Home আঞ্চলিক তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কৃষক

তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কৃষক

9


আহাদ আলীঃ
দেশে বয়ে যাওয়া তীব্র তাপমাত্রার কারণে ক্ষতির মুখে কলা চাষিরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে কলার গাছের মাথা ভেঙে যাচ্ছে। এতে করে পরিপক্ক না হতেই কলার গাছ ভেঙে যাওয়াতে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকরা। দুই বেলা পানি দিয়েও কোন সমস্যা সমাধান পাচ্ছেন না বাগান মালিকেরা। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্শ।
অতিরিক্ত তাপমাত্রার কারণে কলা গাছের মাথায় পানি কমে যাওয়াতে ভেঙে যাচ্ছে গাছ। এতে করে ক্ষতির মুখে পড়েছেন কলা বাগান মালিকেরা। পানি দিয়েও কোন উপকার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে বাগান মালিকেরা। পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে ফেলতে হচ্ছে বাগান মালিকদের। অধিকাংশ কলা বাগানের একই অবস্থা। সেই সঙ্গে ভেঙে গেছে কলা চাষিদের স্বপ্ন।
খুলনা জেলাতে ৪৩ থেকে ৪০ ডিগ্রি মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। পরিপক্ক কলা না হওয়ার কারণে বাহির থেকে পাইকাররা আসছেন না। ফলে অপরিপক্ক কলা নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। এই জেলায় বিভিন্ন জাতের কলা চাষ হচ্ছে।
কলাচাষি বিল্লাল শেখ বলেন, আগে বিঘা প্রতি ৫০ হাজার টাকার কলা বিক্রি করলেও বর্তমানে ২০ থেকে ২৫ হাজার টাকার কলা বিক্রি করতে পারছি না। দিনে দুই বেলা পানি দিয়েও কোন কাজ হচ্ছে না। আগের থেকে পাইকার ব্যবসায়ীদের আসা কমে গেছে। আমরা খুব বিপাকে রয়েছি।
অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, কলাগাছের বয়স বেশি হয়ে গেলে পাতা শুকিয়ে যাই। এজন্য কৃষকদের কে পুরাতন কলাগাছ গুলো মেরে ফেলে দিয়ে, নতুন কলাগাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকি। দিন দিন বাড়ছে কলা চাষ। আরও কলা চাষ বৃদ্ধি জন্য কৃষকদের কে কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ।