প্রচার প্রচারনায় জমে উঠেছে ৫ জুন উপজেলার নির্বাচন
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
আসন্ন ৬ষ্ঠ খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপে চেয়ারম্যান ৪ ভাইস চেয়ারম্যান ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্তিতা করেছেন। খুলনা জেলা ও দাকোপ উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগনেতা মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের পদত্যাগী চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, চালনা পৌরসভার সাবেক মেয়র ডঃ অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এবং যুবলীগনেতা গাজী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত দুই জন চেয়ারম্যান পদপ্রার্থী মুনসুর আলি খান ও গৌরপদ বাছাড় তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় এখন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে যুবলীগনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়াদ্দার, দেবাশীষ রায়, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, সুনিল রায়, জাপানেতা জাহাঙ্গীর মোল্যা এবং সিপিবিনেতা কিশোর কুমার রায় মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগনেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সাবেক ইউপি সদস্য বিথিকা রায়, মলিনা জোয়াদ্দার এবং ফাতেমা খাতুন মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছর। গত ১২ ও ১৩ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৯ মে প্রত্যাহার এবং ২০ মে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারনা। উপজেলার মোট ১৩৪৬৮৩ জন ভোটার আগামী ৫ জুন ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচীত করবেন। প্রচার মাইকিং, মিছিল, মিটিং, পথসভা ও প্রচার প্রচারনার মধ্যে দিয়ে জমে উঠেছে ৫ জুন দাকোপ উপজেলা পরিষদের নির্বাচন











































