স্টাফ রিপোর্টার
আজীবন বিপ্লবী, ত্যাগী, উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মার্কসবাদী প-িত, মানবহিতৈষী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড রতন সেন-এর ২৮তম হত্যাবার্ষিকী শুক্রবার।
এ উপলক্ষে খুলনায় সিপিবি’র উদ্যোগে শুক্রবার বিকেল ৩:৩০ টায় জেলা ও মহানগর কার্যালয় চত্বরে জমায়েত, নগরীতে লাল পতাকার মিছিল এবং ডিসি অফিসের সামনে মূল সড়কে অবস্থিত কমরেড রতন সেন-এর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, কৃষক সমিতি, সিপিবি নারীসেল, ক্ষেত মজুর সমিতি, উদীচী, খেলাঘর আসর, রতন সেন পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
উল্লেখ্য, ১৯৯২ সালের এ দিনে তাঁকে প্রকাশ্য দিবালোকে ডিসি অফিসের সামনের সড়কে আততায়ীরা নৃশংসভাবে হত্যা করে।











































