মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সদ্য কারামুক্ত নিখোঁজ বিএনপি নেতার মনদেহ পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দামুড়হুদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। উল্লেখ দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী( ৫৫) সোমবার বিকালে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকাল ৭টায় গ্রামের কৃষকরা বেলে মাঠের পাটক্ষেতে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার মরদেগ উদ্ধার করেন। এসময় মরদেহের পাশ থেকে একটি লাঠিও উদ্ধার করেছেন পুলিশ।
নিহত আজগার আলীর ভায়ের ছেলে আরিফুল ইসলাম জানান, সোমবার বিকেলে চাচা আজগার আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারারাত আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আজগার আলী হার্ট স্ট্রোকে মারা গেছে।











































