Home জাতীয় ২৩ মামলার আসামি ধরতে রোগী হলো পুলিশ

২৩ মামলার আসামি ধরতে রোগী হলো পুলিশ

19


ঢাকা অফিস
রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ২৩ মামলার আসামি মন্তাজ আলীকে (৫২) গ্রেফতার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর মেডিক্যাল কলেজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মন্তাজ আলী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ডোমার থানার ওসি মো. মহসীন আলী জানান, মন্তাজ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার নামে দেশের বিভিন্ন এলাকায় ২৩টি মামলা আছে। ডোমার এলাকায় গরু চুরির ঘটনায় সে জড়িত।

ওসি আরও জানান, শনিবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।