Home আঞ্চলিক খুলনা জেলা বিএনপির সভায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি পালনের সিদ্ধান্ত

খুলনা জেলা বিএনপির সভায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি পালনের সিদ্ধান্ত

7


খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে খুলনা জেলা বিএনপি। নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি সর্বাত্মক সফলভাবে পালন করতে হবে। গতকাল বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন।


জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এসএম শামীম কবির, বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদ, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আজগর আলী, সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, খন্দকার ফারুক হোসেন, রুম্মন আজম, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শাহাদাত হোসেন ডাবলু, শামসুল বারিক পান্না, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকো, মোল্যা কবির হোসেন, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, রেহেনা ইসলাম, সুজনা জলি, শেখ মাহমুদ আলম লোটাস, মোঃ শহিদুল ইসলাম, মফিজুল ইসলাম, শেখ ফারুক, হেলাল আহম্মেদ, বায়জিদ বিশ^াস, নাজমুল হুদা মিন্টু, খান ইসমাইল হোসেন প্রমুখ।


সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে খুলনা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। কর্মসুচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা। কর্মসুচি সফল করতে বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।।