Home আঞ্চলিক শার্শায় দুই ঘণ্টায় ভোট পড়েছে ২ দশমিক ৫৬ শতাংশ

শার্শায় দুই ঘণ্টায় ভোট পড়েছে ২ দশমিক ৫৬ শতাংশ

16

যশোর অফিস।।
গত দুই ঘণ্টায় যশোরের শার্শা উপজেলার কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৬৬ টি, তার শতকরা হার ২ দশমিক ৫৬ ।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রহমান এই তথ্য দিয়েছেন।


অন্যান্য কেন্দ্রের মতো শার্শা উপজেলার রঘুনাথপুর এলাকার ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০ টা নাগাদ এই কেন্দ্রে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই কেন্দ্রে ভোট ভোটার ২৫৭৮, যার মধ্যে পুরুষ ভোটার ১৫৫০ এবং নারী ভোটারের সংখ্যা ১০২৮ জন।


প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ৬৬ জনের, যার শতকরা হার ২ দশমিক ৫৬ শতাংশ।


শার্শা উপজেলায় মোট ২ লাখ ৯৯ হাজার ১১১ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ এবং নারী ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জন।