Home আঞ্চলিক মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা শুক্রবার

মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা শুক্রবার

8


।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী (২৪ মে) শুক্রবার বিকাল তিনটায় নগরীর অভিজাত ওয়েস্টার্ন ইন হোটেলে খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ মে) মহানগর বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সভা সফল করতে মহানগর বিএনপির সকল যুগ্ম আহবায়ক ও সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।