Home আঞ্চলিক খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

46


স্টাফ রিপোর্টার।।

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৫নং মাছ ঘাট গ্রীনল্যান্ড আবাসন ডি ব্লক এর মো. টিটোন সরদারের স্ত্রী আরজিনা বেগম (৪৩) ও দৌলতপুর দেয়ানা পাখির মোড় এলাকার লোকমান খালাসীর ছেলে মো. রাসেল খালাসী (২০)।


কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।