Home স্বাস্থ্য জামের পপসিকল খেয়েছেন?

জামের পপসিকল খেয়েছেন?

27


মিলি রহমান।।

জামের ভর্তা বানানোর পাশাপাশি আরও মজার সব আইটেম বানিয়ে ফেলা যায়। আর মাত্র কিছুদিনই বাজারে মিলবে গ্রীষ্মের উপকারী ফল জাম। প্রাণ ঠান্ডা করা পপসিকল বানিয়ে ফেলতে পারেন জাম দিয়ে। খুব সহজ একটি রেসিপি জেনে নিন।

যা যা লাগবে
১/৪ কাপ গ্রিক ইয়োগার্ট
২০টি জাম (বিচি ছাড়ানো)
২টি পাকা কলা
স্বাদ মতো চিনি বা মধু
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
১ চা চামচ লেবুর রস

যেভাবে বানাবেন
ব্লেন্ডারে সব উপকরণগুলো মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। পপসিকল ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। জমে গেলে উপভোগ করুন মজার পপসিকল।