রামপালে প্রবীণ দম্পতিদের মারপিট করে টাকা ছিনতাই
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল জমির বিরোধে প্রবীণ দম্পতিকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে রামপাল থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩১ মে) রাতে মামলাটি করেন, আহত আসমা বেগম (৫২)। আহত অন্যজন হলেন সামসুর রহমান (৬২)।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছোট নবাবপুর গ্রামের সামসুর রহমান গরু কেনাবেচার ব্যবসা করেন। তিনি গত ইংরেজি ৪ মে ভোর সাড়ে ৫ টায় গরু কেনার জন্য বাড়ী থেকে বের হয়ে হাটের উদ্যেশ্যে রওনা দেন। কিছুদূরে গেলে একই গ্রামের আসামী মো. বজলুর রহমানের বাড়ীর সামনে গেলে ফজলুর রহমান মোল্লা, বাবলুর রহমান মোল্লা, আশিকুর রহমান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা, আসিয়া খাতুন, কাকলী বেগম, শাওন শেখ ও খাদিজা বেগমসহ অজ্ঞাত ৩/৪ জন হামলা করে। তারা রামদা, রড, লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা করেন। ওই সময় সকলে মিলে মারপিট গুরুতর আহত করেন। তার ডাক চিৎকারে তার স্ত্রী আসিয়া বেগম ছুটে এলে আসামীরা তাকেও মারপিট করে আহত করেন। ওই সময় আসামীরা গরু ক্রয়ের ১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই ঘটনায় কোন মামলার করলে দেখে নেওয়ার ও হুমকি দেয়। এতে তারা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
দীর্ঘ প্রায় একমাস পরে চিকিৎসা শেষে গত শুক্রবার রাতে রামপাল থানায় মামলা করেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মামলা করায় আসামীরা আবারো মারপিটের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের কাছে জানতে চাইলে তিনি এজাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।#
ডুমুরিয়ায় এক পরিবারকে অচেতন করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চেতনানাশক ওষুধ দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ও বাড়ি ওয়ালাকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার বারুইকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের বারুইকাটি এলাকার ঠাকুরদাস রায় ঘটনার রাতে বাড়ির পাশে একটা মৎস্য ঘেরের বাসায় ঘুমিয়ে ছিল। ওই রাতে তার ছেলে মিঠুন রায় বাড়িতে এসে দেখে তার স্ত্রী সহ সন্তানেরা অচেতন অব¯’ায় পড়ে আছে। এর পর পরই একদল দৃর্বৃত্ত ঘরে ঢুকে তাকে হাত মুখ বেঁধে দেশীয় অস্ত্র দার মুখে জিম্মি করে ফেলে। এ সময় আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা , ২ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়। মিঠুন রায় বলেন আমার স্ত্রীকে চেতনানাশক ওষুধ স্প্রে করে তাকে অজ্ঞান করা হয়েছে এবং আমাকে দার মুখে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। ওই রাতেই অচেতন স্ত্রী নিপা রায়কে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ডুমুরিয়ায় গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে। চেচুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন রবিবার দুপুরে কপালিয়া ব্রীজের পাশে অভিযান চালানো হয়। এ সময় রুদাঘরা ইউনিয়নের খরসঙ্গ গ্রামের ঘোনাই মোল্লার ছেলে রিপন মোল্লা (৪০) কে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন,এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুবি উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জের
বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন খুবির ‘স্টর্ম ট্রুপারস’
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ‘স্টর্ম ট্রুপারস’ তাদের উদ্ভাবনী ভার্টিক্যাল ফার্মিং সমাধানের মাধ্যমে মাটির লবণাক্ততা মোকাবেলা এবং ফসলের ফলন বৃদ্ধির কৌশল প্রদর্শন করে জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। দলটির সদস্যরা হলেন – ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মাইনুল ইসলাম লাবিব (দলনেতা), মো. রাশেদ জাওয়াদ খান, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শাহরিয়ার মাহমুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাদিয়া আফরিন এবং ঋতু দে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম স্টর্ম ট্রুপারস জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথচলাকে আরও সুন্দর করেছে। ভবিষ্যতেও তাঁরা সাফল্যের এই অগ্রযাত্রা ধরে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় তথা দেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি গত ২৫ মে (শনিবার) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়। যুব উদ্ভাবকদের টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তন সম্পর্কিত তাদের আইডিয়াগুলো উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে এই ইভেন্টটি।
গত ছয় মাস ধরে ১৫ থেকে ২৪ বছর বয়সী ১০০ জনের ও অধিক তরুণ দ্বারা গঠিত ২টি দল স্থানীয় প্রশিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তাদের প্রজেক্টের প্রাথমিক প্রোটো টাইপগুলো তৈরি করেছে। প্রথম রাউন্ডের বাছাই পর্বে চারটি টিম নির্বাচিত হয়। ১২ জন বিচারক, যারা ইকো-সিস্টেম বিল্ডারস, সোশ্যাল ইমপ্যাক্ট ইনভেস্টরস এবং ফাউন্ডারসদের সমন্বয়ে গঠিত, তারা দলগুলোর প্রজেক্টগুলোকে সম্ভাব্য সামাজিক প্রভাব, বাস্তবায়ন যোগ্যতা, সাংগঠনিক মডেল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যের ভিত্তিতে মূল্যায়ন করেন।
‘স্টর্ম ট্রুপারস’ দলটি পরিবেশ গত টেকসইতা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ভাবনী কৃষি সমাধানের উপর জোর দিয়ে তাদের প্রজেক্ট উপস্থাপন করেছে। তাদের উদ্ভাবনী পদ্ধতিগুলো স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, চাম্পিয়ন ‘স্টর্ম ট্রুপারস’ এবং রানার্সআপ ‘নৈবেদ্য’ দল দুটি এবারে গ্লোবাল জেনইউ ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজয়ীরা তাদের উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের জন্য ফান্ডিংসহ অন্যান্য সহায়তা পাবে।
খুবিতে রিভিসিটিং সিএলও’স অব ওবিই কারিকুলাম শীর্ষক কর্মশালা শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘রিভিসিটিং সিএলও’স অব ওবিই কারিকুলাম’ শীর্ষক ১০ দিনব্যাপী কর্মশালা ০২ জুন (রবিবার) থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনস্থ আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে শুরু হয়েছে। প্রথম ধাপের কর্মশালা চলবে ০২-০৬ জুন এবং দ্বিতীয় ধাপের কর্মশালা চলবে ২৩-২৭ জুন পর্যন্ত।
প্রতিদিন দুপুর ২:১০ মিনিটে শুরু হয়ে এই কর্মশালা ৪:৪৫ মিনিট পর্যন্ত চলবে, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের-এর ৩০০ জনের অধিক শিক্ষককে ওবিই ফরমেটের কারিকুলামের কোর্স লার্নিং আউটকাম (সিএলও) লেখার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনার দায়িত্বে রয়েছেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার ও মো. মোস্তাফিজুর রহমান।
খুলনায় “স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়া বীর উত্তম এঁর অবদান” শীর্ষক আলোচনা
যারা স্বাধীনতার কথা চিন্তাও করেনি, তারা স্বাধীনতাযুদ্ধের কৃতিত্ব হাইজ্যাক করে বসে আছে: মেজর হাফিজ
।। খবর বিজ্ঞপ্তি।।
স্বাধীনতাযুদ্ধ নিয়ে যাদের কোনো কর্ম-পরিকল্পনা ছিল না, যারা স্বাধীনতার কথা চিন্তাও করেনি, তারা আজ স্বাধীনতা ও স্বাধীনতাযুদ্ধের সব কৃতিত্ব হাইজ্যাক করে বসে আছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আজ আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি। বাংলাদেশে কী রাজনীতি চলছে, কারা আমাদের এই স্বকীয় স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে, এটা সবাই জানে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালির সবচেয়ে বড় গৌরবের বিষয় উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুঃখের বিষয় ৫৩ বছরে স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে অনেক বিতর্কিত করে ফেলা হয়েছে। মনের মাধুরী মিশিয়ে কবিতাগ্রন্থ রচনার মতো করে ইতিহাসও প্রতিদিনই রচিত হচ্ছে। তিনি বলেন, ২৫ মার্চে ভয়াবহ ক্র্যাকডাউনের পর দেশবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে চট্টগ্রাম থেকে অষ্টম ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা দেশবাসীকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, বিশ্ববাসী এ সম্পর্কে জেনেছে। জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে ক্ষমতাসীনদের বিরূপ মন্তব্যের উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, এটিকে নিয়ে শাসক দল অনেক মশকরা করে থাকে- জিয়াউর রহমান অসীম সাহসী একজন যোদ্ধা ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বর্তমান শাসকগোষ্ঠী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য দায়ী। ২৫ মার্চের পর শুরু হয়েছিল সশস্ত্র সংগ্রাম। এটি খুব কঠিন। লাখ লাখ মানুষ তার জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে। এই অংশটি সম্পর্কে শাসক দল নীরব। কারণ সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না। মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যদি প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ না হতেন। তবে আজও দেশ পাকিস্তান থাকত। কারণ পাকিস্তানের বর্বর বাহিনীর অস্ত্রের সামনে দাঁড়ানোর মতো নিরস্ত্র বাঙালির কাছে কোনো হাতিয়ার ছিল না।
রবিবার (০২ জুন) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিএনপির তিনদিনের কর্মসুচির শেষ দিনে “স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়া বীর উত্তম এর অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ আরো বলেন, জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনদের কথা বলার রাজনীতি বন্ধ হতো। বিএনপি হতাশাগ্রস্ত নয়, বরং জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে। বিএনপির ওপর গত সতেরো বছরে যেই পরিমাণ নিপীড়ন হয়েছে, তা অন্য কোনো দলের সঙ্গে হয়নি।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মেজর হাফিজ বলেন, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কথা শুনি তখন খুব বেদনার্ত হই। আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা চেয়েছিল পাকিস্তানের অখণ্ডতা। অন্যদিকে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন একজন সৈনিক মেজর জিয়াউর রহমান। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং যুদ্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি নিজেও রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশবাসী যখন একটি বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে চেয়েছিলেন সেটিই প্রমাণ করেছিলেন মেজর জিয়া। বিএনপির নেতৃত্বে যে গণন্দোলন চলছে সে আন্দোলনের মাধ্যমে চোরের দ কে বিতারিত করে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। আবারো বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী মাসুদ রুমি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের কেন্দ্রীয়সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপি খুলনা জেলা শাখার আহবায়ক আমীর এজাজ খান প্রমূখ। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুর সভায় জাতীয় ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রেসক্লাব ক্যম্পাসে বই প্রদশনি অনুষ্ঠিত হয়।
পাচার চক্রের খপ্পরে পড়ে করাচিতে, ৩৭ বছর পর দেশে ফিরলেন তিনি
স্টাফ রিপোর্টার
স্বামীর দ্বিতীয় বিয়ের পর সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সতীনের সংসারের কলহ থেকে বাঁচতে কাজের সন্ধান শুরু করেন তিনি। তবে কপাল দোষে পড়েন মানব পাচারকারী চক্রের খপ্পরে, তবে তিনি একবারে জন্যও তা বুঝতে পারেননি। চক্রের সদস্যদের বিশ্বাস করে ১৯৮৭ সালে দুবাইয়ের উদ্দেশ্যে ঘর ছাড়েন খুলনা নগরীর শেখপাড়া প্রধান সড়কের বাসিন্দা জাহানারা বেগম। সঙ্গে ছিল ৭ বছরের মেয়ে মায়া। দুবাইয়ের কথা বলে চক্রটি তাদের প্রথমে ভারত, পরে নিয়ে যায় পাকিস্তান। কিছুদিন পরে চক্রের হাত থেকে ছাড়া পেয়ে আশ্রয় হয় করাচি থেকে ৭০০ কিলোমিটার দূরের এক গ্রামে। সেখানেই কেটে গেছে ৩৭ বছর।
এই দীর্ঘ সময় দেশে ফিরতে নানা চেষ্টা করেও পারেননি। গতবছর জাহানারা বেগমের সঙ্গে সাক্ষাত হয় ‘দেশে ফেরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের সঙ্গে। সংগঠনটির প্রচেষ্টায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু বাড়ি ফেরার পথে জাহানারার বাঁধা ছিল পাসপোর্ট, ভিসা, পরিচয়পত্র। সব বাঁধা পেরিয়ে দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টার পর শনিবার রাতে দেশে পৌঁছান তিনি। দীর্ঘ ৩৭ বছর পর রোববার সকালে শেখপাড়ার বাড়িতে পা রাখেন তিনি। তিন যুগ পর হারানো স্বজনকে ফিরে পেয়ে আপ্লুত জাহানারা বেগমের পরিবারের সদস্যরা।
রোববার দুপুরে জাহানারা বেগমের ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে স্বজনরা তাকে দেখতে আসছেন। হারানো স্বজন ফিরে পেয়ে আনন্দের অশ্রু সবার চোখে। ৩৭ বছর পাকিস্তানে থাকায় বাংলা মুখে আটকে যাচ্ছে জাহানারা বেগমের। সবার সঙ্গে কথা বলছেন উর্দুতেই।
পরিবারের সদস্যরা জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ছিল জাহানারা বেগমদের বাড়ি। বাবা আব্দুল ওহাব ও মা মনোয়ারা বেগমের ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে জাহানারা বেগম দ্বিতীয়। পরিবারের সবাই থাকতেন খুলনার শেখপাড়া প্রধান সড়কে। আশির দশকে রূপসা নদীর ওপারের আব্দুর রশিদের সঙ্গে বিয়ে হয় তার। দু’বছর পর জন্ম হয় মায়া নামের কন্যা সন্তানের। কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। এ নিয়ে পরিবারে ঝগড়া লেগেই থাকতো।
জাহানারা বেগম বলেন, এসব জানতে পেরে বড় বাজার এলাকা রুস্তম নামের এক আত্মীয় তাকে দুবাই যাওয়ার প্রস্তাব দেন। রুস্তমের দুই স্ত্রী, মেয়েসহ জাহানারা মোট ৪ জন রওনা হন দুবাইয়ের উদ্দেশে। টানা ১০ দিন বাস, ট্রেন ও নৌকা ভ্রমণ শেষে পাকিস্তানের ওই গ্রামে পৌঁছান জাহানারা। ততদিনে তারা পাচারের বিষয়টি বুঝতে পারেন। এর পরের অনেক ঘটনাই তার মনে নেই।
জাহানারা বেগমের ছোট ভাই শেখপাড়া এলাকার ব্যবসায়ী মো. মহসীন শেখ জানান, মেঝ বোনকে বাবা সারাদেশে খুঁজেছেন। ভারতে যেতে পারে এমন আশঙ্কায় কলকাতা, দিল্লি, আজমীর শরীফও খুঁজতে গিয়েছেন। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। বোনকে না দেখে তিন বছর আগে বাবা মারা গেছেন। জাহানারা বেগমের স্বামী ১৯৯০ সালে মারা যান।
জাহানারা বেগম জানান, তিনি দেশে ফেরার জন্য এলাকার লোকদের বলতেন। চিঠি লেখার চেষ্টা করতেন। কিন্তু ফেরার কোনো উপায় পাননি। ১৯৯৫ সালে পাকিস্তানে তার দ্বিতীয় বিয়ে হয়। মেয়ে মায়াকেও বিয়ে দেন সেখানে। এভাবেই দিন কাটছিল তার।
পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালের আগস্ট মাসে জাহানারা বেগম বেড়াতে যান করাচীর পাশের একটি গ্রামে। সেখানে এক বাঙালী পরিবার দেখে জানান, তার বাড়িও বাংলাদেশের খুলনায়। বাঙালী ওই পরিবারটি তখন স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশে ফেরা’ পাকিস্তানি সংগঠক অলি উল্লাহ মারুফকে জাহানারা বেগমের কথা বলেন। অলি উল্লাহ মারুফ করাচীর ওই গ্রামে গিয়ে জাহানারা বেগমের ছবি ও কিছু ভিডিও বাংলাদেশের সংগঠকদের কাছে পাঠান। তারা নিজেদের ফেসবুক পেজে জাহানারা বেগমের ছবি ও ভিডিও আপলোড করেন। বাগেরহাটের কচুয়ার ওই গ্রামে, পরে খুলনায় যোগাযোগ করেন তারা। এরপর জাহানারা বেগমের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন পরিবারের সদস্যরা। তিনি জীবিত রয়েছেন নিশ্চিত হওয়ার পর দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।
জাহানারা বেগমের ভাইয়ের ছেলে মিশু শেখ জানান, যেহেতু ৩৭ বছর আগে অবৈধভাবে পাকিস্তানে গিয়েছিল। বাংলাদেশি হিসেবে তাকে দেশে আনা সম্ভব ছিলনা। এজন্য পাকিস্তানে ‘দেশে ফেরা’ সংগঠনের ওলি উল্লাহ মারুফের সহযোগিতায় তার পাকিস্তানি পাসপোর্ট করানো হয়। কিন্তু ভিসা নিয়ে দেখা দেয় জটিলতা। ‘দেশে ফেরা’ সংগঠনের পরামর্শে থানা-পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর ৯০ দিনের ভিসা দেয় সরকার। ভিসা পাওয়ার পরদিনই আমরা টিকিট কাটি। শনিবার রাতে ফুফু ঢাকা বিমানবন্দরে পৌঁছান।
জাহানারা বেগম বলেন, অনেক কষ্টের পরে দেশে এসে ভাই-বোনদের দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, মেয়ে মায়ার জন্য আবার তাকে পাকিস্তানে ফিরতে হবে। আগামী ১৬ আগস্ট তার ফিরতি ফ্লাইট।
‘দেশে ফেরা’ সংগঠনের অ্যাডমিন তানভীর হাসান জানান, ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশে তাদের সংগঠকরা রয়েছেন। পুরোপুরি স্বেচ্ছাশ্রমেই হারিয়ে যাওয়া মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে কাজ করেন তারা। এ পর্যন্ত ১২৭ জনকে তারা পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।
স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেলেন খুলনার দেলোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার
স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য ভূমিকা রাখায় দেলোয়ার হোসেন বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ অর্জন করেছেন। রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ পরিয়ে দেন। এদিন দেশের ৪৫ জনকে এ পদক দেওয়া হয়। দেলোয়ার হোসেন খুলনার খালিশপুরে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে তিনি বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্টিফিকেট, মেডেল অব মেরিট, বার টু দি মেডেল অব মেরিট এবং লং সার্ভিস ডেকোরেশন, সভাপতি ভ এবং সিএনসি’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের একজন ব্রোঞ্জ মেম্বার। স্কাউটিংয়ের উন্নয়ন ও অবদানের স্বীকৃতি হিসেবে এবার তিনি ‘রৌপ্য ইলিশ’ পেলেন।
দেলোয়ার হোসেন নব্বই দশকে স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন করে ১৯৯৪ সালে উডব্যাজ অর্জন করেন এবং ২০০৩ সালে সহকারী লিডার ট্রেইনার ও ২০১১ সালে লিডার ট্রেইনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশে অনুষ্ঠিত জেলা সমাবেশ, আঞ্চলিক সমাবেশ. জাম্বুরি, ক্যাম্পুরি, কমডেকা, রোভার মুট, এশিয়া প্যাসিফিক জাম্বুরি, থাইল্যান্ডে অনুষ্ঠিত ট্রেইনার্স কনফারেন্সসহ ভারত, নেপাল, মালয়েশিয়ায় অনুষ্ঠিত স্কাউট জাম্বুরি ও জাপান এবং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কাউট জাম্বুরিতে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
দেলোয়ার হোসেন সুদীর্ঘ ৩৫ বছর অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা মেট্রোপলিটন স্কাউটসের জেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ ও আইসটি), আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্কাউটিংয়ের পাশাপাশি দেলোয়ার হোসেন শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় খুলনার নির্বাচিত জিএস ছিলেন। তিনি খুলনা শিশু ফাউন্ডেশনের একজন দাতা সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পিএইটি সেন্টারে খুলনার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির নির্বাহী সদস্য, সর্বজনীন পেনশন স্কিম খুলনা জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সদস্যসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নির্বাহী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য শের-ই-বাংলা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২২ এবং স্বাধীনতা স্মৃতি গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেন। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনা মহানগরের সভাপতি, খুলনা বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় মঞ্জুরি কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সনে শিক্ষকতা পেশায় যোগদান করে তিনি বর্তমানে খুলনা জেলার ঐতিহ্যবাহী বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যশোরে পুলিশ হেফাজতে নির্যাতনে নারীর মৃত্যুর অভিযোগ
যশোর অফিস
যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের জলিল মোল্লার স্ত্রী।
মৃত আফরোজা বেগমের ছেলে মুন্না মোল্লা জানান, স্থানীয় একটি মহলের ইন্ধনে অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শিলন ও শামসু শনিবার (১ জুন) রাত ১২টার দিকে তাদের বাড়িতে আসেন। পরে নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে তার মাকে গ্রেফতার দেখান। এসময় ওই দুই পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজন তার মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করেন। পরে রাত ১টার দিকে থানায় নিয়ে যান।
তিনি আরও জানান, রোববার (২ জুন) সকালে থানায় গিয়ে দেখেন তার মা খুব অসুস্থ। এসময় পুলিশকে অনুরোধ করে তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কয়েকটি টেস্ট দিলেও পুলিশ সেগুলো করতে না দিয়ে ফের থানায় নিয়ে যায়। এতে ফের অসুস্থ হয়ে পড়লে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মায়ের মৃত্যু হয়।
মুন্না অভিযোগ করে বলেন, ঘরে থাকা ইজিবাইক বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা লুট করেছে পুলিশ। আরও দুই লাখ টাকা ঘুসের দাবিতে তার মাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অভয়নগর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, মাদকসহ ওই নারীকে আটক করা হয়। পরে হৃদরোগে অসুস্থ হয়ে তিনি মারা যান।
কয়রায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামীলীগ
কয়রা(খুলনা)প্রতিনিধি
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও আশ্রয় নেওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা শুকনো খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ। রবিবার(২ জুন) বিকাল ৫ টায় মহারাজপুর ইউনিয়নে আঃ জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ ত্রাণ বিতরন করা হয়েছে। দশালিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দূর্যোগ দূর্বিপাকে বিপদে আপদে আওয়ামীলীগ সব সময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে।তাই ঘূর্ণিঝড় রেমালের পর এবার মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দূর্গত মানুষের পাশে ছুটে এসেছে আওয়ামীলীগের ত্রাণও সমাজকল্যাণ বিষয়ক কমিটি। এই দূর্যোগ মোকাবেলায় শেষ মহুর্ত পর্যন্ত আমরা আওয়ামীরীগ আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, রফিক মৃধা, জেলা আওয়ামীরীগের উপ-প্রচার সম্পাদক খায়রুল আলম, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী সহ আওয়ামীলীগ, যুব ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কয়রায় রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ জুন) দুপুর ২ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জনের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির েেপ্রসিডেন্ট মি. ক্যাটে ফোর্বস,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম ইউ কবির চৌধুরী, সিনিয়র এ্যাডভাইজার ম্যালেন ডিও, এশিয়া প্যাসিবিকের রিজিওনাল ডিরেক্টর এলেকজেন্ডার ম্যাথিও, কয়রা উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক- উজ – জামান,কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান,খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা মহানগর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির,জেলা ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা,জেলা নির্বাহী সদস্য ফারহানা হালিম,রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা তরিকুল ইসলাম,মনিরুল ইসলাম পলাশ,কয়রা মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ প্রমুখ।
অবশেষে পরিবার খোঁজে পেল বুদ্ধি প্রতিবন্ধী ছুমাইয়া
দাকোপ প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেজবুক) ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ এবং দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছুমাইয়া (১৬) কে খোঁজে পেয়েছেন তার পরিবার। উল্লেখ গত ২৮ মে মঙ্গলবার রাতে দাকোপের পোদ্দারগঞ্জ ফেরিঘাটে মানসিক ভারসাম্যহীন যুবতী মেয়েকে (আনুঃ ১৬ বছর) ঘুরাঘুরি করতে দেখতে পেয়ে স্থানীয় জনগন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’কে জানান, তাৎক্ষণিকভাবে তার নির্দেশে ঐদিন রাতে প্রতিনিধি দল ঘটনাস্থলে যেয়ে অসুস্থ বহুমাত্রিক প্রতিবন্ধী (বুদ্ধি ও বাক প্রতিবন্ধী) ছুমাইয়াকে ঊদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। মেয়েটি পাওয়ার পর থেকে উপজেলা প্রশাসন বিভিন্ন মাধ্যম থেকে তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে।
শিশুটির সর্বোত্তম স্বার্থের কথা চিন্তা করে ২৯ মে বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরী সভায় শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে তাকে স্থানীয় চালনা পৌরসভার খ্রিষ্টান সার্ভিস সোসাইটি পরিচালিত ঈসসঁহরঃু চড়ঢ়ব ঔড়যহ ঢঢওওও প্রতিষ্ঠানে তাকে রাখা হয়। এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেজবুক) ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় শনিবার (১লা জুন) বিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বাসস্টান এলাকার রাজ্জাক হাওলাদার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর কার্যালয় এসে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছুমাইয়কে নিজের মেয়ে বলে দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ছুমাইয়া রাজ্জাক হাওলাদারের মেয়ে নিশ্চিত হয়ে তার কাছে ছুমাইয়াকে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা বিষয়ক মহিলা কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা নির্বাহী অফিসের নাজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
পিছিয়ে পড়া মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করা দরকার : মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পিছিয়ে পড়া মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করা দরকার। অসহায়, অসচ্ছল ও আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সকলে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল হলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
সিটি মেয়র রবিবার দুপুরে নগরীর দোলখোলা মোড়ে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘শ্যামা ফাউন্ডেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রস্তাবিত ‘শ্যামা ফাউন্ডেশন’ মানুষের কল্যাণে কাজ করার জন্য আত্মপ্রকাশ করেছে। অদূর ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি তাদের কর্মদক্ষতায় সমাজে যথাযথ অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিটি মেয়র উদ্যোক্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
শ্যামা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্যামা প্রসাদ কর্মকার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, শীতলাবাড়ি মন্দিরের কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক গৌতম লস্কর, শামসুর রহমান মানি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জু কর্মকার। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শ্যমা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।











































