খুলনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ৯ জুন
আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন: আমিনুল হক
।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজ ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুমান অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর খুলনা বিভাগীয় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল হক আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণমুক্ত ও শক্তিশালী ছিল। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১৫ বছরে ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করে ফেলেছে। এর ফলে দেশের ক্রীড়াঙ্গনের আজ নাজুক অবস্থা তৈরি হয়েছে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফার আহম্মেদ আলম, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমূখ। সভার সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সভায় খুলনা বিভাগের ১০ জেলা ও একটি মহানগরীকে লাল- সবুজ দলে বিভক্ত করে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সবুজ দলে খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট জেলা, নড়াইল জেলা, সাতক্ষীরা জেলা ও যশোর জেলা। সবুজ দলের সমন্বয়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। লাল দলে খেলবে, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ সোহরাব আলী। সভায় আগামী ৯ জুন খুলনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। খেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি আহমেদ।
খুলনায় ‘কিশোর গ্যাংয়ের প্রভাব ও অবৈধ যানবাহন হ্রাসে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ‘কিশোর গ্যাংয়ের প্রভাব ও অবৈধ যানবাহন হ্রাসে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের প্রত্যাশা জানানো হয়। ইউকেএআইডি’র অর্থায়নে ‘বাংলাদেশ স্ট্রেন্থেনিং পলিটিক্যাল এ্যাকাউন্টাবলিটি ফর সিটিজেন এম্পাওয়ারমেন্ট’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শুধুমাত্র প্রশাসন বা কর্তৃপক্ষ নয় সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কিশোর গ্যাংয়ের প্রভাবের পেছনে যারা কাজ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনকে সঠিক আইনের প্রয়োগ করতে হবে।’ অনুষ্ঠানটিতে কিশোর গ্যাংয়ের প্রভাব ও অবৈধ যানবাহন হ্রাসে করণীয় সমাধানের সাথে শব্দ দূষণ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সিভিল সোসাইটির প্রতিনিধি শামীমা সুলতানা শীলু, ইয়ুথ গ্রুপের প্রতিনিধি জয়োদ্রত শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিসহ অনেকেই।
খুলনা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এমএএফ এর সভাপতি জোবায়ের আহমেদ খান জবার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও এমএএফ এর সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জুবিওয়ালিয়া টুই।
সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।
সেখ জুয়েল এমপি’র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা কামনা করে সদর থানার ২৭নং ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদে) শনিবার যোহরবাদ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদসহ আরো উপস্থিত ছিলেন খান মহিবুল আলম, আমিরুল ইসলাম কামাল, হাফেজ মোস্তাক আহমেদ, আজিজুল হক, এম শামসুল হুদা, সেখ সরোয়ার হোসেন, হাফেজ হারুন অর রশিদ, মোহাম্মদ তৈবুর রহমান, ইলিয়াস মুন্সী, আবুল কালাম আজাদ, মোঃ মাসুদুর রহমান, লাবু ফারাজী, সিকদার রুহুল আজিজ, এ্যাড. এম শফিকুল ইসলাম, শেখ কামরুল আলম, মোহাম্মদ সেলিম, মাসুদুর রহমান, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. মোহাম্মদ মহসিন,মহিদুল ইসলাম শান্ত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মসজিদের বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
খুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন অাজ
খবর বিজ্ঞপ্তি
পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬ মে (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বেলা ১১.৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ হাদী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
দাবি আদায়ে সচেষ্ট হয়ে উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ করেছেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।
স্কাইবার্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় স্কাইবার্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫) মে রাত ৮টায় ১, টিবি বাউন্ডারি রোড, মৌলভীপাড়া মোড়, খুলনা এলাকায় প্রতিষ্ঠানটির নতুন অফিসে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে স্কাইবার্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। স্কাইবার্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান দোয়া মাহফিলে উপস্থিত অতিথিদের স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওলিউর রহমান, মিয়া সোহেল, আজিজ মোল্লা, সাঈদুজ্জামান, ইউনুস শেখ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ আবু সাঈদ খান, জিলান ফারুক, সিরাজুল ইসলাম, শেখ হেলাল বাবু, ছাত্রলীগ নেতা হামীম হোসেন সাকিব প্রমুখ। স্কাইবার্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মোঃ ওহিদুজ্জামান বলেন, স্কাইবার্ড ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন অফিস চালু করা হলো। এই প্রতিষ্ঠানে ট্যুরস এবং ট্রাভেল ছাড়াও দেশ-বিদেশী এয়ার টিকিটসহ হজ ও ওমরা হজ প্যাকেজ, ভিসা প্রসেসিং এর ব্যবস্থা থাকবে। তিনি এই প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়ার জন্য খুলনাবাসীসহ সকলের প্রতি অনুরোধ জানান। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।#
বিনোদনের মাধ্যমে সুস্থ সমাজ গড়তে ইউটিজিং, সন্ত্রাস ও মাদক রোধ করতে হবে
……এসপি সাতক্ষীরা
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সুস্থ ও সুন্দর একটি সমাজ গড়তে সবার আগে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে ঘৌড়দৌড় এর উদ্বোধনকালে বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী একথা বলেন। তিনি আরও বলেন পুলিশ সর্বদাই মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে প্রস্তুত রয়েছে। সবাই মিলে এসব অপরাধ দমনে কাজ করলে তাহলেই একটি সুন্দর সমাজ গঠন করা যাবে। বিনেদনের আয়োজন বেশিই করতে হবে, তবে আইন শৃঙ্খলা সমুন্নত রেখে।কালিগঞ্জ উপজেলার উক্শা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগীতা -২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল ৪ টায় উপজেলার উকশা দাড়িওয়ালা আনছার ভিডিপি সমিতির সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত চৌকস পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফিরোজ আলমের সার্বিক পরিচালনায় নড়াইল, দাকোপ, যশোর, লোহাগড়া, কয়রা, শ্যামনগর, তালা, কেশবপুর ও কালিগঞ্জের মোট ৫৬টি ঘোড়া প্রতিযোগীতা অংশগ্রহণ করে। ঘৌড় দৌড়ে লক্ষ লক্ষ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় উকশার এমাঠে পঞ্চমবারের মত ঘৌড় দৌড় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে ৬ নং জার্সি’র খুলনার টাইগার ঘোড়া, রানার্সআপ হয়েছে ৫৫ নং জার্সি’র যশোরের বিদ্যুৎ ঘোড়া, , ৩য় স্থান হয়েছে ৪৮ নং জার্সি’র নড়াইলের লালচাঁন, ৪র্থ হয়েছে ১৬ নং জার্সি’র যশোরের টাইগার ও ৫ম হয়েছে ৪৬নং জার্স’র যশোরের ডায়মন্ড নামক ঘোড়া।
খুলনা জেলা দলিল লেখক সমিতির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা দলিল লেখক সমিতির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছ দলিল লেখক সমিতির মিলনায়তনে খুলনা জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ভাপ্রাপ্ত সভাপতি গাজী বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ জরুরি সভায় উপস্থিত ছিলেন, খুলনা সদর সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক বাহাউদ্দীন খন্দকার, বটিয়াঘাটা সভাপতি ও জেলা সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, তেরখাদা উপজেলা সভাপতি মোঃ সেকেন্দার আলী, দাকোপ উপজেলার সভাপতি মোঃ মহসিন আলী, জেলা দপ্তর সম্পাদক শেখ মোশারাফ হোসেন, খুলনা সরদর থানার সহ সাধারণ সম্পাদক মোঃ শের-এ আফগান, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, গব্রিয়েল বিশ্বাস ও মোঃ সালমান শেখের পরিচালনায় বক্তব্য রাখেন, পাইকগাছা উজেলা সাধারণ সম্পাদক সুবোধ চক্রবর্তী, মোঃ মিজানুর রহমান, ইভান আলম, মাহাবুবুর রহমান, মাসুম, সভাষ সরদার, তরুন কান্তি বৈরাগী রঘু ব্যানার্জী, প্রনব সরকার, মিলন ব্যানার্জী, সুনিল কৃষ্ণ বৈরাগী, ফনিন্দ্র নাথ মন্ডল, আতিয়ার রহমান প্রমুখ।
পাইকগাছায় চেতনা নাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসি অজ্ঞান অবস্থায় চারজনকে হাসপাতে ভর্তি করেছে। দুই জনের এখনো জ্ঞন ফেরেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির মালিক কাজর কুমার রায় জানান, শুক্রবার রাত ১১ টার দিকে খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা আমার মেয়ের প্রাইভেট শিক্ষ ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পরি। সে সময় শিক্ষক এলাকাবাসীকে ডেকে আমাদেরকে উদ্ধার করে। আমার বাড়িতে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লক্ষ টকা আলমারিতে ছিলো। পরে দেখাগেছে আলমারী ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের অন্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি। ওই চক্রটি খুব শিঘ্রই গ্রেফতার হবে বলে আশা করছি।
বিটিভি সাংবাদিক লাকীর আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা কেটিআরইউ নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
বিটিভির খুলনার প্রতিনিধি নাজমুল হক লাকী নিউরো রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ে ডা. মাহাবুবুর রহমানের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদস্য সচিব মো. বাবুল আকতার, নির্বাহী সদস্য যথাক্রমে মো. আমিরুল ইসলাম, আমজাদ আলী লিটন ও শেখ হেদায়েত উল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুন রেজা। সাবেক সভাপতি যথাক্রমে সুনীল দাস, রকিব উদ্দিন পান্নু, মল্লিক সুধাংশু, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মো. শামীমুজ্জামান, মো. লিয়াকত আলী ও মো. তরিকুল ইসলাম।
জীবননগরে পানিতে ডুবে দু’চাচাত বোনের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের শাখারিয়া গ্রামে একই পরিবারে দু’মেয়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আপন দু ভাই আশরাফুল ইসলামের মেয়ে তাবাসসুম(৬) ও রাজু আহম্মদের মেয়ে ঋতু খাতুন( ৫) বাড়ে পাশে একটি ডোবায় খেলতে খেলতে পড়ে যায়। ডোবা থেকে উঠতে না পেরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে তাদের নামাজের জানাজা বাদ মাগরিব শাখারিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।পরে গ্রাম কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
খুলনায় বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। এখন দেশের সকল গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠি শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এলপিজি গ্যাস গৃহস্থলি কাজের জন্য সরবরাহ করা হচ্ছে, কারণ ৭৫ শতাংশ এলপিজি গৃহস্থলি কাজে ব্যবহার করা হয়। সিলিন্ডার গ্যাস ব্যবহারে সকলকে সতর্ক থাকতে হবে। অনুমতি ব্যতীত ও যথাযথ সাবধানতা অবলম্বন না করে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি বন্ধ করতে হবে। নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন তাঁর দায়িত্ব পালনে সবসময় তৎপর রয়েছে। কমিশন প্রতিমাসে গ্যাসের মূল্য সমন্বয় করে। লাইসেন্সবিহীন কোন সিএনজি স্টেশন অথবা ব্যবসা প্রতিষ্ঠান সিএনজি বা এলপিজি গ্যাস বিক্রি করতে পারবে না। এক্ষেত্রে নিয়মিত মোবাইলকোর্ট পারিচালনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেবার মনোভাবে নিয়ে কাজ করে আমরাও দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, কেএমপির সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
দামুড়হুদায় কাজী নজরুল ইসলাম এঁর ১২৫তম জন্মবার্ষিকী পালন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১০ টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু,চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা, দামুড়হুদা উপজেলা নিবাহী অফিসার রোকসানা মিতা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ।
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেল্পার নিয়ত চালক গুরুতর
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর-মাগুরা সড়কের সাদীপুরে রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা সামনের অংশ বসে গেছে। ফলে কেবিনের মধ্যে আটকা পড়ে চালক আরিজুল ইসলাম(৪৫) নিহত হয়েছে। নিহতের লাশ এখন ফায়ার সার্ভিজ ট্রাকের কেবিন কেটে বের করার চেষ্টা করছে (এরিপোর্ট লেখা পযন্ত)। গুরুতর আহত অবস্থ ট্রাকের হেলপার আরিজুল ইসলামকে(৩০) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়,যশোর-মাগুরা সড়কের সাদীপুরে আজ ভোর ৫ টার দিকে ( লোহার রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়।এতে ট্রাকের ড্রাইভার নিহত হয়। গুরুতর আহত অন্যজনকে যশোর ফায়ার সার্ভিস উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহত চালক আরিজুল ইসলাম (৩০) সাতক্ষীরা কালীগঞ্জের ফটিক হোসনের ছেলে। সে হেলফারের দায়িত্বে থাকলেও তিনিই তখন চালাচ্ছিলেন। আহত মূল ড্রাইভার রবিউল ইসলামের একই এলাকার দেবহাটায়।
জানতে চাইলে বারোবাজার হাইওয়ের ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম এবং ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে এখন পর্যন্ত। প্রাপ্তির কেবিন কেটে নিহতের লাশ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজায়েত হোসেন বলেন নিজের লোকজন রবিউল ইসলাম নামে একজনকে ভর্তি করে রেখে গেছেন। তার অবস্থা আশঙ্কাজ মুক্ত। তবে পায়ের গোড়ালি ভেঙে গেছে।
ডাক্তার দেখাতে গিয়ে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিলেন রোগী
যশোর অফিস
যশোরে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ইসলাম বিশ্বাস (৩০) নামে এক রোগী।
শুক্রবার (২৪ মে) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেইন গেটের সামনে মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
ইসলাম বিশ্বাস যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
নিহতের বড় ভাইয়ের ছেলে রমজান আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইসলাম বিশ্বাস তার বড় ভাই বিল্লাল বিশ্বাস ও তার মাসহ মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসকের কাছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যান। ওই ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষারত অবস্থায় থাকাকালীন সময়ে ইসলাম বিশ্বাস মা এবং ভাইয়ের কাছ থেকে ছুটে গিয়ে ভবনের পাঁচ তলার ওপর থেকে পেছনের অংশে ঝাঁপ দেন।
এ সময় পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বিল্লাল বিশ্বাস বলেন, আমার ভাই মানসিক রোগী। তাকে এর আগে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। তার পায়ে সিকল দিয়ে বেঁধে রাখা হতো। ডাক্তার দেখাতে আসলে সুযোগ পেয়ে ছুটে গিয়ে পাচঁ তলা ভবনের উপর থেকে ঝাঁপ দেয়।
যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন বলেন, ইসলাম বিশ্বাসকে খুব গুরুতর অবস্থায় জরুরি বিভাগ থেকে সার্জারি ওয়ার্ডে পাঠায়। আমরা এখানে অক্সিজেন দেই, ইসিজিও করাই। একপর্যায়ে ইসলাম বিশ্বাসকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ মৃত ঘোষণা করেন।
ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ বলেন, ইসলাম বিশ্বাস খুবই গুরুতর অবস্থায় ওয়ার্ডে ভর্তি হয়। শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান। একপর্যায়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত দেখেন স্বামী, অতঃপর…
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া শহরে পরকীয়ার জেরে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে মারপিট ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মজিবর রহমান সড়কের বাসিন্দা নাজিম উদ্দিনের বাসায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। ইকবালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী নাজিমের স্ত্রীর সঙ্গে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে শুক্রবার দুপুরে ইকবাল ঐ বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন।
কুষ্টিয়া পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ জানান, পরকীয়ার জেরে হত্যার বিষয়টি তিনিও জেনেছেন। তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে নিহতের মা রশিদা খাতুনের দাবি, তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে নাজিম ও তার লোকজন। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন,পরকীয়ার জেরে ঐ যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খালিশপুর থানার সাংগঠনিক সভা
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর অন্তগর্ত খালিশপুর থানার সাংগঠনিক সভা বাদ মাগরিব সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানার সভাপতি মোঃ হুমায়ুন কবির নিয়াজ। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর সিনিঃ যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, বিশেষ অতিথি ছিলেন মহানগর মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল ইসলাম নান্নু, সোনাডাঙ্গা থানার আহবায়ক মল্লিক রফিকুল ইসলাম লিটন, খুলনা মহানগর প্রচার সেল সমন্বয়ক সরদার সাইদী হাসান বাবু, সোনাডাঙ্গা মডেল থানার সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফি, আরো বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ সুমন হাসান, মোঃ গোলাম মোস্তফা রাজা, শেখ আব্দুল হালিম, এম এ হাসানাত চৌধুরী, সেলিমুল ইসলাম সোহেল বি এম মোস্তাফিজুর রহমান জুয়েল, মোঃ শামিম চৌধুরী, মোঃ জাহিদুল ইসলাম, ফিরোজ ফরাজী, মোঃ পাপ্পু, মোঃ মাসুম শেখ, মোঃ রাশেদুল ইসলাম, মল্লিক আজিজুর রহমান টিটু প্রমুখ। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মোঃ হুমায়ুন কবির নিয়াজকে আহবায়ক, মোঃ সুমন হাসান, সরদার সাইদী হাসান বাবু, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ মোস্তফা কামাল রাজা, শেখ আব্দুল হালিম, মোঃ নূর ইসলামদের যুগ্ম আহবায়ক, মোঃ ফিরোজ ফরাজী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ পাপ্পু, বীর মুক্তিযোদ্ধ আসাদ আলী, মোঃ ইসমাইল হোসেনদের সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং উক্ত থানার আওতাধীন সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে জলাধার ও পাখির অভয়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকারী কর্মী মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক ইদ্রিস আলী, নাগরিক নেতা আলী নুর থান বাবুল, ভ,মিহীন নেতা আব্দুস সামাদ, শিক্ষক শহীদুল ইসলাম, ল’ স্টুডেন্ট ফোরামের বিপ্লব হোসেন, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের মুশফিকুর রহিম, বারসিক কর্মকর্তা জাহাঙ্গীর আমল, শিক্ষার্থী তামান্না খাতুন, বৈশাখী খাতুন প্রমুথ। মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালকে দখল ও দূষণমুক্ত করে প্রবাহমান করা, সরকারি উদ্যোগে পতিত জায়গায় স্থানীয় জাতের বৃক্ষ রোপণ, পাখির অভয়াশ্রম তৈরী, রক্ষাণাবেক্ষণ এবং পাখি শিক্ষার বন্ধে উদ্যোগ গ্রহণ, সকল প্রাণের জন্য পরিকল্পিত ও বাসযোগ্য শহর তৈরীর লক্ষ্যে অন্তত ২০ ভাগ বনভ,মি এবং ১৫ ভাগ জলাভ,মি নিশ্চিতকরণ, নগর উন্নয়ন পরিকল্পনায় সকল শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ ও পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান, প্রাণ- প্রকৃতির প্রতি সদয় আচরণ করার জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয়। এসময় বক্তারা বলেন, মানবসভ্যতা রক্ষা করতে হলে প্রাণ বৈচিত্র্য রক্ষার বিকল্প নেই। আর প্রাণ বৈচিত্র্য রক্ষায় জলধার ও বনায়নের গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। দেশে এক সময় ২০ হাজার স্থানীয় জাতের ধান, ৩৬৫ জাতের স্বাদু পনির মাছ, বিস্তীর্ণ হাওর, সর্ববৃহৎ ম্যানগ্রেভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর বৃহৎ সমৃদ্র উপক,ল, ৩০টি কৃষি প্রতিবেশ অঞ্চল ও ১৭টি হাইড্রোলজিক্যাল অঞ্চল রয়েছে।
“কবি নজরুলের লেখনী মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায়
এখনো আমাদের আলোর পথ দেখাতে পারে”জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনার আয়োজনে গতকাল ১১ জ্যৈষ্ঠÑ১৪৩১ বিকেল সাড়ে পাঁচটায় খুলনা শহীদ হাদিস পার্কে এক বর্ণাঢ্য পরিবেশনার মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়। কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান। কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সংগঠনের মোকলেছুর রহমান বাবলু – এর সভাপতিত্বে ও হুসাইন বিল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আনোয়ারুল কাদির, কবি দুখু বাঙাল ও অধ্যাপক আশরাফুল বাবুল। আলোচনায় বক্তারা কবি নজরুলের প্রসঙ্গিকতা উল্লেখ করে বলেন, কবি নজরুলের লেখনী মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এখনো আমাদের আলোর পথ দেখাতে পারে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে ‘রণাঙ্গন’ শীর্ষক আলেখ্য পর্বে ছোট্ট সোনামণি বন্ধুরা। এরপর আব্বাসউদ্দিন একাডেমি, দীপালয় ইয়োথকয়ার, বিশ্বভরা প্রাণ, সবুজ পাতার দেশে, বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী, কত্থক নৃত্যাঙ্গন, নান্দীক একাডেমি, মলিনা বিশ্বাস, তরুণ মজুমদার, মাজেদ জাহাঙ্গীর, আদ্রিতাবিন্তে আলম, কাজল ইসলাম, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শারমিন সুবহা, সালমানুল মেহেদী মুকুট, সুবীর বসু, সমরেশ রায়, অরবিন্দ মৃধা, কবি ইমদাদ আলি।
কবির জন্মদিন উদযাপনের বিশেষ নিবেদন খুলনা নাট্যনিকেতনের পরিবেশনায় মঞ্চত হয় ‘ অগ্নিগিরী।”
সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন কামরুল ইসলাম বাবলু ও এনামুল হক বাচ্চু। কবির জন্মদিন উপলক্ষে শুরুতে অনুষ্ঠিত হয় ‘কবি নজরুল শোভাযাত্রা’।
দাকোপে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় খুলনার দাকোপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। শনিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের‘র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, কমারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ পেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস প্রমুখ। এসময়ে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যরা এবং দূর্যোগে সহায়তাকারি এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় ১৩০টি সাইক্লোন সেল্টার পরিস্কার পরিছন্ন করে তালা খুলে রাখাসহ প্রত্যেকটি সেল্টারে শুকনো খাবার চিড়ে, মুড়ি ও গুড় রাখার সিদ্ধান্ত হয়।
ফকিরহাটে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে যুবকের কারাদন্ড
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাব্বির মোল্লা (২২) নামের এক যুবকের কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার (২৫ মে) উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী সুইসগেট নামক স্থানে এ ইভটিজিং-এর ঘটনা ঘটে। জানা যায়, ফকিরহাটের গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ও কোচিং-এ আসা-যাওয়ার পথে ছাত্রীরা প্রায়ই ইভটিজিং এর শিকার হতো। এ অবস্থায় পিলজংগ ইউনিয়নের বৈলতলী সুইসগেটর সামনে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার সময়ে অভিভাবকদের হাতে আটক হন সাব্বির মোল্লা। সে উপজেলার বৈলতলী গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে। পরে তাকে ফকিরহাট মডেল থানা পুলিশের সহায়তায় দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, উক্ত যুবককে ইভটিজিং এর দায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। ##
ফকিরহাটে দুবাই প্রবাসীর বাড়িতে দুধর্ষ চুরি ১০লক্ষ টাকার মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ গ্রামের দুবাই প্রবাসী দেলোয়ার হোসেন এর বাড়িতে গ্রিলকেটে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ৭ ভরি স্বর্ণালোংকার ও নগদ ১লক্ষ ২০হাজার টাকা সহ মোট ৯লক্ষ ৬০হাজার টাকার মালামাল চুরি করে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ মে) গভীর রাতে। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনা স্থাল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন এর পিতা মোঃ নুর ছাফা শেখ জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। এসময় রাতের কোন এক সময় অজ্ঞাত চোরেরা জালানার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি হতে ৭ ভরি স্বর্ণালোংকার ও নগদ ১লক্ষ ২০হাজার টাকা সহ মোট ৯লক্ষ ৬০হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। এরিপোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নী। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম ও থানা পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেছেন। ##
ফকিরহাটে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকা থেকে তহমিনা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। শনিবার (২৫ মে) দুপুর ২টার দিকে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত তহমিনা বেগম মৌভোগ গ্রামের কাঠমিস্ত্রি সোহবান হাওলাদারের স্ত্রী। পরিবারের দাবী ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদিন দুপুরে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি মৃতের পরিবার। ফকিরহাট মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে সে কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যাবে। ##
ঝিনাইদহে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রী মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের ৬ নং ওয়ার্ডের টাওয়ার পাড়ার জাহাঙ্গীর আলমের কন্যা স্থানীয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী সূচনা জান্নাত। সে অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হওয়ায় তাকে স্থানীয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ এপ্রিল ডাক্তার মোঃ মোজাম্মেল হক (সহকারি অধ্যাপক ইউরোলজি) সূচনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। এসময় এ্যানাস্থেসিয়ার দায়িত্ব পালন করেন ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার। অপারেশনের পর সূচনার জ্ঞান না ফেরায় ঘটনার পরদিন ২৭ এপ্রিল ঢাকায় রেফার্ড করা হয়।
প্রথমে ধানমন্ডির ইবনে-সিনাহ্ হাসপাতালে ১২ দিন এবং নিউরোসাইন্স হাসপাতালে ডাক্তার প্রফেসর দিন-মোহাম্মদ এর তত্বাবধানে আইসিইউতে ১৭ দিন ভর্তি থাকার পর জ্ঞান না থাকা অবস্থায় সে ইন্তেকাল করেন। ওই দিনই সূচনার মৃতদেহ ঝিনাইদহ শহরের বাড়িতে পৌছালে পরিবার আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি বন্ধু-বান্ধব কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তার দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠানে তাকে দুপুর ১টার দিকে নিয়ে যাওয়া হলে, শিক্ষক ও শিক্ষার্থিদের মাঝে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
মেধাবী শিশু এই শিক্ষার্থীর অকাল মৃত্যু হওয়ায় তার পরিবার পরিজন, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এটাকে ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু বলে দাবি করেছেন। তারা সূচনার অকাল মৃত্যুর বিচার দাবি করেন। বাদ যোহর স্থানীয় উজির আলী ঈদগাহ ময়দানে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
সূচনা জান্নাতের মৃত্যুর ঘটনায় ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার বলেন, সকল পরীক্ষা সম্পন্ন করে রোগী অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরবর্তীতে রোগীর জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। অপারেশন থিয়েটারে একর পর এক মৃত্যুর ঘটনায় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আগের থেকে রোগী মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার সুভ্রা রানী দেবনাথ জানান, বিষয়টি জেনেছি, সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে কথাও হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসুর সুষেন্দু কুমার ভৌমিক জানান, আমার শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে তদন্তপূর্বক বিচার দাবি করছি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় সূচনা জান্নাতের পিতা জাহাঙ্গীর আলম থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম জানান, তিনি সমস্ত বিষয় অবগত হয়েছেন। বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
ভারতে ১৮ মাস জেলখেটে দেশে ফিরলেন ৩ নারী
বেনাপোল প্রতিনিধি
ভারতে ১৮ মাস জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৩ বাংলাদেশী নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ শনিবার (২৫ মে) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরা দীর্ঘ দেড় বছর ভারতে কারাবাস করেছেন বলে ভুক্তভোগীরা জানায়।
ফেরত আসারা হলেন-তামান্না আক্তার (২১), মাহমুদা আক্তার (২২) ও মৌসুমী দাস (২৪)। তারা দেশের ময়মনসিংহ, ঢাকা ও খুলনা জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, তারা পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পথে ভারতে গিয়ে হায়দ্রাবাদ শহরের বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হন। এরপর আদালতের মাধ্যমে তারা জেলখানায় যান। পরে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। তারা সেখানে ১৮ মাস জেলে থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি এনজিও সংস্থা পরিবারের নিকট হস্তান্তর করার জন্য বেনাপোল পোর্ট থানা থেকে নিজ হেফাজতে নিয়েছেন।











































