আবু হোসেন বাবু।।
সমাজ, রাষ্ট্র,রাজনীতি আজ অবমুল্যায়নের বেড়াজালে আটকে গেছে।মুল্যবোধের আজ এতটাই অবক্ষয় হয়েছে যে কাঁচকে হীরা বলে চালিয়ে দেয়া হচ্ছে।আর প্রকৃত হীরা রয়ে যাচ্ছে পর্দার অন্তরালে। ফলে যা হবার তা না হয়ে হচ্ছে তার উল্টো। নেশা সমাজের সর্বস্তরে পৌঁছে গেছে।যুব সমাজ ধংসের পথে।নোয়ামস্, ম্যানারস্, শব্দ গুলো বইয়ের ভাষা হয়ে গেছে।সমাজে এর কোন প্রয়োগ নেই।স্বাধীনতার ৫৩ বছর পার হতে চলেছে।
এই অবস্থায় এখনও আমাদের সংস্কৃতিকে ঘিরে রেখেছে তোষামোদি আর অমানুষ তৈরির সব উপাদান।জায়গা করে নিয়েছে বিবেকবানের বিবেক কেনার প্রতিযোগিতা।সমাজকে গ্রাস করেছে অবমুূল্যায়নের রমরমা বানিজ্য,মূল্যবোধের অবক্ষয়,আর পেশীশক্তির যথেচ্ছা অপব্যবহার।বদলে যাচ্ছে মানুষের নীতি নৈতিকতা।এমন সব লৌকিক বৈশিষ্টে সমাজ আজ ভারসাম্যহীন।সমাজে যাদের কোন অবদান নেই তারাই হচ্ছে সমাজপতি।যারা এই ব্যবস্থাকে নিয়ন্ত্রন করছে তাদের নেই কোন শিক্ষা,যাদের সম্মান প্রাপ্য নয় তারাই হচ্ছে সংবর্ধিত,আর যাদের কে মূল্যায়ন করা অতীব জরুরী তাদের কে করা হচ্ছে হেয় প্রতিপন্ন।
গত দেড় দশকে এমন সামাজিক অবক্ষয় মাত্রা ছাড়িয়েছে,আর রাজনৈতিক অবক্ষয় সকল সীমা অতিক্রম করেছে।অযোগ্য তোষামোদকারী নেতৃত্বে আসার কারনে মানুষ রাজনীতির প্রকৃত সংজ্ঞা ভুলে গেছে।অভিজ্ঞতা,যোগ্যতা,পরিশ্রমের মূল্যায়ন না হওয়ার কারনে শুরু হয়েছে তোষামোদির নোংরা প্রতিযোগীতা।
তোষামোদকারীরা ক্ষমতা কেন্দ্রিক কাউকে এমনভাবে তোষামোদ করে যে,—–তাদের তোষামোদির ধরন দেখলে মনে হয় যাকে তোষামোদ করা হচ্ছে তিনি হয় কলম্বাসের মত আমেরিকা জয় করেছেন অথবা আইনস্টাইন বা নিউটনের মত পদার্থবিজ্ঞানের কোন নতুন তত্ব আবিষ্কার করে ফেলেছে।
উল্টো রথে চড়ে এভাবে আর কতদিন??
-ফেসবুক থেকে নেয়া











































