দৌলতপুর থানা বিএনপির সভা অনুষ্ঠিত
।। খবর বিজ্ঞপ্তি।।
শনিবার (২২ জুন) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপির বিএনপির সভা আহবায়ক মুরশিদ কামালের সভাপতিত্বে সদস্য সচিব শেখ ইমাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেখ আনসার আলী, নুর ইসলাম বাচ্চু, নেহিবুল হাসান, মতলেবুর রহমান মিতুল, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, খবির উদ্দিন, মাজেদ হাওলাদার, পারভেজ ইসলাম, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, আয়ুব আলী, মাসুদ রানা ডাবলু, রকিবুল ইসলাম মিঠু, কাজী মনিরুল ইসলাম, শামীম আজাদ মিল, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম সানি, বেল্লাল হোসেন, মোক্তার হোসেন, ওয়াহিদুজ্জামান, গোলাম নবী, এলেম হাওলাদার, আব্দুল লতিফ প্রমুখ। সভায় দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে থানা বিএনপি এবং ওয়ার্ড ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করে দলকে গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়ে।
চিতলমারীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পক্ষে শিক্ষার্থী অভিভাবকদের সংবাদ সম্মেলন
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকদের একাংশ। গতকাল বিকাল ৫ টায় হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি গাজী আবজাল হোসেনের বাড়িতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনের আয়োজক সংশ্লিষ্টরা জানান, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি গাজী আবজাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ সার্বিক দিক থেকে বিদ্যালয়ের উন্নয়ন সাধিত হয়েছে। সর্বশেষ ২০২১ সালের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে এলাকার প্রভাবশালী একটি মহলকে পরাজিত করে গাজী আবজাল হোসেন সভাপতি নির্বাচিত হন। সাফল্যজনক ভাবে দুই বছর অতিবাহিত হওয়ায় পুনরায় নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠন করার জন্য এডহক কমিটি গঠন করা হয়। এই এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিধিমোতাবেক নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষে গত ১৫ মে দৈনিক কালান্তর পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশিত হয়, একইসাথে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে উক্ত তফসিল পাঠ করে শোনানো হয়। ঘোষণাকৃত তফসিল মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে একজন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয় এবং বিধিমোতাবেক যাচাই-বাছাই শেষে উক্ত ৫ জন প্রার্থীকেই বৈধ বলে ঘোষণা করা হয়। একইসাথে গত ৮ ই জুন নির্বাচনের নির্ধারিত দিনে প্রতিপদে মাত্র একজন প্রার্থী থাকায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক উক্ত ৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা করেণ। চলতি মাসের ১২ জুন বিজয়ী ৫ জন অভিভাবক সদস্য চিন্ময় মণ্ডল, আতিয়ার রসুল শেষ, সাইদুর রহমান গাজী, সেকেন্দার মুন্সী, সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী মণ্ডল, দাতা সদস্য গাজী আবজাল হোসেন ও শিক্ষক প্রতিনিধি ব্রজেন্দ্রনাথ বৈরাগী, বিপুল কুমার রায় এবং খুকু রানী সাহাসহ মোট ৯ জন সদস্য সর্বসম্মতিক্রমে বনলতা গাজীকে সভাপতি হিসেবে মনোনিত করেণ।
সংবাদ সম্মেলনের আয়োজকরা আরো জানান, বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য এলাকার একটি প্রভাবশালী কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশেন করে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করার জন্য বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করিয়েছেন। একই সাথে বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রীকে বিভিন্ন ভাবে হয়রানির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এই ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ব্যাপারে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক জানান, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নির্ধারিত তফসিল ও বিধি মোতাবেক অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক শ্রেণির প্রতিনিধির ৫ টি পদেই একক প্রার্থী থাকায় তারা প্রত্যেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অভিভাক শ্রেণির সকল সদস্য , তিন জন শিক্ষক প্রতিনিধি ও একজন দাতা সদস্য মোট ৯ জনের মধ্যে নয় জনেরই যৌথ সম্মতিক্রমে উক্ত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বনলতা গাজীকে মনোনিত করা হয়।
সাতক্ষীরা তালার টিপু কর্তৃক ঘর ভাংচুর: বেড়াঘেরা থানায় অভিযোগ
জিএম সাগর হোসেন
সাতক্ষীরা তালার টিপু কতৃক ঘর ভাংচুর যাতয়াতের পথ টিনের বেড়াঘেরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানাগেছে, শুক্রবার ২১জুন সকাল ৮.১৫ মিনিট এর সময় তালা উপজেলার কলিয়া গ্রামের শাহবুদ্দিন মাহমুদের ছেলে আনিছুর রহমান এর বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাংচুরের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কলিয়া গ্রামের ইরফান আলী শেখের ছেলে নূর উদ্দীন টিপু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে আনিছুর এর রান্নাঘর, মুরগির ঘর, কাঠেরঘর সহ বাড়ি ভাংচুর করে।এ ভাংচুর কাজে আনিছুর এর স্ত্রী ও কন্যা বাঁধা দিলে তারা মারপিট করতে উদ্যত হয়। পরে তাদের জান ও মালের ভয়ভীতি প্রদর্শন করে আনিছুরের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি টিহনের বেড়া-ঘেরা দিয়ে বন্ধ করে দেয়।
এ ঘটনায় আনিছুর রহমান বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয় তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেসিসি’র হোল্ডিং ট্যাক্স সারচার্জ ছাড়া পরিশোধের সময় ৩১জুলাই পর্যন্ত বাড়ানোর আহবান খুলনা উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
কেসিসি’র হোল্ডিং ট্যাক্স সারচার্জ ছাড়া পরিশোধের সময় সীমা ৩১জুলাই পর্যন্ত বাড়ানোর আহবান জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বলেন, ৩০জুন ব্যাংক ক্লোজিং, প্রকৃতিক দূর্যোগ ও সবকিছু বিবেচনায় রেখে যাতে করে হোল্ডিং মালিকগণ ট্যাক্স পরিশোধ করতে পারে সেজন্য কেসিসি কর্তৃপক্ষের নিকট হোল্ডিং ট্যাক্স সারচার্জ ছাড়া পরিশোধের সময় সীমা ৩১জুলাই পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, আনিসুর রহমান বিশ্বাস, মতলুবুর রহমান মিতুল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক এবং প্রমিতি দফাদার প্রমুখ।
শেখ হারুনার রশিদের সুস্থতা কামনা করে মুক্তিযোদ্ধা সংসদের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনার রশিদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলীড, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টূ, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ বন্ধ, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন ,বীর মুক্তিযোদ্ধা স,ম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল ,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ,বীর মুক্তিযোদ্ধা মোল্লা মজিবর রহমান ,বীর মুক্তিযোদ্ধা শেখ ওহিদুর রহমান ।
খুশি নন চামড়া ব্যবসায়ীরা
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের রাজারহাট এলাকায় শনিবার (২২ জুন) বসা ঈদ পরবর্তী হাটে চামড়া উঠেছে আশানুরূপ। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। বলছেন, চামড়া কেনা থেকে বাজারজাত করতে যা খরচ হয়েছে, বিক্রি করতে হচ্ছে তার চেয়ে কম দামে। এতে করে চালান বাঁচানো দায় হয়ে পড়েছে।
তবে, ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা।
রাজারহাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার হাট। এখানে খুলনার বিভাগের ১০ জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। ঈদ পরবর্তী প্রথম হাটে অল্প কিছু চামড়া আনলেও আজকের হাটে প্রায় ৬০ হাজার চামড়া আনা হয়েছে বলে ইজারাদার ও ব্যবসায়ী নেতার দাবি।
খুলনার ফুলতলা উপজেলার রঘুনাথপুর থেকে ২১৬ পিস গরুর চামড়া নিয়ে এসেছিলেন লক্ষ্মণ চন্দ্র দাস নামে একজন ব্যবসায়ী। ১৯৮২ সাল থেকে তিনি এই চামড়া বিকিকিনি করে আসছেন। বললেন, সকাল সাড়ে ৯টা নাগাদ ছোট আকারের ৪০ পিস গরুর চামড়া বিক্রি করেছি চারশ’ টাকা দরে। বড়গুলোর দাম বলছে ৬শ’ টাকার নিচে।
তিনি জানান, প্রতিটি চামড়া কেনা, লবন দেয়া, পরিবহন, শ্রমিক খরচ দিয়ে গড়ে খরচ হয়েছে আটশ’ টাকার মতো। কিন্তু বাজারের যে দর, তাতে বিক্রি করে বেশ গচ্চা যাবে।
ভোর চারটায় নড়াইলের তুলারামপুর থেকে ২৭৫ পিস গরুর আর একশ’ পিস ছাগলের চামড়া এনেছেন বাবু দাস। এবার কোরবানি ঈদে তিনি চারশ’ পিস গরুর চামড়া কিনেছেন। এতে গড়ে খরচ হয়েছে প্রায় সাড়ে ৭০০ টাকা। কিন্তু দাম বলছে ৫০০ টাকা। আর ছাগলের দাম বলছে ২০ থেকে ৩০ টাকা।
ডুমুরিয়ার শান্তনু দাস জানান, তার ১০০ পিস ছাগলের চামড়ায় গড়ে খরচ ৪০ টাকা ও ২০ পিস গরুর চামড়ায় গড়ে খরচ ৫০০ টাকা। কিন্তু আড়তদার বলছেন, গরুর চামড়া তিনিই বিক্রি করবেন ৪০০ টাকা করে। হাটের বড় ব্যবসায়ী হাসিব চৌধুরী বলেন, সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না। ভালো মানের গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা বর্গফুট এবং ছাগলের চামড়া প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা নির্ধারিত। কিন্তু আমরা ভালো চামড়া ৩০ থেকে ৩৫ টাকা দরে কিনছি। চামড়ার দাম কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন ট্যানারি স্থানান্তর হওয়ার কারণে অনেক আড়তদার চামড়া সংগ্রহ করছেন না। এছাড়া চামড়া প্রক্রিয়াজাতের সাথে যে সমস্ত কেমিক্যাল দরকার সেগুলোর দাম বেড়েছে।
যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন মুকুল বলেন, ঈদ পরবর্তী আজকের হাটে আশানুরূপ চামড়া উঠেছে। প্রায় ৬০ হাজার গরুর চামড়া আজকের হাটে বিকিকিনি হবে। আগামীতে আরও দুই তিনটে হাট রয়েছে। আজকের হাটে নগদ বেচা বিক্রি তিন কোটি ছাড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মৌসুমী ব্যবসায়ীদের দাবি নাকচ করে তিনি বলেন, সরকার নির্ধারিত দামেই এই হাটে চামড়া বিকিকিনি হচ্ছে।
শালিখার চুকিনগর গঙ্গা মন্দির প্রঙ্গনে গঙ্গাপূজা ও গঙ্গাস্নান উৎসব ২০২৪ অনুষ্ঠিত
মোঃ নওয়াব আলী মাগুরা
মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গঙ্গা মন্দির প্রঙ্গনে গঙ্গাপূজা ও গঙ্গাস্নান উৎসব ২০২৪ রবিবার অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। প্রধান বক্তা ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল কুমার দে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন পূজা মন্দিরের সহ সভাপতি প্রদীপ কুমার মন্ডল। সঞ্চালক ছিলেন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সীতান চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী,অফিসর ইনচার্জ মোঃ নাসির উদ্দীন,ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ,জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার,ভাইস চেয়ারম্যান এ্যাড.সজীব আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস,প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক সোহাগ বিশ্বাস,তথ্য ও প্রচার সম্পাদক তুহিন বিশ্বাস,জগরুল আলম,রনি মুন্সী,পজাপরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর মজুমদার,সহ সভাপতি দিলিপ সরকার,পিজুস বিশ্বাস,কুমারেশ চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী প্রমুখ। হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার দর্শনার্থী সকাল থেকে গঙ্গার ঘাটে এসে হাজির হয়।
পবিত্র ঈদ-উল-আযহা’র ছুটি শেষে সোমবার কুয়েট খুলছে
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা’র ছুটি শেষে ২৪ জুন সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
উল্লেখ্য, ১৬ জুন রবিবার থেকে ২৩ জুন রবিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুয়েটে ছুটি ঘোষণা করা হয়।
দর্শনায় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাগর গ্রেফতার
মাহমুদ হাসান রনি,
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোহাঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ায় এক অভিযান চালায়।এসময় পলাতক আসামী মৃত মওলা বক্সের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৮) এর বসত বাড়ীর উঠান হতে একই এলাকার আলমগীর হোসেনের ছেলে মোঃ সাগর (২৫)কে গ্রেফতার করে।পরে তার স্বীকারোক্তিতে তার হেফাজত হতে মাদকদ্রব্য ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।এসময় তার অপর সঙ্গী পালিয়ে যায়। রাতেই গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা সদর থানার সভাপতি মিন্টুর উপর হামলায় নিন্দা বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর অর্ন্তগত সদর থানার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু দীর্ঘ ৮ মাস যাবৎ গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাস ভবনে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে চলাচল করতে পারেনা এবং মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় গত ১৯শে জুন রাত আনুমানিক ১২ ঘটিকায় পৈত্রিক কলহের জের ধরে সন্ত্রাসীগন তার ঘরে প্রবেশ করে তাকে এবং তার স্ত্রীকে প্রান নাশের হুমকি প্রদান করেন। যাহা মানতবা বিরোধী। উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রাদন করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল, সিনিঃ যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহবায়কবৃন্দ এম এ শেখ জিহাদ, মোঃ মহিদুল ইসলাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ হুমায়ুন কবীর নিয়াজ, মল্লিক রফিকুল ইসলাম লিটন, সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মোঃ মোজাম ভুইয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ আবুল কালাম আজাদ, সরদার সাইদী হাসান বাবু, ইয়াসমিন আহম্মেদ অরিন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সুমন হাচান, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, কাজী শরিফুল ইসলাম মিঠু, লোকমান হোসেন, মোঃ আকরাম মোল্লা, মোঃ জুয়েল আরমান, মোঃ সজীব হোসেন সুরুজ, মোঃ মোস্তফা কামাল রাজা, মোঃ ফিরোজ মিয়া, শেখ আব্দুল হালিম, মোঃ পাপ্পু, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ফিরোজ ফারাজী, খান জাহিদুর রহমান জুয়েল, আরুপ হোসেন সোহাগ, শেখ জুবায়ের রহমান, মোঃ ফোরকান শেখ, দেলোয়ার হোসেন ফারাজী, মোঃ মাছুম শেখ, খাদিমুল ইসলাম মিজু, মল্লিক আজিজুর রহমান টিটু, মোঃ জাহিদুর রহমান, মোঃ আশিকুর রহমান, মোঃ কলিম, মোঃ শহীদুল ইসলাম, আরমান ব্যাপারীসহ সংগঠনের খুলনা মহানগরের নেতৃবৃন্দ।
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মায়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের মা শনিবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান এর পিতা আলহাজ্ব শাহজাহান মিয়া বার্ধক্যজনিত কারণে নগরীর সোনাডাঙ্গা হাজী তামিজ উদ্দিন সড়কের নিজ বাসভবনে শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন।
তাদের দু’জনের মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং রুহের মাগফিরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, ডা. মাহফিজুর রহমান বাচ্চু, মো. জয়নাল আবেদিন, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ আব্দুল মান্নান, মো. মাহবুবুর রহমান, মো. জাবেদ আলম প্রমুখ।
কৃষ্ণ, আনন্দ ও গোবিন্দ’কে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণ পদ দাশ কেন্দ্রীয় পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁদের খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে দুপুর ১২টায় ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। ক্রেস্ট প্রদান করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা শাখা সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিণ্টু, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, জেলা পূজা পরিষদের উপদেষ্টা ডা. সুনীল বালা, গণেশ চন্দ্র মণ্ডল, বিধান চন্দ্র রায়, সাংবাদিক লিটন কুমার রায়, মাধুরী মণ্ডল, শিমুল কুমার দাস, ভুজঙ্গ রায় সুমন, বিশ্বনাথ সাহা, সাংবাদিক দিলীপ কুমার বর্মণ, শিলা রানী মণ্ডল, অনামিকা দাস পপি, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক অজিত কুমার হালদার, শিক্ষা সম্পাদক বিমান রায়, সমাজকল্যাণ সম্পাদক অমল কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক দিপংকর মণ্ডল লিটন, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ লাল পাণ্ডে, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-আইন সম্পাদক এ্যাড. অশোক গোলদার, সহ-পূজা সম্পাদক দিপংকর সাহা বাবু, সম্মানিত সদস্য এ্যাড. পংকজ কুমার সাহা, অলোক মজুমদার, চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, রণজিৎ বোস, গোবিন্দ দত্ত, অরিন্দম মল্লিক, অভিজিৎ কুণ্ডু টুটুল, সুশান্ত অধিকারী, অরবিন্দ মণ্ডল, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, কৃষ্ণেন্দু দত্ত, সুজন মণ্ডল, সুমন দে, শুভংকর রায়, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, মানবেন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তিপদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, ফুলতলা উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাস, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শংকর বালা, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, চালনা পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুকৃতি রায়, পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ রায়, বাগমারা মন্দির কমিটির সভাপতি তপন ঘোষ ও সাধারণ সম্পাদক বাদল সাহা, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাস, মুরারী মোহন সরকার, জেলা পূজা পরিষদ নেতা বিজন বিশ্বাস, তুষার কান্তি দত্ত, দেবাশিষ বিশ্বাস, বিভূতি বিশ্বাস, উত্তম কুমার বিশ্বাস, এ্যাড. বিশ্বজিৎ তরফদার প্রমুখ নেতৃবৃন্দ।
রাসেলস ভাইপার আতঙ্কে মহেশপুর সীমান্তের মানুষ
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ভারত সীমান্তবর্তী উপজেলা ঝিনাইদহের মহেশপুরে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় কৃষকরা। কয়েক মাস আগে সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের ভবনগর এলাকার সবজিক্ষেতে বিষধর এই সাপের দেখা মেলে। এর পর থেকেই সীমান্তবর্তী এলাকার কৃষকরা আতঙ্কের মধ্যে চাষাবাদ করছেন। সাপ আতঙ্কে রয়েছে ভারত সীমান্তবর্তী বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষেরা।
স্থানীয় প্রকৃতিপ্রেমী সংগঠনের সভাপতি নাজমুল হোসেন বলেন,‘গত দেড় বছরে অন্তত চারবার মহেশপুর সীমান্ত এলাকায় বিষধর রাসেলস ভাইপার দেখা গেছে।
বন বিভাগের সহায়তায় দুটি সাপ উদ্ধার করা হয়েছে। তখন থেকে কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সাপ সম্পর্কে স্থানীয় কৃষকদের সচেতন করতে আমরা বিভিন্ন সময় তাদের সঙ্গে মতবিনিময় করেছি।’
এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, ‘সম্প্রতি ভারতীয় সীমান্ত এলাকায় রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে।
মহেশপুরের ভবনগর গ্রাম থেকে মাস দুয়েক আগে একটি বিশাল আকৃতির এই বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, মাঝে মাঝে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে এ সাপ দেখা যায়। তাই স্থানীয়দের সতর্ক করতে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন,রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ একটি অন্যতম বিষধর সাপ। দেশের বিভিন্ন স্থানে এ সাপ দেখা যাচ্ছে এবং সাপের কামরে মৃত্যুর ঘটনাও ঘটছে। যেহেতু মহেশপুর উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকা সে কারণে সাধারণ মানুষদেরকে এই বিষধর সাপ সম্পর্কে সচেতনা করা হচ্ছে। তিনি আরও বলেন, কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে জেলা/উপজেলা হাসপাতালে যাওয়ার জন্য বলা হচ্ছে।
উপকূল সুরক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণের আহ্বান
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে উপকূলের মানুষের জন্য আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল আহসান বুলবুল এর নেতৃত্বাধীন নাগরিক এবং সাংবাদিক প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ও প্রবল জলোচ্ছাসে দক্ষিণ-পশ্চিম (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) উপকূলে লক্ষ লক্ষ মানুষ বসতবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে, খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।
শনিবার ২২ জুন সকাল ১০ টায় উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ এবং সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ‘ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক জনাব নিখিল চন্দ্র ভদ্র। আলোচনায় অংশ নেন বিশিষ্ট গনমাধ্যম ব্যাক্তিত্ব জনাব মনজুরুল আহসান বুলবুল, জনাব মো: আমিনুর রসুল, যুগ্ম সম্পাদক, বাপা, জনাব মীর মোহাম্মদ আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের চেয়ারম্যান, আবুহেনা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, কুয়েট, আমিনুল হক ভুইয়া, মিডিয়া ব্যাক্তিত্ব প্রমূখ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল । এছাড়া ও আরো বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি‘, দৈনিক সংযোগ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি অসীম বরন চক্রবর্তী, নিউএইজ ও সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক রুহুল কুদ্দুস, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপি, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন , দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান , দৈনিক দক্ষিণের মশালের অধ্যক্ষ আশেক ই এলাহী, সুন্দরবন উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, জলবায়ু অধিক পরামর্শ ফোরামের আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মোজাফ্ফর রহমান প্রমুখ।
জনাব মনজুরুল আহসান বুলবুল বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা। সরজমিনে ২০ জুন এবং ২১ জুন সেখানে গিয়ে দেখা গিয়েছে যে ঐখানের মানুষ বিশেষত নারীরা খুবই মানবেতর জীবনযাপন করছে । সেখানে বেড়িবাঁধ, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসল ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনে পশুপাখির মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ত্রাণ ও পূনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। দুরে্যাগ পরবর্তী পূনর্বাসন কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে ২০ জুন বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তন এ আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই দক্ষিণ পশ্চিম উপকুলীয় মানুষের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের কথা বলেন।
উপকূলীয় এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড বাড়ানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, ঘূণিঝড় রেমালে প্রকৃত ক্ষতি সরকারি হিসেবের চেয়েও কয়েকগুন বেশি। এই ক্ষতি কাটিয়ে উঠতে ত্রাণের থেকে জরুরি লবণপানি নিয়ন্ত্রণ। লবণাক্ততা নিয়ন্ত্রণ করা গেলে কৃষিকাজ করেই উপকূলের মানুষ তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তারা আরো বলেন যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুরে্যাগ মোকাবেলার সক্ষমতা বেড়েছে। দুরে্যাগে সব থেকে বেশি দুর্ভোগের শিকার নারী ও শিশুরা। পূনর্বাসনে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষায় নজর দিতে হবে। ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে আঘাত করেছে এবং দীর্ঘ সময় ধরে তান্ডব চালিয়েছে। তাই মৃত্যু কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্থদের পুনবার্সনের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। নদ-নদী ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বিজ্ঞানসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন কাজে সাধারণ মানুষ সম্পৃক্ত করতে হবে।
অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ভৌগলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দূরে্যাগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি, প্রভৃতির কারণে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওই এলাকাকে বিশেষ জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্যোগ নেওয়া দরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।
অনুষ্ঠানে উত্থাপিত সুপারিশে বলা হয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রহণ করতে হবে, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে , উপকূলের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধের পাশাপাশি বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে উপকূলীয় এলাকায় ‘একটি বাড়ি একটি সেল্টার হোম’ কার্যক্রম শুরু করতে হবে। উপকূলে সুপেয় পানির টেকসই সমাধান করতে হবে। ঝড়-ঝঞ্ঝা, নদীভাঙ্গন ও বাঁধের ভূমিক্ষয় ঠেকাতে উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।
অভয়নগরে বালু বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল এক যুবকের
স্টাফ রিপোর্টার-
অভয়নগরে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪টায় তালতলাহাট-পায়রা রাস্তার কাদিরপাড়া বাজার নামক স্থানে। মৃত্য ব্যাক্তির নাম কাজল গোলদার (২৮) সে কাদিরপাড়া গ্রামের মৃত্য সামছুর গোলদারের ছেলে বলে জানা যায়। এব্যাপারে নিহতের চাচাতো ভাই আজিজুর গোলদার বলেন, সে (কাজল গোলদার) তালতলাহাট থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে কাদিরপাড় নিজ বাড়ি ফির ছিলো। এসময় কাদিরপাড়া বাজারের আগে বাইতুল জামে মসজিদের সামনে পৌছালে অপরদিক থেকে আসা বালু বোঝায় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকা তার মাথার উপরে উঠে গেলে সে ঘটনা স্থলেই মারা যায়।
এবিষয়ে অভয়নগর থানা অফিসার ইনর্চাজ একে এম আকিকুল ইসলাম বলেন, বিকালে কাদিরপাড়া নামক স্থানে বালু বোঝায় ট্রাকের চাপায় কাজল গোলদার নামে এক যুবক নিহত হয়েছে। ট্রাকটি দূর্ঘটনার পর সে স্থান থেকে পালিয়ে যায় তাকে সনাক্তের চেষ্টা চলছে।
সাপের কামড়: দিনভর কবিরাজ-বদ্যির কাছে ছোটাছুটি, রাতে প্রাণ গেলো শিশুর
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
সাপের কামড়ে যশোরের শার্শায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। অসচেতনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের।
শুক্রবার (২১ জুন) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফোরকানুল ইসলাম (১২) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।
ফোরকানের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, ফোরকান বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার কাশিপুর বেলতায় ফুফু বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিষধর সাপে কামড়ায়। গ্রামের কবিরাজ, বদ্যিসহ নানাজনকে দেখানোর পর অবস্থা গুরুতর হলে রাত ৮টার দিকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী সাপ কামড়েছে তা বলতে পারেননি স্বজনরা।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, ফোরকানের হাতের আঙ্গুলে সাপের কামড়ের ক্ষত ছিলো। হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে এন্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। এতে জীবন রক্ষার সুযোগ থাকে।
দুই ভাই-বোনের মধ্যে ফোরকান ছিল বড়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।











































