অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সূত্রের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবিসি, আইটিভি, স্কাই নিউজ ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের পর ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে ঋষি সুনাক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
২০২২ সালের অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। এর আগে করোনাকাণ্ডে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বরিস জনসন।
২০২১ সালের পর জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বিরোধী লেবার পার্টি।









































