স্পোর্টস ডেস্ক
হার্দিক পান্ডিয়ার দুঃসময় যেন শেষই হচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক টুর্নামেন্ট শেষ করেছেন দলকে তলানিতে রেখে। ব্যাটে-বলে নিজের অবস্থাও ছিল যাচ্ছেতাই। এরপর আবার চলছে স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। এরই মাঝে আবার রোহিত শর্মাদের বিশ্বকাপ অভিযানের বিমানযাত্রায় দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে।
বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রায় রোহিত শর্মার সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রিশাভ পান্তকে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রকাশিত ছবিতে আরও দেখা গেছে অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও হার্দিকের মুম্বাই সতীর্থ সূর্যকুমার যাদবকে। তবে মুম্বাই অধিনায়ককে দেখা যায়নি কোথাও।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রথম ধাপে সেসব খেলোয়াড়কেই পাঠানো হচ্ছে, যারা আইপিএলের প্লে-অফে খেলেননি। সেই হিসাব অনুযায়ী, হার্দিকেরও এই বহরে থাকার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত ক্রিকেটের ভক্তরা হার্দিকের ব্যক্তিগত ঝামেলাকে প্রথম বহরে তার না যাওয়ার সঙ্গে মেলাচ্ছেন।
—হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ
হার্দিকের সঙ্গে নাতাশার বিচ্ছেদের গুঞ্জন ভারী হয়েছে নাতাশা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পান্ডিয়া পদবী মুছে ফেলার পর। এছাড়াও আইপিএলের কোনো ম্যাচেই নাতাশার উপস্থিত না হওয়া ও হার্দিকের সঙ্গে সম্প্রতি কোনো ছবি না থাকায় বিচ্ছেদের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই কিছু বলে
ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে হয় ২০২০ সালের ৩১ মে। সাতপাকে বাঁধা পড়ার পর একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের মা হন এই দম্পতি।











































