Home খেলাধুলা মরগানের চোখে বিশ্বকাপের ফেভারিট দল ভারত

মরগানের চোখে বিশ্বকাপের ফেভারিট দল ভারত

23


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথ আয়োজনে আসরটি মাঠে গড়াবে। যেখানে এ আসরে ফেভারিট দল ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা ইয়ন মরগান ভারতকে এগিয়ে রেখেছেন।

মরগান মনে করেন, এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড ভারতের। ১১ বছর ধরে বৈশ্বিক আসরে সফলতা না পেলেও ভারতের ফেবারিট হওয়ার অন্যতম কারণ শক্তিশালী স্কোয়াড তাদের।

প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতকে নিয়ে মরগান বলেন, ‘ইনজুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ্য। তারা নিজেদের সামর্থ্য অনুয়ায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব।’

বিশ্বকাপে ভারত খেলবে ‘এ’ গ্রুপে। ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ তারিখ আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।