Home আঞ্চলিক পাইকগাছায় বিরোধপূর্ণ চিংড়ি ঘের নিয়ে মারামারিতে উভয়পক্ষের ৪ জন আহত

পাইকগাছায় বিরোধপূর্ণ চিংড়ি ঘের নিয়ে মারামারিতে উভয়পক্ষের ৪ জন আহত

7


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বিরোধপূর্ণ চিংড়ি ঘের নিয়ে মারামারিতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। একটি পক্ষের আহতরা পাইকগাছা হাসপাতালে ও অন্যপক্ষের আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনাটি উপজেলার লস্কর ইউনিয়নে শনিবার রাতে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

চিংড়ি ঘেরর মালিক ফজলু জানান, লস্কর মৌজায় ১২ বিঘা জমি নিয়ে একই এলাকার মান্নান সানার সাথে বিরোধ চলে আসছে। মান্নান সানার লোকজন শনিবার রাতে আমার চিংড়ি ঘেরে জোর করে চারো ঝাড়তে যায়। এ সময় বাঁধা দিলে মারামারিতে উপভয় পক্ষের চারজন আহত হয়। আহতরা হলেন, লস্কর গ্রামের কোমর উদ্দীন সরদারের ছেলে শহিদুল সরদার(৪০) ফজলু সরদারের ছেলে সোহেল রানা। অপর দিকে মান্নান সানা গুরুপের লস্কর গ্রামের মমিন মমিনউদ্দিন সানার পুত্র শফিকুল ইসলাম(৫৫) ও হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের বাবর আলী পুত্র শুকুর আলী(৪৫)। প্রতিপক্ষ মান্নান সানা জানান, আমি ১২ বিঘা জমিতে চারো দিতে যায়নি। পাশে আমার আরএকটি চিংড়ি ঘের সেখানে আমার লোকজন ছিলো। ফজলুর লোকজন আমার লোকজনকে মেরে আহত করেছে। এ বিষয় আমি থানায় এজাহার দিয়েছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মারামারি কথা শুনে ওই রাতেই পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।