Home আঞ্চলিক করোনা:প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদান পেলো খুলনার সাংবাদিকরা

করোনা:প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অনুদান পেলো খুলনার সাংবাদিকরা

21

স্টাফ রিপোর্টার

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন  করেন কেসিসির মেয়র, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) সাধারণ-সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) নির্বাহী সদস্য, সাঈয়েদুজ্জামান সম্রাট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম,সাধারণ-সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।

বক্তৃতা করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ,বিএফইউজে এর নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা,কেইউজে এর যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি,ট্রেজারার অভিজিৎ পাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসেন জনি,দপ্তর সম্পাদক জয়নাল ফারাজি, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে আনোয়ারুল ইসলাম কাজল,আল মাহমুদ প্রিন্স,বিমল সাহা প্রমুখ।