খবর বিজ্ঞপ্তি
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন।একজন সমরনায়ক হিসেবে দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলেন। তিনি রাষ্ট্রক্ষমতায় আসার পর বাকশালীদের হাতে হারানো দেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন।বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। শনিবার বেলা ১২ টার সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর আয়োজিত-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাত বার্ষিকীতে তার আত্তার মাগফিরাত কামনায় কুরআন খানি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আলোচন সভায় প্রধান অতিথি বক্তব্যে খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক স ম আব্দুর রহমান এ কথা বলেন।
তিনি আরও বলেন,‘আজ শহীদ জিয়ার অর্জনকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস বিকৃত করা হচ্ছে। যতই চেষ্টা করা হউক না কেন বাংলাদেশ মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নামকে মুছে ফেলা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন।এখন সময় এসেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার।’ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।আলোচনা সভায় শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মসূচিতে নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিনের সভাপত্বিতে ও সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক স ম আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম -আহ্বায়ক বেগম রেহানা ঈসা,আবুল কালাম জিয়া,চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,শেখ সাদী, সদর থানা বিএনপি আহ্বায়ক কেএম হুমায়ুন কবির, সদস্য সচিব,মেল্লা ফরিদ আহমেদ,নগর তাতি দলের সভাপতি শেখ আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর সহ-সভাপতি শরিকুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার,যুবদল নেতা জাকির ইকবাল বাপ্পী, বিএনপি নেতা জাহিদুর রহমান রিপন, ইকতিয়ার উদ্দিন বাবুল, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, মহিদুল ইসলাম,শওকত আলী বিশ্বাস লাবু, এ্যড.মিজানুর রহমান, মাজেদুর রহমান তুহিন,কামরুল ইসলাম, ইয়াসির শেখ, ওয়াহিদুজ্জামান রনী, সাইফুর রহমান, হাবিবুর রহমান, রুহেল হাওলাদার, তারিফ বিশ্বাস বাবু,মাহবুবুর রহমান রসি, আব্দুল জলিল,আব্দুল আজিজ প্রমুখ।











































