Home আঞ্চলিক সাতক্ষীরা তালা “সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়” তিন পদে প্রার্থী চুড়ান্ত

সাতক্ষীরা তালা “সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়” তিন পদে প্রার্থী চুড়ান্ত

66


জি. এম সাগর হোসেন
সাতক্ষীরা তালায় “সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক স্বজন প্রীতি সহ উৎকোচ বানিজ্যের অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা তালা উপজেলার ৫নং তেতুলিয়া ইউনিয়নের “সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়” চতুর্থ শ্রেণীর তিন পদ নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জগলু ও ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর যোগসাজশে নিয়োগ বোর্ডের আগে লাগামহীন স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে বিধিবহির্ভূত ভাবে প্রার্থী চুড়ান্ত করেন। ইতিমধ্যে খবরটি ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিয়োগ বানিজ্য অপকর্মে লিপ্ত থাকায় এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রার্থী সহ সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ তুলে বলেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ ও ডিজি প্রতিনিধি তালা “শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার কে মোটা অংকের টাকায় ম্যানেজ করার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে একটি সাজানো পাতানো লোক দেখানো নিয়োগ বোর্ডের মাধ্যমে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক আগেভাগেই মনোনীত প্রার্থীদের কে নিয়োগ প্রদান করা হবে। নিজেদের স্বার্থ সিদ্ধির নিমিত্তে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ বানিজ্যের মতন অপকর্মে ধাবিত হয়েছে যা বলার অপেক্ষা রাখেনা। মেধা নয় শুধুমাত্র টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন কর্তৃক মনোনীত ও চুড়ান্ত করা প্রার্থীদের মধ্যে নিরাপত্তা কর্মী পদে আলমগীর হোসেন কে স্বজন প্রীতির মাধ্যমে মনোনীত ও চুড়ান্ত করা হয়েছে। নিরাপত্তা কর্মী পদে চুড়ান্ত করা ঐ প্রার্থী ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর ছেলে। পরিচ্ছন্নতা কর্মী পদে কেসমত ঘোনা গ্রামের আব্দুল গণি সরদার এর ছেলে মোতাহার সরদার কে মনোনীত ও চুড়ান্ত করে তার নিকট থেকে ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
আয়া পদে দেওয়ানীপাড়া গ্রামের আব্দুল ছামাদ এর স্ত্রী নাসরিন কে মনোনীত ও চুড়ান্ত করে তার নিকট ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। উৎকোচ গ্রহণ করে বেপরোয়া হয়ে উঠেছে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক টাকায় প্রার্থী চুড়ান্ত অপকর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ ও তালা “শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার। মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডিজি প্রতিনিধি সম্পর্কে খোজ খবর নিয়ে জানা গেছে, তারা প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সাজানো পাতানো নিয়োগ বোর্ড এবং পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট থেকে এক লক্ষ থেকে শুরু করে প্রকারভেদে ২ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। এ ক্ষেত্রে তালা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ডের পূর্বে উল্লেখিত ব্যক্তিরা প্রত্যকে দুই লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। ঘুষ দিলেই পাতানো নিয়োগ বৈধ করেন উল্লেখিত ব্যক্তিরা। টাকার মোহে আকৃষ্ট হয়ে মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তার বাস্তব উদাহরণ ঐ দুইজন দায়িত্বশীল ব্যক্তি। তাদের স্বদিচ্ছার অভাবের কারণে কিছুতেই থামছেনা নিয়োগ বানিজ্য। ফলশ্রুতিতে টাকার বিনিময়ে চাকরি প্রথা দিনকেদিন বেড়েই চলেছে। তাদের দূর্নীতির শেকড়ের জোর কোথায় এমন প্রশ্ন রেখেছেন সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিরা। এদিকে নিয়োগ কমিটিকে ম্যানেজ করার মাধ্যমে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তাদের মনোনীত প্রার্থীদেরকে চাকরি দেওয়া হবে বলে এমন মন্তব্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ পরীক্ষার আগে প্রার্থী চুড়ান্ত অপকর্মে লিপ্ত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উদাসীন। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের স্বদিচ্ছা, অবহেলা, অবজ্ঞা আর স্বচ্ছতার অভাবে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে যোগ্য প্রার্থীরা। সেকারণে প্রতিনিয়ত বাড়ছে নিয়োগ বানিজ্য অপকর্মের ভয়াবহতা। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া এসব নিয়োগ বানিজ্য অপকর্মে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মোটা অংকের টাকার বিনিময়ে সহযোগিতা করছে স্থানীয় আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা। নিয়োগ বোর্ড বসার আগেভাগেই তাকে গুনতে হয় মোটা অংকের টাকা। টাকা পেয়ে খুশি হলে তখনই দিয়ে দেন অনুমতি। আর টাকা না দিলে তার ইশারায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মচারী নিয়োগের সময়সীমা পিছিয়ে যায়। আওয়ামীলীগ ঐ নেতার ছত্রছায়ায় পার পাচ্ছে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। সাতক্ষীরা জেলা ব্যাপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মচারী নিয়োগে পাহাড়সম অনিয়ম আর সীমাহীন দূর্নীতি যেন দেখার কেউ নেই?
এ বিষয় “সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়” এর প্রধান শিক্ষক হুমায়ুন কবির এর সাথে মুঠো ফোনে আলাপকালে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দেখা করার জন্য বলেন। এ বিষয় “সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর সাথে মুঠো ফোনে আলাপকালে নিয়োগের আগে স্বজনপ্রীতি, প্রার্থী চুড়ান্ত এবং উৎকোচ গ্রহণ করার ব্যাপারে অস্বীকার করেন। এ বিষয় ডিজি প্রতিনিধি ও তালা “শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির মুঠো ফোনে আলাপকালে বলেন, বিধিমোতাবেক নিয়ম মেনে নিয়োগ বোর্ড সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন ম্যানেজিং কমিটির সভাপতির ছেলে প্রার্থী হয়ে থাকলে সভাপতি ঐ নিয়োগ বোর্ডে উপস্থিত থাকতে পারবেনা। এ ছাড়া নিয়ম মাফিক স্বচ্ছ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত না হলে সে নিয়োগ বোর্ড অবৈধ বলে বিবেচিত হবে।
এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।