রোহিতকে ফেরালেন সাকিব

23


স্পোর্টস ডেস্ক

ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলি ঝড় তোলেন। অবশেষে এই ঝড় থামান সাকিব আল হাসান। চতুর্থ ওভারে এই তারকার বল তুলে মারতে গিয়ে জাকের আলীর কাছে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। রোহিত ১১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৩ রান করেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪২ রান করেছেগ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠলেও প্রথম ম্যাচে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি টাইগারদের। আজ টিকে থাকার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছিল। তবে ভারত আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয় নিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। দলের সহ-অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদের জায়গায় ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অপরিবর্তিত ভারত একাদশ: ভারত একাদশ বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।