Home আঞ্চলিক “স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়া বীর উত্তম এঁর অবদান” শীর্ষক আলোচনা...

“স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়া বীর উত্তম এঁর অবদান” শীর্ষক আলোচনা সভা আজ

22


খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিএনপির তিনদিনের কর্মসুচির শেষ দিনে আজ (০২ জুন, রবিবার) বিকাল ৩.০০ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে “স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়া বীর উত্তম এর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা বিএনপির মিডিয়া সেল জানান, “স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়া বীর উত্তম এর অবদান” শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মিডিয়া সেল-এর আহবায়ক জহির উদ্দিন স্বপন, প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এছাড়াও অনুষ্ঠানে আলোচক থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামিমুর রহমান শামীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, বিএনপি খুলনা জেলা শাখার আহবায়ক আমীর এজাজ খান।
সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড, এস এম শফিকুল আলম মনা। সভা সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।