Home আন্তর্জাতিক ফের প্রতিদ্বন্দ্বিতায় আহমেদিনেজাদ

ফের প্রতিদ্বন্দ্বিতায় আহমেদিনেজাদ

28


অনলাইন ডেস্ক
ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর আবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন তিনি। খবর সিএনএনের

আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে। ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না, সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’। এই কাউন্সিল চাইলে তাঁর নিবন্ধন বাতিল করে দিতে পারে। ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।

আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর ২০১৩ সালে পদত্যাগ করেন। ২০১৭ ও ২০২১ সালে তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাঁকে বাধা দেওয়া হয়।

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। ২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।