খবর বিজ্ঞপ্তি
খুলনা, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার করোনা ভাইরাসের ভয়াবহ এই পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র জনগণের জন্য অকান্ত পরিশ্রম করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার মিঠাখালি, সুন্দরবন, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার চাঁদপাই, মিঠাখালি ও সুন্দরবন ইউনিয়নে ৫০৫১ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা বিভিন্ন উপজেলাসমূহে সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১৮০টি লিফলেট বিতরণ করে। নৌ কন্টিনজেন্ট দু’টি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।









































