Home আঞ্চলিক অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ১ জন নিহত

অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ১ জন নিহত

20


মাগুরা প্রতিনিধি
মাগুরা সদরের মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মিনারা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা আরও দুইজন আহত হয়েছেন।

নিহত মিনারা বেগমের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলা সদরে। আহতরাও একই এলাকার বাসিন্দা।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই রাজিবুল ইসলাম জানান, ঝিনাইদহের মহেশপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিলো। পথিমধ্যে সকাল ৬টার দিকে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের যাত্রী মিনারা বেগম (৪০) নিহত হন। এ সময় আহত হন আল আমিন (২৭) ও মিথিলা (১৯) নামের অপর দুই যাত্রী। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।