Home আঞ্চলিক মশিয়ালীতে পিস্তল ও বন্দুকের গুলি দিয়ে মুজিবরকে ফাঁসানোর ঘটনায় জাকারিয়ার বিরুদ্ধে অস্ত্র...

মশিয়ালীতে পিস্তল ও বন্দুকের গুলি দিয়ে মুজিবরকে ফাঁসানোর ঘটনায় জাকারিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

19

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের সিএন্ডবি পুকুরের পুর্ব পাড়ে জাকারিয়া-মুজিবরের যৌথ মালিকানাধিন একটি বাড়ি থেকে ২রাউন্ড পিস্তলের ও ৩রাউন্ড বন্দুকের গুলি উদ্ধারের ঘটনায় মো. জাকারিয়া শেখ (৩৭) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

২৯জুলাই খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জাকারিয়া শেখ মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ছেলে। এছাড়া সে গুলি করে তিনজনকে হত্যা মামলার এজহারভুক্ত আসামি।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশিয়ালী গ্রামের সিএন্ডবি পুকুরের পুর্ব পাড়ে জাকারিয়া-মুজিবরের যৌথ মালিকানাধিন একটি বাড়ি থেকে ২রাউন্ড পিস্তলের ও ৩রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে পুলিশ। এসময় ওই গ্রামের মৃত. বারিক শেখের ছেলে মো. মুজিবর শেখ (৪২) কে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে জাকারিয়া ঘরের মধ্যে গুলি রেখে তাকে ফাঁসিয়েছে। পরে সোর্সের মাধ্যমে থানায় সংবাদ দিয়ে তাকে আটক করিয়েছে। সোর্সকে জিজ্ঞাসাবাদে সে জানায় জাকারিয়া তাকে গুলির রাখার সংবাদ দিয়েছে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে খানজাহান আলী থানায় জাকারিয়া শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং-১৭।