Home জাতীয় বাড্ডায় বোমা কারখানার সন্ধান, বাড়ি ঘিরে রেখেছে র্যাব

বাড্ডায় বোমা কারখানার সন্ধান, বাড়ি ঘিরে রেখেছে র্যাব

22


ঢাকা অফিস।।
রাজধানীর বাড্ডা থানার পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

বুধবার (২২ মে) রাতে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক।