Home আঞ্চলিক জীবননগরে ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার ১

জীবননগরে ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার ১

36


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

জীবননগর থানা পুলিশের হাতে ১৭১ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার হয়েছে।
শনিবার সন্ধায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এক অভিযান চালায়। এসময় গ্রামের একটি আমবাগানের সামনে একই এলাকার হাবিবপুর গ্রামের আবুল কাশেম মোঃ সুন্দর আলী (৩৬)গ্রেফতার করে।পরে তার দেহ তল্রাসী করে বিশেষ কায়দায় রাখা ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।