Home আঞ্চলিক শিল্পী আবিদের আজ ৯ম প্রয়াণ দিবস

শিল্পী আবিদের আজ ৯ম প্রয়াণ দিবস

10

স্টাফ রিপোর্টার

নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ‘কোজ আপ ওয়ান’ তারকা, নতুন প্রজন্মের উপমা, কিংবদন্তী শিল্পী মিনা আবিদ শাহরিয়ার বাপীর আজ ৯ম প্রয়াণ দিবস। ২০১১ সালের ২৯ জুলাই মাত্র ২৫ বছর বয়সে কক্সবাজার সমুদ্র সৈকতে সলিল সমাধিতে প্রয়াণ ঘটে। দেশবরেণ্য এই শিল্পী দেশে-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, প্রতিশ্রুতিশীল জননন্দিত তরুণ সঙ্গীতশিল্পী, নিবেদিত সংস্কৃতিকর্মী মিনা আবিদ শাহরিয়ার বাপীর অনেক স্বপ্ন ছিলÑদেশ আর দেশের মানুষকে নিয়ে। বন্ধু-বৎসল, সদাহাস্যময়, বিনয়ী, মার্জিত-রুচিশীল, সংস্কৃতিমনষ্ক এই গুণীশিল্পী দৈশিক ও বৈশ্বিক নানা মাত্রিক অবক্ষয়ের ক্রান্তিকালে নিজেকে তৈরি করেছিলেন স্বতন্ত্র মর্যাদায়, সুমহান আদর্শে। শিল্পী আবিদের অনাকাক্সিক্ষত, অপ্রত্যাশিত, আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক থমকে গিয়েছিল বাংলাদেশ। আজ এ মহান শিল্পীর ৯ম প্রয়াণ দিবসে ‘শিল্পী আবিদ স্মৃতি পরিষদ’ শিল্পীর দৌলতপুর মহেশ্বরপাশায় ইসলামবাগে অবস্থিত সমাধিতে সকাল ৮:৩০টায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচি গ্রহণ করেছে।