বিনোদন ডেস্ক।।
রাজনীতিতে নেমে বলিউডকে প্রায় ভুলেই গিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর তার সুফল পেয়েছেন। ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। তবে জয়ী হয়েই মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতিই এখন আমার প্রধান ধর্ম। তাই সেখানেই থাকবো। এর আগেও কঙ্গনা ঘোষণা দিয়েছিলেন, ভোটে জিতলে অভিনয়কে বিদায় জানাবেন তিনি।











































