Home স্বাস্থ্য উৎসবের পর শরীর ডিটক্স করবেন যেভাবে

উৎসবের পর শরীর ডিটক্স করবেন যেভাবে

19


মিলি রহমান
ঈদুল আজহার উৎসব শেষে সবাই ফিরতে শুরু করেছেন যার যার কর্মক্ষেত্রে। উৎসবের সময় খাওয়া-দাওয়া বা রুটিনে অসাবধানতার কারণে অনেক সময় স্বাস্থ্যের ক্ষতি হয় । বিশেষ করে উৎসবের পর হজমজনিত সমস্যাসহ নানা ধরনের সমস্যা দেখা যায় অনেকের। আবার যাদের আগে থেকেই কোনও রোগ বা শারীরিক সমস্যা আছে, উৎসবের পর তাদের রোগের সূত্রপাত হয় । এসব সমস্যা এড়াতে উৎসবের পর শরীর ডিটক্স করা খুবই জরুরি।

ভারতীয় ডায়েটিশিয়ান ডা. দিব্যা শর্মার মতে, বেশিরভাগ উৎসবের সময় সবাই এমন সব খাবার গ্রহণ করে যা কেবল পরিপাকতন্ত্র এবং স্বাস্থ্যের জন্যই ভারী নয়, এর ফলে আমাদের শরীরে ক্ষতিকারক পদার্থ বা টক্সিনও জমা হতে শুরু করে । এর ফলে শুধু হজমের সমস্যাই নয় শরীরে আরও অনেক সমস্যা সৃষ্টি করতে পারে । যেমন বদহজম, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটে জ্বালাপোড়া, গ্যাস বা ফোলাভাব, বেশি ক্লান্তি বা অলস বোধ করা, রক্তচাপ বেড়ে যাওয়া, রক্তে কোলেস্টেরল বা সুগার বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘুম হওয়া ইত্যাদি । উৎসবের সময় বেশিরভাগ মানুষ ব্যায়ামের রুটিন অনুসরণ করেন না। আবার তাদের ঘুমেও অনিয়ম হয়। এই সব কিছুর প্রভাব পড়ে স্বাস্থ্যের উপরে।

ডায়েটিশিয়ান ডা. দিব্যা শর্মা জানান, উৎসবের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শরীরকে ডিটক্স করলে সুস্বাস্থ্য বজায় থাকবে। এজন্য কিছু জিনিস গ্রহণ করা এবং শরীরকে ডিটক্স করার জন্য সতর্কতা অবলম্বন করা উপকারী হতে পারে ।

উৎসবের পর কীভাবে খাবেন:

ডা. দিব্যার মতে, এই সময় খাবারে সালাদে ও সবজির পরিমাণ বাড়ানো খুবই উপকারী, যাতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পাওয়া যায় । এছাড়া খাদ্যতালিকায় মৌসুমি ফল অন্তর্ভুক্ত করাও খুবই উপকারী । ফাইবার সমৃদ্ধ খাবার খেলে যেমন পাকস্থলী পরিষ্কার হয়, তেমনি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন যুক্ত ফল ও শাকসবজি খেলে শরীরে জমে থাকা টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে ।

এছাড়া খাদ্যতালিকায় রসুন অন্তর্ভুক্ত করাও খুবই উপকারী । রসুনে অ্যালিসিন নামে এক ধরনের উপকারী অক্সিডেন্ট থাকে। যখন রসুনকে গুঁড়ো করা হয়, তখন এর ভিতরে থাকা অ্যালিসিন আরও সক্রিয় হয়ে ওঠে । এটি শুধুমাত্র শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে না ফ্রি র্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতিও কমায় ।

উৎসবের পরে,খাদ্যতালিকা থেকে লবণ এবং চিনির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করা উচিত বলে পরামর্শ ডা. দিব্যার। তার মতে, এ সময় ময়দা এবং স্যাচুরেটেড ফ্যাট থেকে তৈরি খাবারগুলিও এড়ানো উচিত ।

ডা, দিব্যা বলেন, শরীরকে ডিটক্স করার সবচেয়ে ভালো উপায় হল প্রচুর পরিমাণে পানি পান করা। এতে শরীরের টক্সিন আপনাআপনি বেরিয়ে আসে । অন্যদিকে, যখন আমাদের শরীর হাইড্রেটেড থাকে, তখন কেবল তার পরিপাকতন্ত্রই সুস্থ থাকে না, শরীরের অন্যান্য সিস্টেমগুলিও সক্রিয় থাকে এবং ভালোভাবে কাজ করে । সেইসঙ্গে আমাদের ত্বক ও চুলও থাকে সুস্থ ও সুন্দর ।

তিনি বলেন,সারাদিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। এ ছাড়াও সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবু, মধু দিয়ে খেতে পারেন। এছাড়া ডাবের পানি, দই, বাটার মিল্ক ও গ্রিন টি পান করতে হবে । এছাড়াও শরীরকে ডিটক্স করতে একটি শৃঙ্খলাবদ্ধ রুটিন অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ । এর জন্য প্রয়োজন সকালে সময়মতো ঘুম থেকে ওঠা, রাতে সময়মতো ঘুমানো, সময়মতো খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং সক্রিয় রুটিন অনুসরণ করা ।